শিক্ষা,চিকিৎসা,বিনোদন ও অন্যান্য।

  • Home
  • Bangladesh
  • Niamatpur
  • শিক্ষা,চিকিৎসা,বিনোদন ও অন্যান্য।

শিক্ষা,চিকিৎসা,বিনোদন ও অন্যান্য। To distribute knowledge, education, & pleasure is my mission.

03/05/2024

সাম্প্রতিক তথ্য
★ সর্বজনীন পেনশন স্কিমের ধরন -৫ টি (প্রবাস, প্রগতি, সমতা, সুরক্ষা ও প্রত্যয়)
★ স্মার্ট বাংলাদেশের স্তম্ভ -৪টি ( স্মার্ট সিটিজেন, স্মার্ট গভারমেন্ট, স্মার্ট ইকোনোমি ও স্মার্ট সোসাইটি )
★বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার – রোহানি বাহারিন
★মেট্রোরেলের লোগোর ডিজাইনার – আলী আহসান নিশান
★কক্সবাজার আইকনিক রেলস্টেশনের ডিজাইনার – মোঃ ফয়েজ উল্লাহ
★ বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হবে -২৪ নভেম্বর, ২০২৬
★এখন পর্যন্ত এলডিসি থেকে মুক্ত হয়েছে – ৭টি দেশ ( সর্বশেষ ভুটান, ১৩ ডিসেম্বর, ২০২৩)
★বর্তমানে ন্যাটোর সদস্য – ৩২ ( সর্বশেষ সদস্য- সুইডেন)
★ আমার গ্রাম আমার শহর প্রকল্পের মেয়াদ -জুলাই, ২০২৩- জুন,২০২৬)
★গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে -২০২৬ সালে
★বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে -২০৩১ সালে
★ মেট্রোরেল চালুকারী দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অবস্থান -৩য়
★মেট্রোরেল চালুকারী দেশ হিসেবে এশিয়ায় বাংলাদেশ অবস্থান -২২তম
★মেট্রোরেল চালুকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান -৬০তম

19/08/2023

১) প্রশ্নঃ সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন D

২) প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খালটির নাম কি?
উত্তরঃ সুয়েজ খাল।

৩) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন কবে পাস হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ সালে।

৪) প্রশ্নঃ ফুটবল জগতের কালো হীরে কাকে বলা হয়?
উত্তরঃ পেলে কে।

৫) প্রশ্নঃ লিখিত সংবিধান নেই কোন দেশের?
উত্তরঃ ব্রিটেন।

৬) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
উত্তরঃ হীরাকুদ বাঁধ।

৭) প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন কার পরামর্শে?
উত্তরঃ প্রধানমন্ত্রীর পরামর্শে।

৮) প্রশ্নঃ ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন।

৯) প্রশ্নঃ পৃথিবীতে বৃহত্তম ডাক ব্যবস্থা কোন দেশের লক্ষ্য করা যায়?
উত্তরঃ ভারতবর্ষ।

১০) প্রশ্নঃ রাত্রিবেলায় কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়?
উত্তরঃ শুক্র গ্রহ।

১১) প্রশ্নঃ বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
উত্তরঃ শশাঙ্ক।

১২) প্রশ্নঃ চণ্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী?
উত্তরঃ চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী।

১৩) প্রশ্নঃ ভারতের ‘শেক্সপিয়র’ বলা হয় কাকে?
উত্তরঃ মহাকবি কালিদাস কে।

১৪) প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরটি সবথেকে কাছে অবস্থিত?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল।

26/07/2022

✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।

✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।

✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।

✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।

✬প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।

✬প্রশ্ন: ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।

✬প্রশ্ন: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।

✬প্রশ্ন: ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর: ঈশ্বরদী, পাবনা।

✬প্রশ্ন: নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?
উত্তর: ২০০১ সালে।

✬প্রশ্ন. কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।

✬প্রশ্ন: এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।

✬প্রশ্ন: বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।

✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।

✬প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?
উত্তর: উত্তর কোরিয়া।

✬প্রশ্ন: টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।

✬প্রশ্ন: বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।

✬প্রশ্ন: সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর: জাপান-কে।

✬প্রশ্ন: শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।

✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।

✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?
উত্তর: আলতাফ মাহমুদ।

✬প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর: ৫ টি।

✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।

✬প্রশ্ন: পৃথিবীর মহাদেশগুলোর নাম কী?
উত্তর: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।

✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগর কয়টি ?
উত্তর: ৫টি

✬প্রশ্ন: পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।

অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ভুট্টাপোড়া নাশতা হিসেবে দুর্দান্ত। লেবুর রস কিংবা হালকা লবণ-মরিচ দ...
12/05/2022

অনেকেই ভুট্টা খেতে পছন্দ করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ভুট্টাপোড়া নাশতা হিসেবে দুর্দান্ত। লেবুর রস কিংবা হালকা লবণ-মরিচ দিয়ে ভুট্টাপোড়া খেতে ভারি মজা। ভুট্টা খেলে নানা উপকার পাওয়া যায়। স্বাস্থ্যকর গুণের কারণে একে সুপারফুড বলেন বিশেষজ্ঞরা। জেনে নিন ভুট্টার উপকারিতা:

স্বাস্থ্যকর নাশতা: ভুট্টা সাধারণত রোস্ট বা স্টেম করে খাওয়া যায়। তাই প্রতিদিন খেলেও ওজন বেড়ে যাওয়ার বিষয়ে দুশ্চিন্তা করা লাগবে না। চাইলে ভুট্টা মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করেও খেতে পারেন।

পুষ্টিগুণে ভরা: ভুট্টা আঁশে ভরা। এতে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এতে বায়োফ্লাভোনয়েডস ও ক্যারোটিনয়েডসের মতো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে সুস্থ রাখে।

বর্ষার রোগবালাই দূর করে: বর্ষাকালে শরীরে নানা রকম রোগবালাই দেখা দিতে পারে। গরম-গরম ভুট্টা খেলে সংক্রমণের ঝুঁকি কমে। বর্ষার সময় যেসব রোগ ছড়ায়, তা থেকে শরীরকে সুস্থ রাখতে ভুট্টা দারুণ কার্যকর।

বর্ষার শস্য: বর্ষাকালে ভুট্টা পাওয়া যায়। মৌসুমি শস্য হিসেবে ভুট্টা খেতে পারেন। ভিটামিন এ, সি ও লাইকোপিন ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূরে রাখে।

রুচিবর্ধক: বর্ষায় ঘরে বা বাইরে সময় কাটাতে ভুট্টা ও চা খেতে পারেন। চায়ের আড্ডা জমতে পারে ভুট্টা দিয়ে।

হজমে সহায়ক: ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে।

রক্তাল্পতা দূর হয়: ভুট্টায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি১২ বর্তমান, যা নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে। এতে রক্তাল্পতা দূর হয়।

প্রচুর শক্তি: প্রচুর শর্করা থাকে বলে দীর্ঘ ও স্বল্পমেয়াদে শরীরে শক্তি জোগাতে পারে। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের সহায়ক। এক কাপ ভুট্টায় ২৯ গ্রাম শর্করা থাকে। অ্যাথলেটদের জন্য ভুট্টা উপকারী। ব্যায়াম শুরুর কয়েক ঘণ্টা আগে ভুট্টা খাওয়া উচিত।

বাজে কোলস্টেরল নিয়ন্ত্রক: এলডিএল নামে শরীরে যে বাজে কোলস্টেরল থাকে, ভুট্টা তা দূর করতে সাহায্য করে।

দৃষ্টিশক্তি ভালো রাখে: ভুট্টার হলুদ দানাগুলোয় ক্যারোটিনয়েডস থাকে। ভুট্টার ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতেও সাহায্য করে। তথ্যসূত্র: এনডিটিভি

08/03/2022

হাতীশূড়:-
পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইনডিকাম Heliotropium indicum, এবং ইংরেজি নাম 'Indian heliotrope'।
হাতিশুর গাছের উপকারিতা:
(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।
(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।
(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।
(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।
(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।
(৭)টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।
(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।
(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।
(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।
১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।
(১২)ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।
(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।

(সংগ্রিহীত পোস্ট)

04/03/2022

(১) বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি – নারায়ণগঞ্জ

(২) বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় – গারো পাহাড়

(৩) বাংলাদেশের উঁচু পাহাড় – গারো পাহাড়।

(৪) বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি – ময়মনসিংহ

(৫) বাংলাদেশের ছোট জেলা – নারায়ণগঞ্জ

(৬) আয়তনে ছোট জেলা – নারায়ণগঞ্জ

(৭) আয়তনে বড় জেলা – রাঙামাটি

(৮) জনসংখ্যায় ছোট জেলা – বান্দরবন

(৯) জনসংখ্যায় বড় জেলা – ঢাকা

(১০) আয়তনে ছোট থানা – কোতোয়ালী (ঢাকা)

(১১) আয়তনে বড় থানা – শ্যামনগর(সাতক্ষীরা)

(১২) জনসংখ্যায় ছোট থানা – রাজস্থলী (রাঙামাটি)

(১৩) জনসংখ্যায় বড় থানা – বেগমগঞ্জ (নোয়াখালী)

(১৪) বাংলাদেশের সর্ব উত্তর -পূর্বের থানা: জকিগঞ্জ, সিলেট

(১৫) বাংলাদেশের সর্ব দক্ষিণ – পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)

(১৬) সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং, হবিগঞ্জ

(১৭) সর্ব পূর্বের জেলা-বান্দরবন

(১৮) সর্ব পশ্চিমের জেলা-চাঁপাইনবাবগঞ্জ

(১৯) সর্ব দক্ষিণের জেলা-কক্সবাজার

(২০) সর্ব পশ্চিমের থানা-শিবগঞ্জ

(২১) সর্ব দক্ষিণের স্থান-ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন

(২২)সর্ব পশ্চিমের স্থান-মনাকশা

(২৩) সর্ব দক্ষিণের থানা-টেকনাফ

(২৪) সর্ব উত্তরের জেলা-পঞ্চগড়

(২৫) সর্ব পূর্বের থানা/উপজেলা-থানচি

(২৬) সর্ব উত্তরের থানা-তেঁতুলিয়া

(২৭) সর্ব পূর্বের স্থান-আখাইন ঠং

(২৮) সর্ব উত্তরের স্থান-বাংলাবান্ধা

(২৯) বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ? ২৬.০১ সেলসিয়াস।

(৩০) বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)

19/02/2022

বাপ মরে গিয়েছে। ঘুঘু আর ফাঁদ দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের লাগল মারামারি। ফাদ রেগে বলল, “তুই ঘুঘু দেখেছিস। কিন.....

03/01/2022

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কততম?

প্রথম (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম)

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়টি ক্ষেত্রে বিশ্বে প্রথম?

চারটি

● বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে কত ডলার দেশে পাঠাতে হবে?

১ লাখ ডলার

● কখন এবং কোন চা–বাগানের মাধ্যমে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়?

১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া

চা–বাগানের মাধ্যমে

● বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা–বাগানের সংখ্যা কত?

১৬৪টি

● বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে?

১০ এমবিপিএস

● জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবসের পরিবর্তিত নাম কী?

ডিজিটাল বাংলাদেশ দিবস

● ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় করা আন্দোলনটির নাম কী?

ইয়েলো ভেস্ট আন্দোলন

● নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম?

ইসরায়েল

● বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র কোথায়?

নেদারল্যান্ডসের আলসমিরে

● সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটি ওয়ানডে ক্রিকেটের কততম স্টেডিয়াম?

২০০তম স্টেডিয়াম

● ব্যাংকমালিকদের সংগঠনের নাম কী?

বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)

● বঙ্গবন্ধু শিল্পনগরের আকার কত?

৩০ হাজার একর (এটি চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী ঘিরে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ শিল্পনগর)

● ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠনের নাম কী?

এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স)

● শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী নাদিয়া মুরাদের বয়স কত?

২৫ বছর (যা শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। প্রথম অবস্থানে আছেন মালালা ইউসুফজাই। তিনি নোবেল পেয়েছিলেন ১৭ বছর বয়সে)

● ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম কী?

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)

● বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে কোন দেশ?

ভারত

● সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) কোথায় অনুষ্ঠিত হয়?

পোল্যান্ডের কাতোভিচ শহরে

● কোন কোন দেশ জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল)?

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত

● শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের চারুকলা কখন এবং কী নামে যাত্রা শুরু করে?

১৯৪৮ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে

● ‘মা গো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’—মুক্তিযুদ্ধবিষয়ক গানটির রচয়িতা কে?

গৌরীপ্রসন্ন মজুমদার

● বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

তৃতীয় (ভারত ও পাকিস্তান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে)

● সম্প্রতি ব্রিটেন কর্তৃক বাতিল হওয়া গোল্ডেন ভিসার সুবিধার আওতায় কোন দেশগুলো ছিল?

চীন, রাশিয়া ও ভারত

● সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির কী নাম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

হংসবলাকা।

● সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মালালা ইউসুফজাইকে দেওয়া পুরস্কার কোনটি?

গ্লাইটম্যান সিটিজেন অ্যাকটিভিস্ট

● গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জীবাশ্ম জ্বালানি ও শিল্পকারখানা কার্বন নিঃসরণ কত বাড়তে পারে?

২ দশমিক ৭ শতাংশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কত সময়ের ব্যবধানের মধ্যে বিশ্বের কোথাও না কোথাও একজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়?

প্রতি ২৪ সেকেন্ডে

● মিস ইউনিভার্স ২০১৮–এর (৬৭তম আসর) চ্যাম্পিয়ন কে?

ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে

22/10/2021

অর্থ ভিন্ন

1. Ad – বিজ্ঞাপন
2. Add – যোগ করা

3. Advice – উপদেশ
4. Advise – উপদেশ দেওয়া

5. Adapt – খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া
6. Adept – পারদর্শী / সুদক্ষ
7. Adopt – অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা

8. Amend – সংশোধন করা / সংস্কার
9. Emend – লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা

10. Appraise – যাচাই করা / মূল্য নির্ধারণ করা
11. Apprise – জ্ঞাত করা / অবগত করান

12. Accept – গ্রহন করা
13. Except – ব্যতীত
14. Aspect – দৃষ্টিভঙ্গি
15. Expect – প্রত্যাশা করা

16. Access – প্রবেশের অধিকার
17. Excess – অতিরিক্ত

18. Accede – রাজী হওয়া
19. Exceed – অতিক্রম করা

20. Ascent – আরহণ
21. Assent – সম্মতি

22. Assay – চেষ্টা করা / পরীক্ষা করা
23. Essay – রচনা / প্রবন্ধ

24. Affect – প্রভাব্ ফেলা
25. Effect – ফল / পরিণতি

26. Accomplice – দূস্কর্মে সহযোগী / দোসর
27. Accomplish – সম্পাদন করা / সমাধান করা

28. Angle – কোণ / দৃষ্টি কোণ
29. Angel – ফেরেস্তা / দেবদূত

30. Allusion – উল্লেখ / ইঙ্গিত
31. Illusion – বিভ্রম / ঘোর

32. Along – বরাবর
33. Alone – একাকী

34. Altar – বেদী
35. Alter – পরিবর্তন করা

36. Allowed – অনুমতি
37. Aloud – সশব্দে / উচ্চ স্বরে

38. Allude – পরক্ষভাবে উল্লেখ করা
39. Elude – এড়িয়ে যাওয়া

40. Bad – খারাপ
41. Bed – বিছানা

42. Bag – থলে / ব্যাগ
43. Beg – প্রার্থনা করা

44. Bat – খেলার ব্যাট / বাদুর
45. Bet – বাজি ধরা

46. Beat – প্রহার করা / আঘাত করা
47. Beet – বীট / এক প্রকার সবজী

48. Bare – খালি / নগ্ন / নাঙ্গা
49. Bear – বহন / সহ্য করা / ভালুক

50. Beach – সমুদ্র উপকুল
51. Beech – বৃক্ষ বিশেষ
52. Breach – লঙ্ঘন

13/08/2021

লকডাউনে শিক্ষাখাত ধ্বংস হয়ে গেল।সব ছাত্র ছাত্রী পাবজী,ফ্রী ফায়ার,টিকটক,লাইকি,বিগো,পিকে লাইভ,বিন্জ,ফেসবুক, ইমো চ্যাট ইত্যাদিতে মগ্ন।
আমার প্রশ্ন...
১.স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ কেন?
দেখুন আমাদের ভাই,বোন,ছেলে, মেয়ে যাই বলুন না কেন। তারা কেউ রুমের মধ্যে বন্ধি থাকতে চাই না।অবশ্যই বাসা বাড়ির বাইরে বন্ধু বান্ধব বা ক্লাস মেটদের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে।১ ক্লাসে হয়ত বা ১০০ থেকে ১৫০ জন আছে শুধু তারাই মেলামেশা করে।এখন লকডাউন তারাতো খোলা অবস্থায়,১০০ থেকে ১৫০ জনের জায়গায় ১০০০ মানুষের সাথে চলা ফেরা করছে।ছাত্ররা রাত ১০/১১ টা পর্যন্ত আড্ডা মেরে বেড়াচ্ছে।মা বাবার উপর pressure create করছে Android /Smart phone নিয়ে দেয়ার জন্য।কেনার পর এবার এমবি কিনে দেয়ার জন্য pressure create. এখন তো আবার রাত ২ টা ৩টা পর্যন্ত মোবাইল টিপাটিপি। লেখা পড়া করার কোন প্রশ্নই আসে না। কারণ অটোপাস।অ্যাসাইনমেন্ট তো প্রাইভেট টিচার লিখে দিতেছে।No tension.স্কুল খোলা থাকলে সংক্রমণ বাড়বে বন্ধ থাকলে বাড়বে না বা ছাত্ররা আক্রান্ত হবে না। তারা এখন স্বাধীন ১০০০ ও গ্রাম,পাড়া, মহল্লা,শহর বন্দর, অলিগলি ভবঘুরে।আমরা ইতিমধ্যে অনেক ছাত্রী হারিয়ে ফেলেছি, নষ্ট হয়ে গিয়েছে তাদের ভবিষ্যৎ কারণ অনেকেই এখন বিবাহিত বা বিয়ে হয়ে গেছে।অনেকেই আবার ঝড়ে পড়েছে।কেউ চাকুরি,কেউ বা বাবার ব্যবসায় help, কেউ বা নেশা গ্রস্থ। মাদকসেবী,বাবা মার out of controll.কারণ সুইসাডের ভয়।কিছুই বলা যাবে না। কিন্তুু কেন, একমাত্র কারণ স্কুল,কলেজ বন্ধ। যদি আর ৫ বছর করোনা থাকে আর এভাবে স্কুল কলেজ বন্ধ থাকে তবে জাতি শেষ হয়ে যাবে।

Address

Niamatpur, Naogaon
Niamatpur
6520

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা,চিকিৎসা,বিনোদন ও অন্যান্য। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শিক্ষা,চিকিৎসা,বিনোদন ও অন্যান্য।:

Shortcuts

Share

Category