MASON - MAthematics and Science Organisation of Netrokona

MASON - MAthematics and Science Organisation of Netrokona A voluntary organisation trying to spread the light of science and mathematics in Netrokona.

This page shares news and information about MASON, mathematics and science based events around the country and the world. We also try to keep people up to date with the world of science and research.

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর নেত্রকোনা আঞ্চলিক পর্বের ভেন্যু পরিবর্তন করা...
25/08/2025

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর নেত্রকোনা আঞ্চলিক পর্বের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

নেত্রকোনা আঞ্চলিক পর্বের পরিবর্তিত ভেন্যু: দত্ত উচ্চ বিদ্যালয়।
তারিখ: ২৯ আগস্ট, শুক্রবার।
গুগল ম্যাপে লোকেশন:
https://maps.app.goo.gl/yNcTdmx7kd4tJaWf6

নেত্রকোনা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করবে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ এবং শেরপুর জেলার শিক্ষার্থীরা।
২৭ আগস্ট রাতে ‘নিবন্ধনের সময় দেওয়া ই-মেইল’ অ্যাড্রেসে প্রবেশপত্র পাঠানো হবে।
ই-মেইল অ্যাড্রেসের সমস্যার জন্য প্রবেশপত্র না পেলে অবশ্যই ২৮ আগস্ট সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পেইজের ইনবক্সে যোগাযোগ করবে।
তোমাদের অংশগ্রহণে অলিম্পিয়াড হবে আরও প্রাণবন্ত!
সকলকে শুভকামনা!

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর নেত্রকোনা আঞ্চলিক পর্ব।নেত্রকোনা আঞ্চলিক পর্...
24/08/2025

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর নেত্রকোনা আঞ্চলিক পর্ব।

নেত্রকোনা আঞ্চলিক পর্বের ভেন্যু: নেত্রকোনা সরকারি মহিলা কলেজ।
তারিখ: ২৯ আগস্ট, শুক্রবার।
রিপোর্টিং টাইম: সকাল ৮টা।
অলিম্পিয়াডের মূল পরীক্ষার সময়: সকাল ৯টা।
গুগল ম্যাপে লোকেশন:
https://maps.app.goo.gl/VjHZtWzVE77Fm34eA

নেত্রকোনা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করবে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ এবং শেরপুর জেলার শিক্ষার্থীরা।
২৭ আগস্ট রাতে ‘নিবন্ধনের সময় দেওয়া ই-মেইল’ অ্যাড্রেসে প্রবেশপত্র পাঠানো হবে।
ই-মেইল অ্যাড্রেসের সমস্যার জন্য প্রবেশপত্র না পেলে অবশ্যই ২৮ আগস্ট সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত পেইজের ইনবক্সে যোগাযোগ করবে।
তোমাদের অংশগ্রহণে অলিম্পিয়াড হবে আরও প্রাণবন্ত!
সকলকে শুভকামনা!

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।


বিজ্ঞানী হবার প্রথম ধাপ হতে পারে বিডিজেএসও!BdJSO তরুণ শিক্ষার্থীদের জন্য একটি গঠনমূলক বিজ্ঞানচর্চার প্ল্যাটফর্ম। আঞ্চলিক...
13/07/2025

বিজ্ঞানী হবার প্রথম ধাপ হতে পারে বিডিজেএসও!
BdJSO তরুণ শিক্ষার্থীদের জন্য একটি গঠনমূলক বিজ্ঞানচর্চার প্ল্যাটফর্ম। আঞ্চলিক পর্বের প্রশ্ন সমাধানের মাধ্যমে শুরু হয় বিজ্ঞানমনস্ক চিন্তার দক্ষতা। জাতীয় পর্বের প্রশ্ন সমাধানের চর্চায় পাওয়া প্রবলেম সলভিং এর অভিজ্ঞতা। এরপর বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্পের ধাপে ধাপে বিকশিত হয় বিশ্লেষণ , যুক্তি ও গবেষণার দক্ষতা। বিডিজেএসও অফলাইন ক্যাম্পে হাতে-কলমে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জন করে বাস্তব অভিজ্ঞতা।
এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, অনুসন্ধানী ও বৈজ্ঞানিক মানসিকতাসম্পন্ন করে গড়ে তোলে। সর্বশেষ ধাপে নির্বাচিত বাংলাদেশ দলের ৬ সদস্য পায় ম্যাসল্যাবে প্রায় আন্তর্জাতিক মানের প্রস্তুতির সুযোগ , যা ভবিষ্যৎ বিজ্ঞানী হবার দৃঢ় ভিত্তি গড়ে তোলে।
দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলো তৃতীয় থেকে দশম শ্রেণি , এসএসসি-২৫ এর যেকোনো শিক্ষার্থী এবং ২০১০ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা একাদশ শ্রেণির শিক্ষার্থী।
রেজিস্ট্রেশন লিংক : https://online.bdjso.org

ঈদের ছুটিতে শুরু হওয়া আমাদের ম্যাথ ও সাইন্স ক্যাম্পে আজকে আলোচনা করা হয়েছে ফিজিক্স এর বিভিন্ন প্রবলেম নিয়ে। মেন্টর হিসেব...
02/06/2025

ঈদের ছুটিতে শুরু হওয়া আমাদের ম্যাথ ও সাইন্স ক্যাম্পে আজকে আলোচনা করা হয়েছে ফিজিক্স এর বিভিন্ন প্রবলেম নিয়ে। মেন্টর হিসেবে ছিলেন তোমাদের সালেহীন ভাইয়া। আগামীকাল একইভাবে আমরা আরো প্রবলেম সলভ করব। সবাই সময়মত চলে এসো!

⏲️ আগামীকাল সকাল ১১টায়
📌 মাতৃসদনের বিপরীতে মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ৩য় তলায়

অনেকদিন বিরতির পর আবারো শুরু হতে যাচ্ছে MASON এর সাইন্স ক্যাম্প। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তুমিও চলে আসো।✅...
01/06/2025

অনেকদিন বিরতির পর আবারো শুরু হতে যাচ্ছে MASON এর সাইন্স ক্যাম্প। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তুমিও চলে আসো।

✅আগামীকাল সকাল ১১ টা
✅মাতৃসদনের বিপরীতে মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ৩ য় তলা

Science, in the very act of solving problems, creates more of them.মার্কিন শিক্ষাবিদ আব্রাহাম ফ্লেক্সনারের এই উক্তিটিই স...
17/04/2025

Science, in the very act of solving problems, creates more of them.

মার্কিন শিক্ষাবিদ আব্রাহাম ফ্লেক্সনারের এই উক্তিটিই সায়েন্সের সাথে প্রবলেম সলভিং এর সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে ব্যাখা করতে সক্ষম। প্রত্যেক নতুন নতুন আবিষ্কারের শুরুটাই হয় ছোট ছোট কিছু প্রবলেম থেকেই, আর সায়েন্সকে পরিপূর্ণভাবে বুঝতে হলে, কনসেপ্ট ক্লিয়ার করতে হলে প্রবলেম সলভিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রিয় খুদে গণিতবিদ এবং বিজ্ঞানী, আজ থেকে শুরু হতে চলেছে MASON Problem Solving Thursday. প্রতি বৃহস্পতিবার তোমাদের উদ্দেশ্যে আমরা একটি করে প্রবলেম ছুঁড়ে দেবো সমাধান করার জন্য। সমস্যাটি সমাধান করে উত্তরটি কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।

এবার আজকে problem ২ টি দেখা যাক।

খালিদের কাছে একটি গ্যাস জার ছিল যার খোলা মুখটি এমন একটি পিস্টন দিয়ে আটকানো যেটিকে ওপরে নিচে সরিয়ে গ্যাস জারের আয়তন বাড়ানো-কমানো যায়। জারের মধ্যে AB, B2C, DC, ABC আর DB2 গ্যাসের মিশ্রণ ছিল।
গ্যাসগুলোর মধ্যকার বিক্রিয়া হচ্ছে: 2AB (g) + B2C (g) + DC (g) ⇋ 2ABC (g) + DB2 (g)
বিক্রিয়ায় গ্যাস অণুগুলোর ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র ছবিতে দেওয়া হলো।

১। শুরুতে খালিদ পিস্টনটিকে স্থির রেখে দিলো, এবং বিক্রিয়ার এক পর্যায়ে পাওয়া ডেটা থেকে এই গ্রাফটি আঁকলো। তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট নাঈম ভুল করে ওই গ্যাস জারে 0.059 mol/L হারে ২০ সেকেন্ড ধরে হিলিয়াম গ্যাস যোগ করে ফেললো। খালিদ এসে দ্রুত হিলিয়াম গ্যাসের প্রবাহ বন্ধ করে দিলো এবং গ্যাসগুলোর ঘনমাত্রা বের করলো। ২০ সেকেন্ড পর বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কত হবে?

২। পরের দিন, খালিদ এই পিস্টনটিকে এমনভাবে সচল রাখলো যাতে গ্যাস জারের অভ্যন্তরের চাপ ধ্রুবক থাকে, এবং ৫ মিনিটের জন্য ল্যাবের বাইরে গেলো। ওইদিন, তার আরেক অ্যাসিস্ট্যান্ট অর্ণব ভুল করে গতদিনের হারেই গ্যাস জারে হিলিয়াম গ্যাস যোগ করলো। খালিদ এসে দ্রুত হিলিয়াম গ্যাসের প্রবাহ বন্ধ করে দিলো এবং গ্যাসগুলোর ঘনমাত্রা বের করলো। তখন বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কত হবে?

Source: Bangladesh Junior Science Olympiad

সবার ঈদ কেমন কাটলো?????ঈদ এর ছুটির পরে এবার আমরা MASON থেকে আয়োজন করছি একটি বিশেষ সিরিজ। সিরিজের বিভিন্ন ধাপ গুলো হচ্ছে:...
15/04/2025

সবার ঈদ কেমন কাটলো?????

ঈদ এর ছুটির পরে এবার আমরা MASON থেকে আয়োজন করছি একটি বিশেষ সিরিজ। সিরিজের বিভিন্ন ধাপ গুলো হচ্ছে:

১ম দিন— পদার্থবিজ্ঞান কী নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে।
২য় দিন— স্থানাঙ্ক ব্যবস্থা ও জ্যামিতি দিয়ে মহাবিশ্বকে প্রকাশ, গ্যালিলিওর রেফারেন্স ফ্রেম।
৩য় দিন— স্পেশাল রিলেটিভিটির ভিত্তিপ্রস্তর ও সাধারণ বিষয়াবলি।
৪র্থ দিন— আইনস্টাইনের রেফারেন্স ফ্রেম ও ল্যাপ্লাসের সূত্রাবলি, এবং অন্যান্য।
৫ম দিন— ভরশক্তির নিত্যতা ও বিভিন্ন প্যারাডক্স।

এবং এই সম্পূর্ণ সিরিজটি পরিচালনা করবেন অন্বয় দীপ্ত পাল ভাইয়া। আগামীকাল থেকেই এই দারুণ সিরিজটি শুরু হবে।

ক্যাম্পের স্থান: মাতৃ সদনের বিপরীতে মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ৩য় তলা

সময় : সকাল ১১ টা

সবাই আসছ তো এই সিরিজটিতে অংশ নিতে??😉😉

Registration কিন্তু চলমান। সবাই করেছো তো?
09/04/2025

Registration কিন্তু চলমান। সবাই করেছো তো?

প্রিয় শিক্ষার্থীরা,
শুরু হচ্ছে বিডিবিও বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৫ এর রেজিস্ট্রেশন।

ভেন্যু ও উৎসবের সময়সূচি: https://bdbo.org/reg
আর হ্যা নিবন্ধনের সময় কিন্তু থাকছে পেমেন্টের নতুন নিয়ম

MASON এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
30/03/2025

MASON এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

২৫ই মার্চ  সকাল ১০টায়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানো ও গ...
26/03/2025

২৫ই মার্চ সকাল ১০টায়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানো ও গবেষনার প্রতি উৎসাহিত করার জন্য একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছিল , যেখানে সুমিত ভৌমিক স্যার (প্রভাষক, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট), আমাদের মেন্টরেরা এবং আমাদের ডাকে সারা দেয়া অনেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচনা হয়েছে বিজ্ঞান নিয়ে নানা রকম জানা অজানা বিষয়ে।

শিক্ষার্থীদের গবেষণা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানো ও গবেষনার প্রতি উৎসাহিত করতে আমরা আয়োজিত করতে চলেছি একটি বিশেষ ক...
22/03/2025

শিক্ষার্থীদের গবেষণা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানো ও গবেষনার প্রতি উৎসাহিত করতে আমরা আয়োজিত করতে চলেছি একটি বিশেষ ক্যাম্প। যেখানে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের মেন্টরেরা থাকবেন। আলোচনা হবে বিজ্ঞান নিয়ে নানা রকম জানা অজানা বিষয়ে।

ক্যাম্পে অংশগ্রহণ সম্পন্ন ফ্রি। তাই চলে এসো সবাই ২৫ই মার্চ ঠিক ১০টায়। আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়।

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASON - MAthematics and Science Organisation of Netrokona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category