10/06/2025
🎓 ২০১৮ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী: স্মৃতির পাতায় এক অনন্য অধ্যায়
সময় পেরিয়ে গেছে অনেকটা,
কিন্তু ২০১৮ সালের প্রিয় ব্যাচের পুনর্মিলনীর সেই একদিন,কিন্তু হৃদয়ে রয়ে যাবে উজ্জ্বল এক আলো হয়ে।
এটা শুধুই একটি পুনর্মিলনী নয়—বন্ধুত্বের নতুন করে হাত ধরা, হারিয়ে যাওয়া মুখগুলোকে ফিরে পাওয়ার আনন্দ, আর শিক্ষকদের গর্বিত চোখে আমাদের বড় হয়ে ওঠার প্রতিচ্ছবি।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আর ভালোবাসায়।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই উপস্থিত স্যারদের প্রতি:
মজনু স্যার, কামরুজ্জামান স্যার, হারুন স্যার, নুরুজ্জামান স্যার, শিরিশ স্যার, শ্যামল স্যার এবং সালাম স্যার।
আপনাদের উপস্থিতি শুধু অনুষ্ঠানের সৌন্দর্য বাড়ায়নি, আমাদের শেকড়ের সঙ্গে আবার নতুন করে যুক্ত করেছে।
যাঁরা নানা ব্যস্ততার কারণে আসতে পারেননি— আরও কিছু সহপাঠীরা, আমাদের প্রিয় ম্যাম এবং কয়েকজন স্যাররা।
সহপাঠীরা তোমাদের অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করেছিলাম।
তোমাদের সবাইকে এই পুনর্মিলনীতে আনার অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।
তোমাদের না থাকা মানে এই বন্ধনের কোনো ঘাটতি নয়, বরং একটি অসম্পূর্ণতা যেটি আগামীবার পূরণ হোক এই প্রত্যাশা রইল।
এটা শুধু একটি দিন ছিল না—এটা ছিল হৃদয়ের একটি পাতায় লেখা হয়ে যাওয়া ভালোবাসার গল্প।
Reunion Date: 09-06-2025
Sorry for late post
((পোস্টকারী এসএসসি ব্যাচ ২০১৮ সালের একজন))
#বন্ধনেরঅনুভব