Satgaon M.B.P High School

Satgaon M.B.P High School Welcome to the official fan page of Satgoan M.B.P. High school...
Admin -Asim Sarker,Sagor Mojumdar This page run by batch 2k16 students

হে শিক্ষাগুরু,নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের...
19/03/2023

হে শিক্ষাগুরু,
নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন।

আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মত শিক্ষককে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে আপনার সম্পর্ক টা ছিল বন্ধুত্বসুলভ। আমাদের কখনো মনে হয়নি, আপনি আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন শিক্ষক ছিলেন।স্নেহভাজন হিসেবে আমরা সবসময় আপনার কাছাকাছি ছিলাম।
বিদ্যালয় প্রাঙ্গনে বসে আড্ডা দেয়ার সময় হয়তোবা আপনাকে আর আগের মতো দেখা যাবে ন। আপনার তৈরি করা চা টাও আর ভাগাভাগি করে খাওয়ার সুযোগ হবে না।বারান্দায় বসে আপনার সাথে ঘটে যাওয়া গল্পগুলোও শোনা হবে না। মাছ শিকার করার কৌশল সম্পর্কে বলতেও হয়তোবা আপনার মতো কোন শিক্ষক আর এগিয়ে আসবে না।
বড় ভাই, বন্ধু, ছোট ভাই সবাই মিলে যখনই স্কুল মাঠে আড্ডা দিতে বসবো,আকস্মিকভাবেই আপনার কথা মনে পরবে। স্মৃতিবিজড়িত দিনগুলো হয়ত তখন আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করবো।
বয়সজনিত চপলতায় হয়ত কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি; আমাদের কথায় বা আচরণে হয়ত কষ্ট পেয়েছেন। আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবী- আপনি আমাদের ক্ষমা করে দেবেন।

পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। 💝

06/09/2022

🤍🥀

21/11/2021

২ নং সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

18/11/2021

প্রিয় বিদ্যাপীঠ ❤️🥀

মেঘলা আকাশ ☁ Click- Asim Sarker
17/05/2021

মেঘলা আকাশ ☁
Click- Asim Sarker

২ নং সাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়
08/05/2021

২ নং সাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়

04/05/2021
কৃষ্ণচূড়া তুমার আগমনে নতুন রূপে সজ্জিত হয় বিদ্যালয়টি😊😊😊একটি ফ্রেমে আমার স্কুলের সৌন্দর্যP:C - Asim Sarker
02/05/2021

কৃষ্ণচূড়া তুমার আগমনে নতুন রূপে সজ্জিত হয় বিদ্যালয়টি😊😊😊
একটি ফ্রেমে আমার স্কুলের সৌন্দর্য
P:C - Asim Sarker

"আলোর ভুবন" এটি একটি অলাভজনক  স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম এখনও শুরু হয়নি।খুব শীঘ্রই সংগঠনের আনুষ্টা...
02/05/2021

"আলোর ভুবন" এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম এখনও শুরু হয়নি।খুব শীঘ্রই সংগঠনের আনুষ্টানিক কার্যক্রম শুরু করবো।এতে আপনাদের সকলের সহযোগিতা কাম্য।"আলোর ভুবন" নামে যে পেজটি খোলা হয়েছে,সেটিতে আপনারা সকলেই লাইক,ইনভাইট দিয়ে পেজের মেম্বার বাড়িয়ে আমাদের পাশে থাকবেন ☺️

03/03/2017

প্রশ্নঃ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তরঃ ৪৬
প্রশ্নঃ কোন এনজাইমের সাহায্যে ডি. এন. এ ছেদন করা হয়?
উত্তরঃ রেসট্রিকশন এনজাইম
প্রশ্নঃ কোন দেশে ডলির জম্ন হয়?
উত্তরঃ স্কটল্যান্ড
প্রশ্নঃ জেনেটিক ইনফরমেশনের মূল একক কি?
উত্তরঃ অনুলিপন
প্রশ্নঃ দুটো প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত --
উত্তরঃ সংকর
প্রশ্নঃ বিশ্বের প্রথম ক্লোন বানরের নাম কি?
উত্তরঃ টেট্রা
প্রশ্নঃ কত সালে পৃথিবীর প্রথম ক্লোন শিশুর জম্ন হয়?
উত্তরঃ ২০০২
প্রশ্নঃ বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
উত্তরঃ লুইস ব্রাউন
প্রশ্নঃ ডলি কত সালে মারা যায়?
উত্তরঃ ২০০৩
প্রশ্নঃ ক্লোনিং এর জনক কে?
উত্তরঃ ইয়ান উইলমুট

03/03/2017

⑴ বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় → ১৯৭৪ সালে
-
⑵ প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে → বান্দরবানে
-
⑶ জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান → চতুর্থ
-
⑷ গার্মেন্টস পণ্য প্রথম রপ্তানি করা হয় → ফ্রান্সে
-
⑸ বাংলাদেশের পোশাক রপ্তানির সর্বোচ্চ বাজার → যুক্তরাষ্ট্র
-
⑹ গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল → ১৯৭২
-
⑺ মন্ত্রীপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে → সোমবার
-
⑧ 'আগুনের দ্বীপ' বলা হয় → আইসল্যান্ডকে
-Asim Sagor

03/03/2017

বাংলা সাহিত্যের মধ্যযুগ
-------------------------------------------
✿ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ :
2. ➺ বাংলা সাহিত্যের যুগ বিভাগে অন্ধকার যুগ – ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ।
3. ➺ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম – রমাই পন্ডিতের ‘শূন্যপুরাণ’, হলয়ূধ মিশ্রের ‘সেক শুভোদয়া’।
➺ শূন্যপুরাণ
4. ◆ রমাই পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ – শূন্যপুরাণ।
5. ◆ ‘শূণ্যপুরাণ’ হলো – গদ্য পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
6. ◆ নরেন্দ্রনাথ বসুর তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ‘শূন্যপুরাণ’ নামকরণ করে গ্রন্থ প্রকাশ করেন – বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
7. ◆ শূন্যপূরাণ কাব্যটি পূজা পদ্ধতির বর্ণনা রয়েছে – শূন্যময় দেবতা ধর্মঠাকুরের।
8. ◆ পণ্ডিত যোগেনন্দ্রনাথ রায় বিদ্যানিধির মতে, ‘শূণ্যপুরাণ’ এর রচনাকাল – ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে।
9. ◆ সুবুমার সেন মনে করেন ‘শূণ্যপুরাণ’ গ্রন্থটি রচিত – ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
10. ◆ শূন্যপুরাণ গ্রন্থটি বিভক্ত – ৫১ টি অধ্যায়ে।
11. ◆ সুকুমার সেনের মতে, ‘শূন্যপুরাণ’ এ অন্তর্ভুক্ত ‘নিরঞ্জনের উষ্মা’ প্রকৃতপক্ষে – সহদেব চক্রবর্তীর রচনা।
➺ সেক শুভোদয়া
12. ◆ অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ – সেক শুভোদয়া
13. ◆ গদ্য পদ্য মিলিয়ে গ্রন্থটিতে অধ্যায় অাছে – ২৫ টি।
14. ◆ ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু গ্রন্থটির ১৩ টি অনুচ্ছেদ বঙ্গানুবাদ সহ প্রকাশ করেন – কায়স্থ পত্রিকায়।
15. ◆ ১৩৩৪ বঙ্গাব্দে গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় – সুকুমার সেনের সম্পাদনায়।
16. ✿ প্রাক-চৈতন্যযুগ ও শ্রীকৃষ্ণকীর্তন :
17. ➺ প্রাক চৈতন্যযুগের ব্যপ্তি – ১২০১-১৫০০ খ্রিষ্টাব্দ।
18. ➺ বড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য – শ্রীকৃষ্ণকীর্তন।
19. ➺ ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে এই কাব্যের রচনাকাল – ১৪০০ খ্রিষ্টাব্দ।
20. ➺ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি – কৃষ্ণ, রাধা, বড়াই।
21. ➺ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই – রাধাকৃষ্ণের প্রেমের দূতি।
22. ➺ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি উদ্ধার করেন – বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ। (১৯০৯ সালে)
23. ➺ পশ্চিমবঙ্গের কাকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে – বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এ কাব্যটি উদ্ধার করেন।
24. ➺ এ কাব্যটি বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় ১৯১৬ সালে প্রকাশিত হয় – বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
25. ➺ সর্বজন স্বীকৃত ও খাটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ – শ্রীকৃষ্ণকীর্তন।
26. ➺ শ্রীকৃষ্ণকীর্তন কে বলা হয় – শ্রীকৃষ্ণসন্দর্ভ।
27. ➺ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি প্রদান করেন – বসন্তরঞ্জন রায়।
28. ➺ বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল – বিদ্বদ্বল্লভ।
-

Address

Satgaon , Khaliajury , Netrakona
Netrokona
2446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satgaon M.B.P High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Satgaon M.B.P High School:

Shortcuts

Share

Category