13/06/2026
শিক্ষকদের জন্য করণীয় ও বর্জনীয়।
১/ ক্লাসে মোবাইল চালানো পরিহার করুন
(একান্ত প্রয়োজন ছাড়া)।
২/ ক্লাস রোমে ঘুমানো পরিত্যাগ করুন।
৩/ অযথা বাহিরে, অফিসে,কিংবা কাহারো সাথে গল্প করে ক্লাসের সময় নষ্ট করবেন না।
৪/ কোন ছাত্রকে অতিরিক্ত ভালবাসা দেখাবেন না। সকলকে সমান চোখে দেখবেন।
৫/ ছাত্রদের সাথে মার্জিত ভাষায় কথা বলবেন। কর্কশ ভাষা ও গালাগালি করবেন না।
৬/ অন্য শিক্ষককের দোষ খুজবেন না।
এবং ছাত্রদের সামনে মাদ্রাসার কিংবা কোন শিক্ষকের বদনাম করবেন না।
৭/ কোন ছাত্রকে কান,গাড়,মাথা,ইত্যাদিতে প্রহার করবেন না। এবং হাত দিয়েও প্রহার করবেন না। ছাত্রের চেহারা, কান, মাথা ও স্পর্শকাতর কোন অঙ্গে বেত্রাঘাত করবেন না।
৮/ ছাত্রদের ভালো কাজের প্রশংসা করবেন। খারাপ কাজের নিন্দা না করে বুঝিয়ে দিবেন।
৯/ ছাত্রদের লেখার প্রতি বিশেষ ভাবে নজর দিন, ক্লাসে চক দিয়ে লেখানোর সময় প্রত্যেকটা ছাত্রের প্রতি নজর রাখুন।
১০/ নিয়মিত খাতায় লেখা দিন মাঝে মধ্যে ক্লাসে দুই থেকে তিন লাইন খাতায় লেখান।
১১/ সামনে পড়ানোর আগে পিছনের পড়াগুলো জপিয়ে নিন,নতুন পড়াগুলো বারবার নিজে বলে দেন।
১২/ ছাত্রদের থেকে একজন করে পড়া শুনবেন,পড়া ভুল হলে ভুল ধরে শুধরে দিবেন।
১৩/ রাগান্বিত অবস্থায় শাস্তি দিবেন না।
ছাত্রকে শাস্তির উপযুক্ত হতে দিবেন না। বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে কর্তৃপক্ষকে জানাবেন।
১৪/ ছাত্র দ্বারা কোন ধরনের শারীরিক
খেদমত নিবেন না।
১৫/ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকের মোবাইল থেকে কোন ছাত্রকে ফোন করার সুযোগ দিবেন না।
১৬/ ছাত্রের অভিভাবকের সাথে আচার ব্যবহার ও সম্পর্কের ক্ষেত্রে হুশিয়ার থাকবেন। ব্যক্তিগত আদান প্রদান থেকে বিরত থাকবেন।
১৭/ সুন্নতের পাবন্দি করবেন। ক্লাসের উপযুক্ত পোশাক পরিধান করবেন। ছাত্রদের তরবিয়তের প্রতি বিশেষ নজরদারী করবেন।
১৭/ ঘুম,গোসল,খাবার,নামাজের সময়
ও আছরের পরের সময় ছাত্রদেরকে
শিক্ষকের বিশেষ তত্বাবধানে রাখবেন।
১৮/ প্রাতিষ্ঠানিক আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
১৯/ সব ধরনের লেনদেন পরিচ্ছন্ন রাখবেন।
২০/ ছাত্রদের কষ্ট বোঝার চেষ্টা করবেন।
---------------বিশেষ দ্রষ্টব্য-------------
মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে ছাত্র গড়ার কারিগরের স্থানে বসিয়েছেন।
তাদের হক আদায় করা আমাদের কর্তব্য।
আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা সেক্টরের হক আদায় করার তৌফিক দান করুক। আমীন