IELTS Academy

IELTS Academy IELTS Academy is a perfect & trusted IELTS coaching centre in Noakhali.

It is the first IELTS coaching centre in Noakhali which offers Especial/ Private batch for IELTS, Spoken & writing...
Public IELTS batches are also provided here.

Congratulations,,,sir,, for your brilliant result,,May The Creator bless your life with more Success & Happiness ❤️❤️Ash...
17/11/2023

Congratulations,,,sir,, for your brilliant result,,
May The Creator bless your life with more Success & Happiness ❤️❤️

Ashim Dhar

Alhamdulillah 🤲🤲Alamin Shuvo for your brilliant results...May ALLAH bless your life with happiness & prosperity ❤️❤️
27/09/2023

Alhamdulillah 🤲🤲
Alamin Shuvo for your brilliant results...
May ALLAH bless your life with happiness & prosperity ❤️❤️

Alhamdulillah ❤️❤️ আরেকটা বড়  সাফল্য যোগ হল আমাদের কোচিং থেকে... নোয়াখালীতে শুধুমাত্র আমরাই প্রতিটা শিক্ষার্থীকে আলাদাভা...
24/02/2023

Alhamdulillah ❤️❤️

আরেকটা বড় সাফল্য যোগ হল আমাদের কোচিং থেকে... নোয়াখালীতে শুধুমাত্র আমরাই প্রতিটা শিক্ষার্থীকে আলাদাভাবে কেয়ার করে থাকি..প্রত্যেকের খাতা আলাদাভাবে চেক করা হয়...এই সাফল্যের অংশীদার হতে যোগাযোগ করুন আমাদের সাথে...পাশে থাকুন যেকোনো আইএল্টস সম্পর্কে যে কোন তথ্য পেতে...

27/01/2023
06/12/2022

Speaking question of 3rd December 2022

Part 1:
1. What is your full name?
2. Where are you from?
3. What are you doing now? Are you a student or are you working?
4. Do you want to continue your job?
5. Let's talk about different things, do you want to keep things to you or you left them? Why?
6. What kind of things do you want to keep? Why?
7. Why do you keep keys and money with you?
8. Do you keep photos for a long time? Why?

Part 2: Describe a famous person in your country, who is popular for you.

Part : 3
1. Why are some students popular in school among others?

2. You said ability, do you explain the ability?

3. Do you think that being popular has advantages or disadvantages? Why?

4. Do the adult people also love them? Why?

5. Do you think being popular is important?

IELTS এর আপডেট প্রশ্ন এবং IELTS সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কৌশল জানতে সবসময় থাকুন আমাদের পাশে..🙂

" Special Batch 🔥"থেকে আরো ১টা সাফল্য... আলহামদুলিল্লাহ ❤️❤️শেষ ১মাসে মোট ৩টা সাফল্য... আল্লাহর রহমতে এই সাফল্যের ধারা ব...
24/11/2022

" Special Batch 🔥"থেকে আরো ১টা সাফল্য... আলহামদুলিল্লাহ ❤️❤️
শেষ ১মাসে মোট ৩টা সাফল্য... আল্লাহর রহমতে এই সাফল্যের ধারা বজায় থাকুক

Another success from IELTS Academy Noakhali.... 🎉🎉
19/11/2022

Another success from IELTS Academy Noakhali.... 🎉🎉

আইএল্টস সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্ন & উত্তর: আইএল্টস এর সাথে অনেকদিন জড়িত থাকায় & আমার স্টুডেন্টদের থেকে এই পর্যন্ত য...
23/10/2022

আইএল্টস সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্ন & উত্তর:

আইএল্টস এর সাথে অনেকদিন জড়িত থাকায় & আমার স্টুডেন্টদের থেকে এই পর্যন্ত যত প্রশ্ন পেয়েছি তার আলোকে এই প্রশ্নগুলো সাজিয়েছি।এখানে আমি শুধু ৩টা প্রশ্ন দিয়েছি। পরে আরো দেওয়ার পরিকল্পনা আছে। তারপর ও কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ বলতে পারেন।

আইএল্টস প্রশ্নোত্তর পর্ব -১

১. আইএল্টস কি শুধু মাত্র ৩বার দেওয়া যায়?
উত্তর : আপনি যতবার ইচ্ছে ততবার আইএল্টস দিতে পারবেন... এতে ব্রিটিশ কাউন্সিল প্রতিবার ই পরীক্ষার ফি পাবে.. ওদের কোন লস নেই..
আর একটা পরীক্ষার সাথে অন্য পরীক্ষার প্রশ্নে কোন মিল থাকে না..

২. একবার আইএল্টস দিলে পরের বার পরীক্ষা দেওয়ার জন্য কয়মাস অপেক্ষা করা লাগে? অনেকে বলে ৩মাস। এটা কি সত্য?

উত্তর : আপনি একবার পরীক্ষা দেওয়ার পরের যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখেও পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ একবার দেওয়ার পরে আবার পরীক্ষা দেওয়ার জন্য কোন সময়সীমা নেই।

৩. আইএল্টস পরীক্ষা বছরে কখন বা কয়বার হয়?

উত্তর : আইএল্টস পরীক্ষা বছরের প্রতিমাসে হয়।
প্রতি মাসেই প্রায় ৩/৪বার হয়ে থাকে। তবে মাসের ঠিক কয় তারিখে হবে এটা নির্দিষ্ট থাকে না। একেক মাসে একেক সময় হয়ে থাকে। তবে সাধারণত মাসের ১ম দিকে,মাঝে ও মাসের শেষ সময়ের দিকে একবার পরীক্ষা হয়ে থাকে।

আইএল্টস প্রশ্নোত্তর পর্ব -০২

৪. আইএল্টস পরীক্ষা কারা নেয়?

উত্তর : আইএল্টস পরীক্ষা মূলত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। পূর্বে শুধুমাত্র ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা নিত। কিন্ত পরে পরীক্ষার্থীর চাপ বেশি হওয়ায় আইডিপি কেও আইএল্টস পরীক্ষা নেওয়ার অনুমোদন দেয়া হয়। ব্রিটিশ কাউন্সিল ইংল্যান্ডের এবং অন্যদিকে আইডিপি অস্ট্রেলিয়ান।
যদিও দুইটিই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ দুইটি সম্পর্কে & এগুলোর মিল ও অমিল অন্য একটা পর্বে বিস্তারিত দিব।

৫. আইএল্টস পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : বাংলাদেশের বিভাগীয় জেলা ছাড়াও কুমিল্লায় ও আইএল্টস পরীক্ষা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন জায়গায় নতুন নতুন পরীক্ষার সেন্টার হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি ( IDP) এর ওয়েবসাইটে গেলেই দেখবেন কোথায় কোথায় পরীক্ষার সেন্টার আছে।

৬. আইএল্টস পরীক্ষার ফি কত?

উত্তর : বর্তমানে বাংলাদেশে আইএল্টস পরীক্ষার ফি ১৮,৭৭৫ টাকা। তবে টাকার মান উঠানামার সাথে মাঝেমধ্যে পার্থক্য হয়ে থাকে। সাধারণত ২০০ ডলার এ যতটাকা আসে সে অনুযায়ী পরীক্ষার ফি নির্ধারিত হয়।

আইএল্টস (IELTS) প্রশ্নোত্তর

পর্ব-০৩

৭. আইএল্টস পরীক্ষার ফি কিভাবে দেয়?

উত্তর : ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এর ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন অপশনে গেলে নিজের সম্পর্কে অনেক তথ্য দিতে হয়। সে তথ্যগুলো ঠিকমত সাবমিট করার অইর পেমেন্ট এর অপশন আসে। সেখানে বিস্তারিত দেয়া থাকে। বেশিরভাগ মোবাইল ব্যংকিং ও তারা গ্রহণ করে। অনেকগুলো ব্যংকের মাধ্যমেও তারা টাকা গ্রহণ করে। উল্লেখ্য মোবাইল ব্যংকিং বা সরাসরি ব্যংক যে মাধ্যমেই পেমেন্ট করেন নির্ধারিত ফি এর চেয়ে কোন বাড়তি টাকা দেয়া লাগে না।

৮. রেজিষ্ট্রেশন হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হব?

উত্তর : রেজিষ্ট্রেশন এর সময় প্রত্যেক ব্যক্তিকে জিমেইল আইডি দিতে হয়। আপনি পরীক্ষার ফি দেয়ার পর তারা আপনার জিমাইল এ মেসেজ দিয়ে আপনাকে নিশ্চিত করে দিবে রেজিষ্ট্রেশন এর ব্যাপারে। এ মেসেজ রেজিষ্ট্রেশন এর সকল প্রক্রিয়া সম্পন্ন করার ২৪ ঘন্টার মধ্যে আসবে। যদি ২৪ ঘবতার মধ্যে না আসে তবে আবার তাদের নক করতে পারেন।

৯. রেজাল্ট কিভাবে দেখব?

উত্তর : আপনার রেজিষ্ট্রেশন সফল হলে আপনার একটা আইডি থাকবে ব্রিটিশ কাউন্সিল এর ওয়েবসাইটে। রেজাল্ট এর দিন আপনার জিমেইল এ রেজাল্ট এর একটা মেসেজ আসবে। সেখান এ ক্লিক করে আপনার ওই আইডিতে গেলেই সেখানে রেজাল্ট এর একটা অপশন দেখাবে। ওই অপশনে কিল করলেই পেয়ে যাবেন আপনার বহুল৷ আকাঙ্ক্ষিত ফলাফল।

আইএল্টস (IELTS) প্রশ্নোত্তর
পর্ব- ০৪

১০. পরীক্ষা দিনের কোন সময় শুরু হয়?

উত্তর : বর্তমানে দুপুর ১টায় পরীক্ষা শুরু হয় যদিও তারা পরীক্ষার্থীকে ১১.৩০টায় যেতে বলে। মাঝের সময়ে কিছু কাজ থাকে। কেও চাইলে ১২ টায় গেলেও তেমন কোন সমস্যা হয় না।

১১. পরীক্ষার সময় কি কি নিয়ে যেতে পারব?

উত্তর : পরীক্ষার সময় আপনি মোবাইল, মানিব্যাগ & প্রয়োজনীয় সব ই নিয়ে যেতে পারবেন। পরীক্ষার্থীদের প্রথমেই মূল পরীক্ষার রুমে নেয়া হয় না। তার আগে একটা ওয়েটিং রুমে বসানো হবে। সেখানে কলম,পেন্সিল ছাড়া শুধুমাত্র ক্যশ নিয়ে যেতে পারবেন। আপনার বাকি জিনিসপত্রগুলো একটা ব্যাগে রেখে দিবে টোকেন নাম্বার দিয়ে। পরীক্ষার পর সুন্দরমত সবকিছুই বুজে পাবেন।
তাই আপনি ব্যাগ বা অন্য যতকিছু নিয়ে যান সেটা নিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিতে যেতে পারেন।

১২. ১১.৩০ টা থেকে ১টা পর্যন্ত কি করে? পরীক্ষায় ১টায় হলে ১১.৩০ টায় যেতে বলে কেন?

উত্তর : মূল পরীক্ষার আগে ওয়েটিং রুমে চেকিং সহ অন্যান্য কাজ করে থাকে। তারা পরীক্ষার্থীদের সাইন, ছবি তোলা, পরীক্ষার্থীর রোল নাম্বার ও দিয়ে থাকে। জেনে রাখা ভাল তারা শরীরের তাপমাত্রা ও চেক করে থাকে। তাই কারো তাপমাত্রা বেশি থাকলে সেটা যেভাবেই হোক নিয়ন্ত্রণ করে যাওয়াটাই আপনার জন্য ভাল হবে।

আইএল্টস (IELTS) প্রশ্নোত্তর
পর্ব -০৫

১৩. আইএল্টস পরীক্ষা কত সময়ব্যাপী হয়?

উত্তর : মূল পরীক্ষা দুপুর ১টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত হয়ে থাকে। লিসেনিং, রাইটিং & রিডিং এই ৩ টা মডিউল হয়ে থাকে। স্পিকিং অন্য একদিন একেকজনের একেক সময়ে হয়ে থাকে। স্পিকিং পরীক্ষার সময় পরীক্ষার্থীরা রেজিষ্ট্রেশন এর সময় ঠিক করা হয়ে থাকে। স্পিকিং পরীক্ষা ২০মিনিটের মত হয়ে থাকে। এই পরীক্ষা শুরুর ২০মিনিট আগে যেতে নির্দেশনা দেয়া হয়।

১৪. পরীক্ষার হলে কি কিছু খাওয়া যায়?

উত্তর : পরীক্ষার হলে পানি ছাড়া অন্য কিছু খাওয়া যায় না। তাই পরীক্ষার হলে যাওয়ার আগে ভাল করে পুষ্টিকর খাবার খেয়ে যাওয়া উত্তম যেহেতু ১১.৩০ টা থেকে ৪ টা পর্যন্ত আপনি কিছু খেতে পারবেন না।

১৫. রিডিং, রাইটিং & লিসেনিং এর মধ্যে কোন মডিউল আগে পরে হয়?

উত্তর : প্রথমে লিসেনিং তারপর রিডিং এবং সর্বশেষ রাইটিং পরীক্ষা হয়ে থাকে। এই ৩ টা পরীক্ষার মাঝে খাতা জমা নেওয়ার জন্য & প্রশ্ন দিতে যে সময় প্রয়োজন হয় শুধুমাত্র সে সময়টা বিরতি থাকে।

আইএল্টস ( IELTS ) প্রশ্নোত্তর
পর্ব -০৬

১৬. আইএল্টস নাকি কম্পিউটারে ও দেয়া যায়! এট কি ঘরে বসে দেওয়া যায়?

উত্তর : আইএল্টস পরীক্ষা বর্তমানে ২ ভাবে দেওয়া যায়। পেপার বেইজড ও কম্পিউটার বেইজড।
পেপার বেইজড সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। কম্পিউটার বেইজড এ ও প্রশ্ন একই হয়। সব মডিউল কম্পিউটারেই হয়। তবে সেটা ঘরে না। সেটাও আইএল্টস এর কোন পরীক্ষার হলে গিয়েই দিতে হবে আপনাকে।

১৭. আইএল্টস পরীক্ষায় কি কলম দিয়ে লিখা যায় না?

উত্তর : শুধুমাত্র রাইটিং এ আপনি পেন্সিল বা কলম যা ইচ্ছে ব্যবহার করতে পারবেন। বাকি মডিউল এ পেন্সিল ব্যবহার বাধ্যতামূলক। আর কম্পিউটার বেইজড এ কি - বোর্ড এ টাইপ করে লিখতে হয়।সেখানে কলম বা পেন্সিল কোন কিছুরই ব্যবহার ই নেই।

১৮. আইএল্টস পরীক্ষায় কি কি নিয়ে যাওয়া উচিত?

উত্তর : যদিও কর্তৃপক্ষ পেন্সিল, ইরেজার, শার্পেনার & কলম প্রদান করে তারপরেও আমার ও অভিজ্ঞদের মতামত হল নিজের পেন্সিল, রাবার & শার্পেনার নিয়ে যাওয়া উচিত। এগুলো আপনার ব্যবহৃত অর্থাৎ পুরোনো হলে সবচেয়ে ভাল হয়। এসব জিনিসের ক্ষেত্রে যেগুলোতে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন সেটাই নিয়ে যাওয়া উচিত।

অভিনন্দন Saima ebnat। আপনার সফতার জন্য...আমরা খুব খুশি আপনার এই সাফল্যের অংশ হতে পেরে...সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আর...
23/10/2022

অভিনন্দন Saima ebnat। আপনার সফতার জন্য...আমরা খুব খুশি আপনার এই সাফল্যের অংশ হতে পেরে...
সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো মানুষের সাফল্যের অংশীদার হতে পারি...

নোয়াখালীতে এই প্রথম আইএল্টস এর মক টেস্ট মাত্র ২০০ টাকা 🔥😍🤩🔥আগামী শনিবার ১৭/০৯/২০২২ ইং তারিখে IELTS Academy তে আইএল্টস এর...
13/09/2022

নোয়াখালীতে এই প্রথম আইএল্টস এর মক টেস্ট মাত্র ২০০ টাকা 🔥😍🤩🔥

আগামী শনিবার ১৭/০৯/২০২২ ইং তারিখে IELTS Academy তে আইএল্টস এর মক টেস্ট অনুষ্ঠিত হবে...৭০০ টাকার মক টেস্ট ৫০০ টাকার বিশেষ ছাড়ে আগামী শনিবার পাচ্ছেন মাত্র ২০০ টাকায়..🔥🔥

যারা দিতে ইচ্ছুক তারা আগামী বৃহস্পতিবার এর মধ্যে রেজিষ্ট্রেশন করবেন।।।

মক টেস্টটি নিবেন RASEL Sir এর সবচেয়ে প্রিয় & মেধাবী আইএল্টস এক্সপার্ট শিক্ষকগণ...

মক টেস্ট দেওয়ার এর জন্য যা যা লাগবে

# পাসপোর্ট সাইজের একটি ছবি
# ২০০৳
# পরীক্ষার হলে সকাল ১১ টার মধ্যে উপস্থিতি
# ১টা ইয়ারফোন / হেডফোন

কেও চাইলে ঘরে বসেও করতে পারেন রেজিষ্ট্রেশন।
নিচের বিকাশ নাম্বারটিতে রেজিষ্ট্রেশন ফি & ছবি পাঠিয়ে দিলেই করে ফেলতে পারবেন আপনার রেজিষ্ট্রেশন...

বিকাশ নাম্বার : 01616525582

ছবি পাঠানোর নাম্বার : 01865516181

লোকেশন : গ্রীন হলের বিপরীতে হোটেল ওয়াসি & বারটন ( Burton) এর শোরুমের পিছনে...

Address

Maijdee Court Noakhali
Noakhali Sadar Upazila
3800

Telephone

+8801865516181

Website

Alerts

Be the first to know and let us send you an email when IELTS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category