IELTS Noakhali

IELTS Noakhali

Share

This page helps students for free who want to appear on IELTS.

22/05/2025
24/07/2023

কেমন আছেন সবাই।
#নোয়াখালী

21/01/2022

Congratulations ✌️✌️.
Asma Sultana.
একজন ভালো মনের মানুষ তিনি।
IELTS overall : 6.5
আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো।

14/01/2022

IELTS প্রস্তুতি Part-1: Writing

IELTS পরীক্ষার অন্যতম কঠিন একটি অংশ হচ্ছে Writing পার্ট। আমরা অনেকেই এই অংশের প্রস্তুতি নিতে গিয়ে ভেবাচেকা খেয়ে যাই যে কোন জায়গা থেকে শুরু করব এবং কীভাবে এর প্রস্তুতি নিলে IELTS Writing - এ একটি ভালো স্কোর করা যাবে।

সত্য কথা হচ্ছে, Writing এর পার্টটা সহজ নাকি কঠিন, এটা নির্ভর করে আপনার প্রস্তুতির উপর। সঠিক পদ্ধতিতে প্র্যাক্টিস করলে এটা মোটেও কঠিন লাগবে না বরং তখন আপনার আত্নবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। যায় হোক, শুরু করা যাক তবে…

১. জেনে নিন IELTS রাইটিং পার্টটের পরীক্ষার নিয়মাবলী

একটা জিনিস যা আমরা প্রায়ই ভুল করি বা মাথায় আসে না, সেটা হচ্ছে কোনো পরীক্ষার আগে, সেটা IELTS বা যে পরীক্ষাই হোক না কেন, পরীক্ষার মানবন্টন বা কাঠামো দেখে নেওয়া।

IELTS Academic রাইটিং পরীক্ষার দুইটি অংশ রয়েছে। একটিতে চার্ট বা গ্রাফের উপর রিপোর্ট লিখতে হয় এবং দ্বিতীয় অংশে লিখতে হয় essay. এর মধ্যে দ্বিতীয় টাস্কটিতে সময় দিতে হয় প্রায় দ্বিগুণ।

IELTS General Training রাইটিং পরীক্ষায় প্রথম টাস্কে রিপোর্টের বদলে লিখতে হয় লেটার।

২. রাইটিং - এ ভালো করতে হলে IELTS মডেল essay পড়ুন

হ্যাঁ, ঠিকই শুনেছেন। IELTS রাইটিং এ ভালো করতে হলে এর প্রস্তুতি হিসেবে পড়তে হবে। প্রচুর।

IELTS পরীক্ষায় ভাল করার জন্য একাডেমিক বিভিন্ন রিপোর্ট, বা রিডিং টাস্ক গুলো পড়ুন, ভালো করে এবং অর্থসহ। এগুলো পড়তে থাকলে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে IELTS পরীক্ষায় কী রকম প্রশ্ন এসে থাকে এবং সেগুলোতে ভালো করার জন্য আপনি এখন যতোটুকু পারদর্শী, সেই লেভেল থেকে আপনাকে আরও কতটা উন্নতি করা লাগতে পারে।

৩. শিখে ফেলুন ভোকাবুলারি

কোনো কিছু ভালো করে বর্ননা করে লিখতে গেলে, এমনকি স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও, ভোকাবুলারির ভীত মজবুত থাকা চাই। সেটার জন্য টপিক অনুযায়ী ভোকাবুলারি চর্চা করা শুরু করে দিতে হবে। IELTS এ যে ধরণের টপিক বেশি জোর দেওয়া হয়, বা যে টপিকগুলো বেশি আসে সেই সব টপিকের ভোকাবুলারি ভালো করে শিখে নিতে হবে। যেমন, পরিবেশ, শিক্ষা, চাকরি, ইত্যাদি।

এখানে আরও একটা কাজ করা যেতে পারে যে, আগে থেকেই দেখে নিবেন যে এই টপিকগুলোতে কোন কোন শব্দ গুলো ব্যবহার করা হচ্ছে? কোন কোন শব্দ এক সাথে ব্যবহার করে বাক্যতে ব্যবহৃত হচ্ছে? সেগুলো লিখে রাখুন এবং নিয়মিত পড়ুন।

সবার IELTS পরীক্ষার জন্য শুভ কামনা! ❤

14/01/2022

লিসেনিং এ ভাল স্কোর পেতে চাইলে দিনে ৩০ মিনিটের ১টা করে ডকুমেন্টারি দেখুন না হয় ব্রেক নিয়ে পডকাস্ট শুনুন। পাশাপাশি প্রতিদিন সকাল আর রাতে ১টা করে মোট দুইটা টেস্ট দিন। ভুল উত্তরগুলো অ্যানালাইসিস করুন। স্পেলিং মিসটেইক দূর করুন। লিসেনিং এর যে ধরনের প্রশ্নে বেশি ভুল হচ্ছে ইউ টিউব থেকে সে টপিকের উপর বেশি বেশি করে টেস্ট দিয়ে ভুলগুলো অ্যানালাইসিস করে ফেলুন।

ধরে নিলাম ম্যাপে আপনার অনেক ভুল হচ্ছে।এবার ইউ টিউব থেকে শুধু ম্যাপের উপর টেস্ট দিন।যেগুলো ভুল হচ্ছে সেগুলো রিপিট করুন। ভুলগুলো অ্যানালাইসিস না করে রেখে দিলে কোন ইম্প্রুভমেন্ট আসবে না।

লিসেনিং এর জন্য ক্যাম্ব্রিজের ৫-১৬, অফিসিয়াল গাইড,ট্রাইনার যথেষ্ট । এগুলো থেকে নিয়মিত টেস্ট দিলে ধীরে ধীরে নিজের উন্নতি চোখে পরবে।

মনে রাখবেন লিসেনিং এমন একটা সেকশন যেখানে একটু শ্রম দিলে ৭+ ইজিলি পাওয়া যায়। দয়া করে তাই গোছানো প্রস্তুতি নিন।

©

14/01/2022

Video editing.

13/01/2022

This page has been created to help IELTS students for free.

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Maijdee
Noakhali Sadar Upazila
3800