আওয়াল এফসিএ - Awal FCA

আওয়াল এফসিএ - Awal FCA

Share

Chartered Accountant and International Business Person

10/11/2024

🎀নেত্রকোনায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প🎀

নেত্রকোনায় শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালে ১ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। এই প্রকল্পটি ভাটি বাংলার বিশেষ করে নেত্রকোনা জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল, যার ফলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব হতো। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সূত্র অনুযায়ী প্রকল্পটি বাতিল হতে যাচ্ছে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য এক বিরাট ক্ষতির কারণ হবে।

নেত্রকোনা একটি পশ্চাৎপদ অঞ্চল হওয়ায় অন্যান্য জেলার তুলনায় এখানকার অর্থনৈতিক অবস্থা অপেক্ষাকৃত দুর্বল। এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্প খাতের প্রসার ঘটিয়ে স্থানীয় লোকজনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারতো, যা তরুণ সমাজকে বেকারত্ব থেকে মুক্তি দিতে পারতো। প্রকল্পটি চালু থাকলে স্থানীয় কৃষি এবং অন্যান্য শিল্পখাতও উপকৃত হতো, কারণ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে কৃষিপণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীর বাজার বৃদ্ধি পেতো।

নেত্রকোনার মানুষদের উন্নয়ন এবং বেকারত্ব দূর করার লক্ষ্যে, সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই প্রকল্পটি বাতিল না করে চালু রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক।

03/10/2024

আমরা ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীন দেশের ৫৩ বছরে আমরা পেয়েছি মৃত বুড়িগঙ্গা I গত ৫৩ বছরে যারা দেশ শাসন করেছেন, প্রত্যেকেই তার জন্য কম বেশি দায়ী I দেশের বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার I যারা এখন পর্যন্ত রাজনীতি এবং ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে I

বর্তমান সরকারের প্রতি আমার আকুল আবেদন, আপনারা বুড়িগঙ্গা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর উদ্ধার একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করুন এবং বাংলাদেশের মানুষকে বহমান নদী উপহার দেন I
সাধারণ মানুষ কৃতজ্ঞ চিত্তে আপনাদের অবদান স্মরণ রাখবে, ইনশাআল্লাহI

22/06/2024
02/05/2024

Arrived in Bangkok (2May 2024)

Photos from MAHAK It Institute's post 02/05/2024
09/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতু।
সবাইকে আসাছে পবিত্র রামজানুল মোবারকের শুভেচ্ছা।
সম্মানিত আই টি এক্সপার্ট,
আপনাদের সঙ্গে পরামর্শ না করেই আপনাদের জন্য আরও একটা কর্মসূচির আয়োজন করে ফেলেছি। যেহেতু রমজান খুব কাছেই তাই সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে পরামর্শ করার সুযোগ পাইনি।আশা করি কেউ বিরক্ত হবেননা।

আসছে ১০ মার্চ রোজ রবিবার সকাল ১১ টায় ৫ নং ইউনিয়নের খান বাহাদুর খান কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ে এক ফ্রী ব্লাডগ্রুপিং ক্যাম্পইন এর আয়োজন (সংশ্লিষ্টদের আগ্রহে) করা হয়েছে।
উক্ত কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইল।
অনুরোধে
আজিজুল হক
৭ মার্চ ২০২৪

03/03/2024
Photos from আওয়াল এফসিএ - Awal FCA's post 29/02/2024

আলহামদুলিল্লাহ,
মাওলানা আবদুল হেলিম খান ফাউন্ডেশন এর নিবেদিত স্মার্ট আই টি এক্সপার্ট টিমের উদ্যোগে এবং Mahak IT institute এর সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ জনাব আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সম্মানিত অভিভাবক প্রতিনিধি গন,সম্মানিত প্রভাষক গণ।
আই টি এক্সপার্ট টিমের সুযোগ্য লিডার শিহাব উদ্দিনের নেতৃত্বে এবং আই টি এক্সপার্ট শ্রাবণ খান রনির দক্ষ পরিচালনায় ও আই টি এক্সপার্ট মিজানুর রহমান, মেহেদী হাসান দ্বীপ, সিয়ামুন ইসলাম রূপক, আয়ান খান শুভ্র সহ আমাদের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় কর্মসূচির সফল পরিসমাপ্তি ঘটে।
ফাউন্ডেশনের সদস্য সচিব দক্ষ সংগঠক, জনপ্রিয় শিক্ষক বাবু প্রলয় সরকার টাবলু কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফাউন্ডেশনের সমন্বয়ক তাপস দেবনাথ কর্মসূচির সফলতায় সন্তোষ প্রকাশ করেন এই ধরনের সেবামূলক আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের জন্য সংশ্লিষ্ট টিমকে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
উক্ত কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা করেন জুয়েল আজিজ চৌধুরী, আতাউল পার্থ, মজিবুর রহমান, আকাশ, আমানউল্লাহ সিয়াম, রিয়াদ হাসান, শীতল খান সরকার, রাব্বি সহ আমাদের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য মাওলানা আবদুল হেলিম খান ফাউন্ডেশন পক্ষ থেকে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ জনাব আমিনুল হক স্যারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
জনাব আমিনুল হক কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং এধরণের কর্মসূচিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে
আজিজুল হক
আদর্শ নগর, মোহনগঞ্জ,নেত্রকোনা।
২৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি:

Want your school to be the top-listed School/college in Netrokona?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Joypur, Mohanganj
Netrokona
2446