01/08/2025
No: ০৬
From : আপনার চোখের সামনেরই কেউ একজন।
To: Ahmed Tanvir
হিসাব বিজ্ঞান বিভাগ,
নেত্রকোনা সরকারি কলেজ,নেত্রকোনা।
আমি জানি আমার এই কনফেশন টা নিয়ে অনেকেই হা হা রিয়েক্ট দিবে বা যাকে লিখছি সে নাও দেখতে পারে। এটাকে love at first sight ও বলতে পারেন। William Shakespeare এর "Hamlet" থেকে যদি বলি "Doubt thou the stars are fire: Doubt that the sun doth move : Doubt truth to be a liar : But never doubt I love"। হুমায়ূন আহমেদের উক্তিটি হয়তো আমার ক্ষেত্রে সঠিক হয়ে গেছে,"" প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে,রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রোমোজোমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে""।আপনার জন্যই হয়তো আজ আমি আর্টসেলের "উৎসবের উৎসাহে" ভেসে যেয়ে "অবশ অনুভূতির দেয়াল" এ আটকে পড়ে গেছি।
অতিরঞ্জিত করে অনেক কিছুই লিখা যায় কিন্তু তাতে আমি বিশ্বাসী নয়।
ইতি
আল্লাহর সৃষ্টি কোন এক মেয়ে বান্দা।
বি দ্র: একটা সাদা কালো ছবি দিলাম যাতে অন্য কেউ আকর্ষিত না হয়😕
20/07/2025
-05
- Asha Hoque Laily
Department of Management (২১-২২)
নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা
অনেক দিন ধরে মনের ভিতরে একটা কথা জমে আছে
সেটা বলা সহজ না, আবার চুপ থাকাও সম্ভব না।
আজ সাহস করে তোমাকে আমার মনের কথা জানাচ্ছি।
খোলা আকাশে তাকিয়ে উড়ো এই চিঠিতে।
তোমার সঙ্গে খুব বেশি সময় কাটানো হয়নি,
তবুও যেটুকু দেখেছি, বুঝেছি সেটা অনেক গভীর প্রভাব ফেলেছে আমার মনে ।
তোমার ব্যবহার, অন্যকে করা সম্মান , হাসির পেছনে লুকিয়ে থাকা সাদামাটা সৌন্দর্য।
সবকিছুই একসাথে তোমাকে আলাদা করে তুলে হাজার মানুষের ভিরে।
আমি জানি, আমি হয়তো খুব কাছের কেউ না।
তবে আমার অনুভূতিগুলো একদম সত্যি।
তোমাকে আমি পছন্দ করি, সত্যি করে, অন্তর থেকে।
এই চিঠিটা কোনো উত্তর পাওয়ার জন্য না,
কোনো কিছু দাবি করার জন্যও না।
শুধু চেয়েছি, তুমি জানো এমন একটা মানুষ আছে,
যে তোমাকে নিরবে, নিঃশব্দে ভালোবাসে ।
তুমি যদি কখনো মনে করো, এই বন্ধুর জায়গাটা আরও একটু কাছের হতে পারে।
তাহলে আমি অপেক্ষায় থাকবো।
আর যদি না-ও পারো, তবুও চাওয়া একটাই
তুমি সবসময় ভালো থাকো, সুখী থাকো, এবং নিজের মতো করে বাঁচো।
এইটুকুই বলতে চেয়েছিলাম।
ইতি,
আমি চোখ বন্ধ করে যারে দেখি 🌸
18/07/2025
-04
- Ridwan Hasan Shawon
- mathematics (21-22)
নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা
তুমি জানো, এমন কিছু মানুষ থাকে যাদের দেখা মাত্রই মনে হয়—এই মানুষটা আলাদা। তোমাকে প্রথম দেখেছিলাম কলেজের রসায়ন ডিপার্টমেন্টের সামনে।বন্ধুদের ভীড়ে তোমার গম্ভীরতা তোমাকে সবার থেকে আলাদা করেছিল,সবার থেকে তুমি আলাদাই ছিলে গম্ভীর, রাগ স্বভাবের।সেদিন থেকে যেন নিজের অজান্তেই মনে তোমার একটা ছবি আঁকা হয়ে গেলো। সেই ছবিটা আজও মুছতে পারিনি, মুছতেও চাই না।
তুমি এমন, যেন কোনো না-পড়া কবিতার পৃষ্ঠা। একবার পড়া শুরু করলে থামতে মন চায় না।তোমার চোখে একরকম গভীরতা আছে।
তোমার প্রতিটি ভঙ্গি,চলাফেরা,প্রতিটি উচ্চারণ যেন নিঃশব্দে বলে দেয়—তুমি সবার থেকে আলাদা।
মাঝে মাঝে তোমাকে যখন কলেজের সামনে দাড়িয়ে থাকতে দেখি, আমি অপলক দৃষ্টিতে তোমায় দেখি। তুমি কখনো খেয়ালই করো না আমাকে। তোমার চলাফেরা আর কথা বলার ধরণ দুটোই আমাকে মুগ্ধ করে।তুমি খুব দ্রুত হাঁটো চোখের পলকেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও।তু্মি সবার থেকে আলাদা,একা কেন থাকো? কখনো কোনো বন্ধুদের নিয় আড্ডা বা বসতে দেখি না, যতদিন দেখেছি তুমি একা।আর তোমার প্রোফাইল তো দেখি সেলিব্রিটি দিয়ে ভরা🥹
আমি জানি, আমি তোমার চেনা কারো মতো নই। তবুও... প্রতিদিন তোমার প্রোফাইলে গিয়ে মন বলে, “আজ যদি একবার কথা বলা যেত!”তোমার প্রতিটি পোস্ট, প্রতিটি গল্প, প্রতিটি নীরবতাও আমি দেখি। মনে মনে অনুভব করি—তুমি কাছে না থেকেও কতটা কাছের। আমি তোমাকে পছন্দ করি।যদি কখনো মন চায় এই অচেনা অদেখা মানুষটাকে জানতে তাহলে আমাকে খুঁজে নিও।
ইতি
তোমার অচেনা আমি❤❤
17/07/2025
-03
: N H P Parvez
Season : 2021-22(department of economics)
নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা।
তোমাকে প্রথম দেখার দিনটার কথা এখনও স্পষ্ট মনে আছে।
হয়তো তুমি জানো না, কিন্তু সেই মুহূর্তে সময়টা থমকে গিয়েছিল আমার জন্য।
তোমার হাসি, তোমার চোখের গভীরতা, তোমার আচরণের ভদ্রতা—সব কিছুই আমাকে কেমন করে যেন টেনে নিয়েছে।
আমি জানি, এটা হঠাৎ করেই বলা ঠিক নয়।
কিন্তু আর লুকিয়ে রাখতে পারছি না।
তোমার প্রতি আমার একটা অনুভূতি আছে, যেটা শুধু ‘ভালো লাগা’ নয়—এর চেয়ে অনেক বেশি কিছু।
হয়তো তুমি আমায় এভাবে দেখোনি কখনও।
তবুও আমি সাহস করে বলছি,
তোমাকে পছন্দ করি। অনেকটা বেশি।
12/07/2025
-02
-আমি জানি প্রিয়শী(ফেইসবুক নাম)
ডিপার্টমেন্ট :- একাউন্টটিং(২য় বর্ষ)
কলেজ:- নেত্রকোনা সরকারি কলেজ।
তার নাম ছিল প্রিয়শী।
না, সামনে থেকে কোনোদিন দেখা হয়নি।
শুধু একবার ফেসবুকে দেখেছিলাম,
সিলেট ট্যুরের কোনো এক ভিডিওতে।
খুব স্বাভাবিক একটা দৃশ্য…
কয়েক সেকেন্ড মাত্র।
তবুও সেই হাসিটা—
আমার সময় থামিয়ে দিয়েছিল।
হাসি তো অনেকেই হাসে,
কিন্তু কেউ কেউ এমনভাবে হাসে—
যেখানে শব্দ না থেকেও অনেক কিছু বলা হয়ে যায়।
সেই দিন থেকেই ওর প্রোফাইল খুঁজেছি…
নাম লিখে, মিউচুয়াল দেখেছি,
নেত্রকোনা সরকারি কলেজের প্রতিটা পরিচিত মুখে খুঁজে ফিরেছি।
যেখানে দেখিনি, সেখানেও খুঁজেছি।
কিন্তু ধরা দেয়নি আর।
আস্তে আস্তে যেন ফেসবুক থেকেও মিলিয়ে গেল ও।
আমার কোনো অধিকার ছিল না,
আসলে আজও নেই।
তবুও মনের ভেতর এমন কিছু অনুভব তৈরি হয়,
যেগুলোর কোনো নাম থাকে না,
শুধু একটা রেশ থেকে যায়।
প্রিয়শী, যদি কখনো কোনোভাবে এই কথাগুলো চোখে পড়ে…
তবে জেনো, তোমার ওই কয়েক সেকেন্ডের হাসি
কাউকে অনেক দীর্ঘ সময় আটকে রেখেছে।
আমি ভালোবাসিনি,
আমি দাবি করিনি…
শুধু খুব মন দিয়ে একটা মুখ মনে রেখেছি।
— কেউ একজন,
যার কাছে তুমি এখনো "হারানো কেউ" না,
হওয়া হয়ে ওঠা এক মুহূর্ত।
অজ্ঞাতনামা🥰
20/06/2025
🎯 আপনার ক্রাশের গল্প আমাদের ইনবক্সে দেন!
আপনার মনে কি জমে আছে কোনো না বলা অনুভব?
কাউকে প্রথম দেখে ভালো লেগেছিল, কিন্তু বলা হয়নি?
নাকি এখনো বুঝে উঠতে পারছেন না—ভালোবাসা, নাকি কনফিউশান?
👀 আপনি চাইলে নাম গোপন থাকবে ১০০%
আপনার গল্প আমরা বলবো সবার মাঝে, পরিচয় গোপন রেখে।
হয়তো সেই মানুষটিও পড়ে বুঝে যাবে—আপনার অনুভূতির খবর!
📥 এখনই ইনবক্স করেন আমাদের পেইজে—
📝 আপনার ক্রাশের গল্প,
📍 কোথায় প্রথম দেখা,
❤️ আর এখন ঠিক কী চলছে আপনার ভেতরে...
আপনার ছোট্ট একটা গল্প হয়তো কারও হাসির কারণ হবে, আবার কারও চোখে আনবে অশ্রু...
👇 পাঠান এখনই! আমরা অপেক্ষায় আছি আপনার মেসেজের।
#ক্রাশ_এন্ড_কনফিউশান 🎭
20/06/2025
💔কনফিউশন নং : ১
তাকে প্রথম দেখেছিলাম নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষর বাসভবনের পাশের পুকুর পাড়ের রাস্তা দিয়ে হেঁটে যেতে…
সেই এক ঝলকে চোখে লেগে থাকা মেয়েটিকে এরপর আর ভুলতে পারিনি।
যেদিন বুঝলাম সে ময়মনসিংহের কলেজ বাসে ওঠে, সেদিন থেকেই আমার দিন গোনা শুরু—
রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার...
তিন দিন তার ক্লাস, আর তিন দিন আমার অপেক্ষা।
আমি জানি না তার নাম, জানি না তার গল্প...
শুধু জানি, তাকে দেখলেই দিনটা অন্যরকম হয়ে যায়।
ভালোবাসি বলতে সাহস হয় না...
তাই নিজের কনফিউশন নিয়ে এখানে, এই পেজেই বলে যাই—
"তুমি বুঝো না, তবু আমি বুঝি—তোমার জন্যই এই হৃদয়ের ধুকপুকানি!"
#তোমারভীতুপ্রেমিক
19/06/2025
📌 স্বাগতম! — ক্রাশ এন্ড কনফিউশান 💔🤯
এই পেইজটা কনটেন্টের নয় — এটা আপনার মনের কোণায় লুকানো সেই অনুভবগুলোর জায়গা।
যা আপনি বলেন না, কিন্তু অনুভব করেন...
যা আপনার হয়, কিন্তু হয়েও যেন হারিয়ে যায়।
এখানে থাকবে—
🖤 হারিয়ে যাওয়া ভালোবাসার কতকথা,
🌀 কনফিউশনের দুনিয়ায় হারিয়ে যাওয়া মুহূর্ত,
🌙 নীরব রাতের শব্দহীন ব্যথা।
আমরা বলি না আমরা পারফেক্ট,
তবে আপনার মতোই অদ্ভুত সুন্দরভাবে এলোমেলো।
👉 ফলো করে পাশে থাকবেন — কারণ,
আপনার ক্রাশ হোক বা কনফিউশান, আমাদের এখানে জায়গা আছে সবার!