16/04/2026
বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান,এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন সহকারি শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এবিএম ফারুক স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ে আজ ১৬-০৪-২০২৬ ইং অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন জনাব শাহলিন নাহার,সহকারি কমিশনার ভুমি, মদন উপজেলা, নেত্রকোণা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল,মদন উপজেলা শাখার সভাপতি মহোদয়,মদন থানার অফিসার ইনচার্জ মহোদয়,তদন্ত অফিসার মহোদয়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয়।এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্যগণ,সাংবাদিকবৃন্দ,ছাত্র-ছাত্রীদের অভিবাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।জনাব এবিএম ফারুক স্যার উনার বক্তব্যে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন।মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ শহীদুল ইসলাম মহোদয় বিদ্যালয় প্রতিষ্ঠায় এবিএম ফারক স্যারের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।বিদ্যালয়ের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর উজ্জ্বল ভবিষ্যৎ ও এবিএম ফারুক স্যারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।