Netrakona Government College, Netrakona

Netrakona Government College, Netrakona

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Netrakona Government College, Netrakona, College & University, Netrakona, Netrokona.

13/11/2025

আজ, ১৩ নভেম্বর! শুভ জন্মদিন, জাদুকর!

​প্রিয় দর্শক ও হুমায়ূন-প্রেমী,

​আজ, ১৩ নভেম্বর— বাংলা সাহিত্যের কিংবদন্তী পুরুষ, আমাদের নেত্রকোণার গর্ব হুমায়ূন আহমেদ-এর শুভ জন্মদিনে, নেত্রকোণা সরকারি কলেজ সাংস্কৃতিক পর্ষদ নিয়ে এসেছে এক বিশেষ নিবেদন— 'আমাদের হুমায়ুন'।

​যে জল ও জ্যোৎস্নার মায়া নিয়ে লেখক তাঁর জগৎ সৃষ্টি করেছিলেন, সেই নেত্রকোণার সবুজ চত্বরে তাঁর কালজয়ী চরিত্র হিমু, রূপা এবং মিসির আলি-র প্রতীকী উপস্থিতি, গান, আবৃত্তি ও শিল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি লেখকের জীবনবোধ। এটি শুধু একটি ভিডিও নয়, এটি আমাদের তারুণ্যের পক্ষ থেকে লেখকের প্রতি আমাদের হৃদয়ের গভীরতম শ্রদ্ধাঞ্জলি।

​আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা।



​এই ভালোবাসার আয়োজনে যুক্ত ছিলেন যারা:

​দিবস সরকার অরূপ: নির্দেশনা, স্ক্রিপ্ট রচনায় ও দোতারা পরিবেশনায়।

​সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ: গান (ভোকাল), গিটার এবং হিমু চরিত্রে অভিনয়।

​শিহাব আহমেদ: মিসির আলী চরিত্রে অভিনয়।

​শেখ সাবিকুন্নাহার অনন্য: রূপা চরিত্রে অভিনয়।

​তাঈন উল ইসলাম: ক্যামেরাম্যান এবং ভিডিও এডিটিং-এ।

​আতিয়া নূর খানম: আবৃত্তি পরিবেশনায়।

​প্রতীক তালুকদার স্বচ্ছ: গান (ভোকাল), ক্যামেরাম্যান এবং উপস্থাপনায়।

​দূর্জয় সাহা: চিত্রশিল্পী (প্রতিকৃতি অঙ্কন)।

​পারসা ইফরীত চৌধুরী: নৃত্য এবং উপস্থাপনায়।

​মাহদিয়া খান ফাতিন: নৃত্য এবং উপস্থাপনায়।

​নিশিতা সরকার: নৃত্য এবং উপস্থাপনায়।

​হৃদয় বিশ্বাস: গান (ভোকাল), বাঁশি এবং হারমোনিয়াম পরিবেশনায়।

​রাখেশ সরকার ঋ্ক: গান (ভোকাল) এবং গিটার।

​পাতামনি: নৃত্য পরিবেশনায়।

​ইদ্রিলা কর ত্রয়ী: নৃত্য পরিবেশনায়।

বিশেষ কৃতজ্ঞতা:

ক্যাম্পাস রেডিও, নেত্রকোণা সরকারি কলেজ

বিএনসিসি, নেত্রকোণা সরকারি কলেজ

​সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আবেগের ফলশ্রুতি এই ডকুমেন্টারি। আমরা বিশ্বাস করি, লেখকের প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।

​ভিডিওটি এখনই দেখুন, শেয়ার করে অন্যদের মাঝেও লেখকের প্রতি ভালোবাসা এবং আমাদের উদ্যোগটি ছড়িয়ে দিন!

11/01/2025

পাখির চোখে প্রিয় জেলার কিছু অপরূপ সৌন্দর্য।

01/12/2024

একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার (সংশোধিত) সময়সূচি

Photos from Netrakona Government College, Netrakona's post 25/11/2024

দ্বাদশ শ্রেণির ক্লাস টেস্ট এর তারিখ, সময়, সিলেবাস ও কক্ষ নং

24/11/2024
19/11/2024

একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার সময়সূচি

15/11/2024

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

12/11/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী স্বতন্ত্রভাবে তার ফলাফল (টেবুলেশনসহ) অনলাইনে দেখতে পারবে। এজন্য তাকে নিম্নবর্ণিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলাফল দেখতে ক্লিক কর- ngc.eshiksaems.com

বিশেষ দ্রষ্টব্য :
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্লাস রোলের সামনে 120232401, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্লাস রোলের সামনে 120232402, এবং ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস রোলের সামনে 120232403, ডিজিটগুলো বসাতে হবে।
প্রকাশিত ফলাফলে কোন ধরনের অসংগতি পরিলক্ষিত হলে পদার্থবিজ্ঞান বিভাগে যোগাযোগ করার জন্য বলা হলো।

Photos from Netrakona Government College, Netrakona's post 15/10/2024

নেত্রকোনা সরকারি কলেজ
এইচ এস সি পরীক্ষা ২০২৪ এর ফলাফল ;
মোট পরীক্ষার্থীর সংখ্যাঃ ১৩৪৭ জন
উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাঃ ১০৬৪ জন
পাশের হারঃ ৭৯.৩৪%
মোট জিপিএ-৫ঃ ১৭৮ জন

Photos from Netrakona Government College, Netrakona's post 27/09/2024

বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের লাইব্রেরি এমন হবে ভাবা যায়!

শহীদ মোহাম্মদ শাহ হল, চুয়েট🌻

Want your school to be the top-listed School/college in Netrokona?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


Netrakona
Netrokona
2400