দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Nazir Hat
  • দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুয়াবিল

শুভ সকাল।দেশের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সমুহে ভর্তি কার্যক্রম চলছে।আপনার সন্তানকে যদি শিক্ষক,ডাক্তার,ইঞ্জিনিয়ার, উকিল, প...
23/12/2023

শুভ সকাল।
দেশের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় সমুহে ভর্তি কার্যক্রম চলছে।আপনার সন্তানকে যদি শিক্ষক,ডাক্তার,ইঞ্জিনিয়ার, উকিল, প্রশাসক কিংবা সরকারি কর্মকর্তা বানাতে চান,তাহলে দেশের বাংলা মিডিয়ামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান। আজকের পৃথিবী পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত, আগামীর পৃথিবী হবে প্রযুক্তি ভিত্তিক(AI)।
তাই প্রযুক্তি ভিত্তিক পৃথিবীর সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ভিত্তিক যুগোপযোগী শিক্ষার অর্জনের বিকল্প নেই। তাই সন্তানের
শিক্ষা প্রদানের ক্ষেত্রেই সুপরিকল্পনা প্রয়োজন। আজকের আপনার সোনামনি
আগামী ২০ বছর পর চাকুরী করবে,কর্মক্ষেত্রে সফল হবে বা হতে পারে।
কিন্তু আগামী বিশ বছরে পৃথিবীতে কতকিছু ঘটতে পারে,বিবেচনা করছেন কি!
হ্যাঁ, দেশের প্রাথমিক বিদ্যালয় সমুহে নতুন নতুন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে, মাল্টিমিডিয়াতে ক্লাস নেওয়া হচ্ছে,আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়ন হচ্ছে। শিক্ষার্থিদের একক আইডি( UID) তৈরি সবকিছু Software ভিত্তিক হচ্ছে।
যদি সন্তানের জন্য সুপরিকল্পিত চিন্তা করে থাকেন তাহলে নিকটতম প্রাথমিক বিদ্যালয় ভর্তি করান।কারণ এখানে শিক্ষার্থীর মানসিক ক্ষতি হয় এমন কিছু চাপিয়ে দেওয়া হয় না।প্রতিটি শিশু হাসি খুশি আর আনন্দে শিখবে।
তারা ভাববে," আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল।"

অত্র বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো--১| মো: শাফায়েত ২| তন্দ্রা ধর৩| জান্নাতুল ছামানুর তিশা ৪| মাহিয়া মে...
28/02/2023

অত্র বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো--
১| মো: শাফায়েত
২| তন্দ্রা ধর
৩| জান্নাতুল ছামানুর তিশা
৪| মাহিয়া মেহনাজ স্নিগ্ধা।
সকলের জন্য শুভকামনা রইলো।

যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস...
22/02/2023

যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কর্মসূচির মধ্যে ছিল প্রভাত ফেরী,ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ, শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাবেক এসএমসি, নবগঠিত এসএমসি ও পিটিএ সদস্যদের বিদায়ী ও শুভেচ্ছা স্মারক প্রদান ইত্যাদি।

21/02/2023

একুশ আমার চেতনায়
একুশ আমার মননে...

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রিঃ। ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ...
09/02/2023

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রিঃ।
ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে শিক্ষার্থীরা মোট ৯ টি পুরষ্কার পায়।

03/02/2023
শিশুদের বিনোদনের জন্য দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সংযোজন -- Playing accessories.
02/02/2023

শিশুদের বিনোদনের জন্য দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সংযোজন -- Playing accessories.

লেট আপলোড। বই উৎসব - ২০২৩ খ্রিস্টাব্দ।তারিখ - ০১/০১/২০২৩ খ্রিঃ।
05/01/2023

লেট আপলোড।
বই উৎসব - ২০২৩ খ্রিস্টাব্দ।
তারিখ - ০১/০১/২০২৩ খ্রিঃ।

''নতুন বইয়ের গন্ধ শুঁকে, ফুলের মতো ফুটবোবর্ণমালার গরব নিয়ে, আকাশ জুড়ে উঠবো।"
28/12/2022

''নতুন বইয়ের গন্ধ শুঁকে,
ফুলের মতো ফুটবো
বর্ণমালার গরব নিয়ে,
আকাশ জুড়ে উঠবো।"

১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র।
22/12/2022

১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র।

17/12/2022

দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপন 🇧🇩

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো মহান বিজয় দিবস। কর্মসূচির ...
16/12/2022

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো মহান বিজয় দিবস। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা পর্ব, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। এতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, দুর্বার সমিতির সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Address

South Suabil, Nazirhat, Fatikchari
Nazir Hat

Telephone

+8801879095517

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category