27/05/2026
ঈদ মুবারক
Official page of Netrokona University. Official page of Netrokona University
27/05/2026
ঈদ মুবারক
22/05/2026
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর সর্বশেষ মেরিট পজিশন
নির্মাণাধীন মেডিকেল সেন্টার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
📷Md. Humayun Kabir
জনাব আব্দুল্লাহ আল সিয়াম, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
16/05/2026
উপাচার্য, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
12/05/2026
জনাব শোভন রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
07/05/2026
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক জার্নাল ‘Sphaira’-এর আত্মপ্রকাশ ও বুদ্ধিবৃত্তিক আড্ডা – দ্ নিজস্ব প্রতিবেদক: জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠি...
07/05/2026
সংবাদ বিজ্ঞপ্তি
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ‘কবিতার নতুন নন্দন’ নিয়ে বুদ্ধিবৃত্তিক বক্তৃতা এবং উন্মোচিত হলো ‘Sphaira’-এর নতুন জ্ঞানদিগন্ত
০৭ মে ২০২৬
জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার লক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানের ৭ম পর্ব আজ (০৭.০৫.২০২৬) বৃহস্পতিবার সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (সেমিনার কক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নেত্রকোণা) অনুষ্ঠিত হয়েছে। এ পর্বের বক্তৃতার বিষয় ছিল—“কবিতার নতুন নন্দন”।
উক্ত বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও লেখক পিয়াস মজিদ। তাঁর আলোচনায় সমকালীন কবিতার নন্দনভাবনা, আধুনিক কাব্যচেতনার বহুমাত্রিক রূপ, ভাষার রূপান্তর এবং নতুন যুগের কবিতার শিল্পদর্শন গভীর ব্যঞ্জনায় উঠে আসে। তিনি তাঁর জ্ঞানগর্ভ আলোচনায় আধুনিক কবিতার নতুন নন্দন বিষয়ক নিজস্ব চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন, যেখানে কবির চোখে কবিতা-যাপনের এক অন্তর্লীন ও গোপন সূত্র উন্মোচিত হয়।
এই আলোচনার প্রেক্ষিতে মূল্যায়নধর্মী প্রতিক্রিয়া ব্যক্ত করেন ড. সাদ্দাম হুসাইন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়; ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় এবং জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়।
আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তিনি বলেন,
“কবিতার নতুন নন্দন মূলত মানুষের নতুন অভিজ্ঞতার ভাষা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কবিতার ভাষা, বোধ ও সৌন্দর্যচেতনা যে নতুন মাত্রা অর্জন করে, তা আমাদের মননকে আরও গভীর ও মানবিক করে তোলে।”
এরপর আলোচক হিসেবে বক্তৃতা করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি বলেন, “কবিতার নতুন নন্দন আমাদের কেবল শিল্পসৌন্দর্যের নতুন দিগন্তের মুখোমুখি করে না; বরং এটি মানুষের অন্তর্জগৎ, সময়চেতনা ও সভ্যতার রূপান্তরকে নতুন ভাষায় অনুধাবনের পথও নির্মাণ করে।”
উল্লেখ্য, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ইংরেজি জার্নাল “Sphaira: Journal of Arts and Humanities”-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার ও সম্পাদক অধ্যাপক ড. আনিছা পারভীন, জার্নাল সম্পাদনা-পর্ষদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এ মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করেন।
জার্নালের মোড়ক উন্মোচনকালে জার্নালের পৃষ্ঠপোষক ও মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, “গবেষণা ও সৃজনশীল জ্ঞানচর্চার বিকাশে একটি মানসম্মত একাডেমিক জার্নাল বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। ‘Sphaira’ সেই জ্ঞানভিত্তিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব আসাদুজ্জামান খান পরান, সহকারী রেজিস্ট্রার, গবেষণা শাখা, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(ড. সাদ্দাম হুসাইন)
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
জনাব হাফসা আক্তার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |