Sajib H

Sajib H No one knows Me better than Myself

07/10/2025

এক পোস্টে বাংলা সাহিত্যের কনফিউশান দূর করুন

০১। একাত্তরের দিনগুলি—জাহানারা ইমাম
০২। একাত্তরের ডায়েরী—সুফিয়া কামাল
০৩। একাত্তরের ঢাকা—সেলিনা হোসেন
০৪। একাত্তরের নিশান—রাবেয়া খাতুন
০৫। একাত্তরের বর্ণমালা—এম আর আখতার মুকুল
০৬। একাত্তরের কথামালা—বেগম নুরজাহান
০৭। একাত্তরের সাহিত্য—বশির আল হেলাল
০৮। একাত্তরের বিজয়গাঁথা—মেজর রফিকুল ইসলাম
০৯। একাত্তরের যীশু—শাহরিয়ার কবির
১০। একাত্তরঃ করতলে ছিন্নমাথা—হাসান আজিজুল হক
১১। একাত্তরের রনাঙ্গন—শামসুল হুদা চৌধুরী
১২। একাত্তরের গণহত্যা—বশির আল হেলাল
১৩। একাত্তরের অগ্নিকন্যা—তুষার আব্দুল্লাহ
১৪। একাত্তরের স্মৃতিময় দিনগুলি—অধ্যাপিকা হোসনে আরা আজাদ।
১৫। একাত্তরের চিঠি ( পত্র সংকলন)—সংকলনে প্রথম আলো ও গ্রামীণফোন।
১৬। একাত্তরের পথের ধারে—শাহরিয়ার কবির
১৭। একাত্তর উপাখ্যান—সাইদ হাসান দারা
১৮। একাত্তরের নারী—মালেকা বেগম
১৯। একাত্তরের ঘাতক ও দালালরা—আজাদুর রহমান চন্দন।
২০। একাত্তরের যুদ্ধশিশু—সাজিদ হোসেন
২১। একাত্তরের স্মৃতি—বাসন্তী গুহঠাকুরতা
২২। একাত্তরের স্মৃতিচারণ—আহমেদ রেজা
২৩। একাত্তরের নয়মাস—রাবেয়া খাতুন
২৪। একাত্তরের নয়মাস—মোঃ আনোয়ারুল কাদির
২৫। একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন -আসাদুজ্জামান আসাদ।
২৬। একাত্তরের বধ্যভূমি ও গণকবর—সুকুমার বিশ্বাস
২৭। একাত্তরঃ নির্যাতনের কড়চা—আতোয়ার রহমান
২৮। একাত্তরের দুঃসহ স্মৃতি—শাহরিয়ার কবির
২৯। একাত্তরের গণহত্যা,নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার—শাহরিয়ার কবির
৩০। একাত্তরের ঘাতক ও দালালদের বিচার—মোস্তাক হোসেন।

৩১। সাহিত্য সংস্কৃতি জীবন—আবুল ফজল।
৩২। সাহিত্য ও সংস্কৃতি সাধানা—আবুল ফজল।
৩৩। সংস্কৃতির ভাঙ্গা সেতু—আকতারুজ্জামান ইলিয়াস।
৩৪। সংস্কৃতির চড়াই উৎরাই—শওকত ওসমান
৩৫। সংস্কৃতির সংকট—বদরুদ্দিন ওমর।
৩৬। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা—বদরুদ্দিন ওমর
৩৭। সংস্কৃতির রূপান্তর—গোপাল হালদার।
৩৮। সংস্কৃতির কথা—মোতাহের হোসেন চৌধুরী
৩৯। সাহিত্য ও সংস্কৃতি—মো. আব্দুল হাই।
৪০। সাহিত্য সংস্কৃতি চিন্তা—আহমদ শরীফ।
৪১। অরন্য সংস্কৃতি—আবদুস সাত্তার

৪২। বামুনের মেয়ে (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩। বেদের মেয়ে (নাটক)—জসীমউদ্দীন
৪৪। গরীবের মেয়ে (উপন্যাস)—নজীবর রহমান
৪৫। বিশ শতকের মেয়ে (উপন্যাস)—নীলিমা ইব্রাহিম
৪৬। বেণের মেয়ে (উপন্যাস)—হরপ্রসাদ শাস্ত্রী
৪৭। ধানকন্যা (গল্পগ্রন্থ)—আলাউদ্দিন আল আজাদ
৪৮। কাশবনের কন্যা (উপন্যাস)—শামসুদ্দীন আবুল কালাম।
৪৯। কুচবরণ কন্যা (শিশুতোষ গ্রন্থ)—বন্দে আলী মিয়াঁ
৫০। বিষ কন্যা (কাব্যগ্রন্থ)—আশরাফ সিদ্দিকী

৫১। পদ্মাবতী (নাটক)—মাইকেল মধুসূদন দত্ত
৫২। পদ্মাবতী (কাব্য)—আলাওল
৫৩। পদ্মাবতী (সমালচনামূলক)—সৈয়দ আলী আহসান।
৫৪। পদ্মরাগ (উপন্যাস)—বেগম রোকেয়া।
৫৫। পদ্মগোখরা (গল্প)—কাজী নজরুল ইসলাম।
৫৬। পদ্মা নদীর মাঝি (উপন্যাস)—মানিক বন্দ্যোপাধ্যায়।
৫৭। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)— আবুল কালাম শামসুদ্দিন।

৫৮। পঞ্চতন্ত্র (রম্যরচনা)—সৈয়দ মুজতবা আলী
৫৯। পঞ্চভূত (রম্যরচনা)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬০। পঞ্চনারী পদ্য (কাব্য)—মীর মশাররফ হোসেন
৬১। পঞ্চশর (গল্পগ্রন্থ)—পেমেন্দ্র মিত্র
৬২। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৩। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৪। সঞ্চরণ (গবেষণামূলক গ্রন্থ)—কাজী মোতাহার হোসেন।
৬৫। সঞ্চয়িতা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬। সঞ্চিতা (কাব্য)—কাজী নজরুল ইসলাম

৬৭। দেনা পাওনা (ছোট গল্প)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮। দেনা পাওনা (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৬৯। মরুভাস্কর (জীবনীগ্রন্থ)—মোহাম্মদ ওয়াজেদ আলী।
৭০। মরু-ভাস্কর (কাব্য)—কাজী নজরুল ইসলাম
৭১। মরুশিখা (প্রবন্ধ)—যতীন্দ্রনাথ সেনগুপ্ত

৭২। আত্মঘাতী বাঙালী (প্রবন্ধ)—নীরদচন্দ্র চৌধুরী
৭৩। ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ)—এস. ওয়াজেদ আলী।

৭৪। শেষ লেখা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৫। শেষের কবিতা (উপন্যাস)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৬। শেষ প্রশ্ন (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৭। শেষের পরিচয় (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭৮। শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)—জহির রায়হান
(Collected)

27/09/2025

চাকরির_পরীক্ষায় আসতে পারে এমন ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো :

✅ ১. খাদ্য অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে।

✅ ২. খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?
উত্তর: খাদ্য মন্ত্রণালয়।

✅ আলী ইমাম মজুমদার (মাননীয় উপদেষ্টা)
খাদ্য মন্ত্রণালয় ।

✅ ৩. খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (DG) কে?
উত্তর : মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর
(মহাপরিচালক) এবং মো: মাসুদুল হাসান (সচিব)

✅ ৪. খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কী?
উত্তর: খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

✅ ৫. খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: খাদ্য ভবন, ১৬, আব্দুল গণি রোড, ঢাকা।

✅ ৬. ওএমএস (OMS) কী?
উত্তর: Open Market Sale – এটি খাদ্য অধিদপ্তরের একটি কর্মসূচি যার মাধ্যমে স্বল্প দামে চাল/আটা সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।

✅ ৭. খাদ্য অধিদপ্তরের গুদাম ব্যবস্থাপনার নাম কী?
উত্তর: Central Storage Depot (CSD) এবং Local Storage Depot (LSD)।

✅ ৮. খাদ্য অধিদপ্তরের কোন আইন অনুযায়ী পরিচালিত হয়?
উত্তর: খাদ্য আইন ১৯৫৬ ও সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালা অনুযায়ী।

✅ ৯. খাদ্য অধিদপ্তর কত ধরনের খাদ্যশস্য সংগ্রহ করে?
উত্তর: মূলত চাল, গম এবং মাঝে মাঝে ভুট্টা বা ডাল জাতীয় খাদ্যশস্য।

✅ ১০. খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকের কাজ কী?
উত্তর: গুদামে খাদ্যশস্যের গুণগত মান রক্ষা, রক্ষণাবেক্ষণ, ওজনে গরমিল দেখার কাজসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

রোমানরা যখন সিরাকিউস আক্রমণ করে, তখনও বিজ্ঞানী আর্কিমডিস জটিল একটা সূত্রের সমাধানে মগ্ন ছিলেন। একজন রোমান সৈনিক যখন তাঁক...
24/09/2025

রোমানরা যখন সিরাকিউস আক্রমণ করে, তখনও বিজ্ঞানী আর্কিমডিস জটিল একটা সূত্রের সমাধানে মগ্ন ছিলেন। একজন রোমান সৈনিক যখন তাঁকে তরবারির আঘাতে হত্যা করে, তখন কি সে জানতো-- কোন অমূল্য জীবনকে সে হত্যা করেছে?
হয়তো জানতো না। কিন্তু এই জেনজি প্রজন্ম নেপালে আন্দোলনের জেরে, অমূল্য সাহিত্যভাণ্ডারসহ যে প্রাচীন গ্রন্থাগারটি হাজার বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়েছিল-- তাতে আগুন ধরিয়ে দিয়ে যখন ভস্মে পরিণত করলো; তারা কি সত্যিই জানতো না—?
তাদের দেওয়া আগুনে জ্বলেপুড়ে ভস্ম হয়ে গিয়েছে ‘চর্যাপদ'। বাংলা সাহিত্যের আদি নিদর্শন, যেখানে প্রথম উচ্চারিত হয়েছিল বাংলার ছন্দ ও বোধের ভাষা! আহ!

#মানবজাতির ইতিহাস কি শুধুই ধ্বংস আর হত্যার? মানুষের সভ্যতার ইতিহাস পুড়িয়ে আমি / আমরা কোন সুখের সন্ধান করছি?

Salma Khanam

09/09/2025

রূঢ়ি শব্দ মনে রাখার কৌশল:

#তেলে ভাজা #সন্দেশ #মাংস খেয়ে #প্রবীণ লোকটি #পাঞ্জাবি পরে #ঝি কে নিয়ে #হস্তীর পিঠে ওঠে #বাঁশি বাজায় যা #গবেষণা করে #কুশল হরিণ পালায়। পথে #স্নাতক পড়ুয়া #চিকন #রাখালের #উপসর্গ ও #শুশ্রূষায় মুগ্ধ হয়ে লোকটি তার #লাবণ্যময়ী #দুহিতাকে (কন্যা) #মণ্ডপে ছেলেটির সাথে বিয়ে দিতে তার #জ্যাঠার (জ্যাঠামি) কাছে প্রস্তাব দেয় এবং পরিশেষে #শ্বশুর ও #অতিথি হয়। পরেরদিন #গবাক্ষে দাঁড়িয়ে লোকটি কন্যা ও রাখালকে বিদায় জানায়।

30/08/2025

জ্যামিতির সকল পরিমিতি সূত্রাবলী 🎯 সারাজীবন লাগবে 🩸

✅আয়তক্ষেত্রঃ
১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
২। আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)একক
৩। আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য² + প্রস্থ²)একক
৪। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (ক্ষেত্রফল ÷ প্রস্থ) একক
৫। আয়তক্ষেত্রের প্রস্থ = (ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য) একক।

✅বর্গক্ষেত্রঃ
৬। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
৭। বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
৮। বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
৯। বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক।

✅ত্রিভূজ
১০। সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
১১। সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
১২। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s-a) (s-b) (s-c)}
যেখানে,
a, b, c = ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য
s = অর্ধপরিসীমা
১৩। ত্রিভুজের পরিসীমা 2s=(a+b+c) একক
১৪। সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
(ভূমি×উচ্চতা) বর্গ একক
১৫। সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
১৬। সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4
এখানে, a = ভূমি; b = অপর বাহু।

১৭। ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
১৮। সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ (লম্ব² + ভূমি²)
১৯। লম্ব =√(অতিভূজ² - ভূমি²)
২০। ভূমি = √(অতিভূজ² - লম্ব²)
২১। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² – a²/4
এখানে
a = ভূমি
b = সমান দুই বাহুর দৈর্ঘ্য।
২২। ত্রিভুজের পরিসীমা = তিন বাহুর সমষ্টি।

✅রম্বস
২৩। রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
২৪। রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য।

✅সামান্তরিকঃ
২৫। সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
২৬। সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)

✅ট্রাপিজিয়ামঃ
২৭। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল) × উচ্চতা।

✅ঘনকঃ
২৮। ঘনকের ঘনফল = (বাহু)³ ঘন একক।
২৯। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক।
৩০। ঘনকের কর্ণ = √3×বাহু একক
আয়তঘনকঃ
৩১। আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক।
৩২। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
যেখানে, a = দৈর্ঘ্য, b = প্রস্থ , c = উচ্চতা
৩৩। আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
৩৪। চার দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ

30/08/2025

***উপসর্গঃ মাত্র ১০ মিনিটেই সব উপসর্গ মুখস্থ‼️

#বাংলা_উপসর্গ_২১টি।
সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।

মনে রাখার টেকনিক→
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম

#সংস্কৃত_উপসর্গ_২০টি।
অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।

মরে রাখার টেকনিক →
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।

22/08/2025

সাম্প্রতিক G.K "মাওলানা ভাসানী সেতু"💥✅

◆ অপর নাম - দ্বিতীয় তিস্তা সেতু
◆ উদ্বোধন - ২০ আগস্ট ২০২৫
◆ উদ্বোধন করেন - উপদেষ্টা আসিফ মাহমুদ (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)
◆ নির্মিত - তিস্তা নদীর উপর
◆ সংযোগ রক্ষা করেছে- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চিলমারী অঞ্চলের মধ্যে
◆ দৈর্ঘ্য - ১৪৯০ মিটার
• প্রস্থ - ৯.৬০ মিটার
• স্প‍্যান -৩১টি
• লেন -২ টি
◆ এলজিইডির ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প- মাওলানা ভাসানী সেতু
◆ অর্থায়ন করে - সৌদি আরব
◆ নির্মাণকারী প্রতিষ্ঠান - চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন
◆ ঢাকা ও কুড়িগ্রামের মধ্যে দূরত্ব কমবে -১৩৫ কিমি
◆ ভিত্তিপ্রস্তর স্থাপন - ২৫ জানুয়ারি ২০১৪
◆ নির্মাণ শুরু -২০১৫ সালে
◆ নির্মাণ শেষ -২ আগস্ট ২০২৫।

22/08/2025

বাংলায় গুরুত্বপূর্ণ ১০০টি শব্দের অর্থ🎯 এর বাইরে লাগবে না কিছু |

০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।
০২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ঝরণা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক ।
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালচে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা ।
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।
৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা ।
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ ।
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুন্ডলিক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক ।
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ ।
৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঘ্র / সিংহ ।
৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা ।
৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ? ➫ সড়ক / পথ ।
৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ? ➫ জলকন্যা ।
৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ? ➫ চরিত্র ।
৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ? ➫ অলংকার ।
৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ? ➫ বিদ্যুৎ ।
৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ? ➫ কেনাবেচা ।
১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ? ➫ সমাদর / আপ্যায়ন ।

22/08/2025

প্রশ্ন সমাধান :
১. পল্লী উন্নয়ন একাডেমি ( RDA) অবস্থিত → বগুড়া
২. গোবি মরুভূমি অবস্থিত → এশিয়া,
৩. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম → বরিশাল
৪. তিতাস উপজেলা অবস্থিত → কুমিল্লা
৫. ADB এর সদর দপ্তর → ম্যানিলায়
৬. নেদারল্যান্ডের মুদ্রার নাম → গিল্ডার / ইউরো
৭. মালয়েশিয়ার মুদ্রার নাম → রিংগিট
৮. মায়ানমারের মুদ্রার নাম → কিয়াট
৯. OIC এর বর্তমান নাম → Organization of Islamic Cooperation (প্রতিষ্ঠিত : ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে)
১০. ঢাকা বাংলার রাজধানী হয় → ১৬১০
১১. কোন দেশের সংবিধান অলিখিত → ব্রিটেন
১২. সিডর শব্দের অর্থ → চোখ
১৩. UNESCO সদর দপ্তর → প্যারিসে
১৪. বাংলাদেশের ‘ কৃষি দিবস ‘ → পহেলা অগ্রহায়ণ
১৫. বিশ্ব শিক্ষক দিবস → ৫ অক্টোবর
১৬. জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি → সৈয়দ মঈনুল হোস
১৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি → হামিদুর রহমান
১৮. মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল → ৬৪টি
১৯. ঢাকা সেক্টর ছিল → ২
২০. মেহেরপুর / মুজিবনগর সেক্টর → ৮
২১. অভ্যন্তরীন নৌপথ ও সমুদ্র উপকূলীয় সেক্টর → ১০
২২. কম্পিউটারের মস্তিষ্ক → CPU
২৩. বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ → ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর
২৪. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ → ভোলা
২৫. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস → প্রাকৃতিক গ্যাস
২৬. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত → তুরস্ক
২৭. টোপর হলো → দেশী শব্দ
২৮. দেশি শব্দ → টোপর, কুলা, ঢেঁকি, কুঁড়ি, ডাব, পেট
২৯. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে → সমানাধিকরণ বহুব্রীহি
৩০. পকেট মার → উপপদ তৎপুরুষ সমাস
৩১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট → সাধু ভাষা
৩২. সারাংশের মূল উদ্দেশ্য → অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
৩৩. মহাকীর্তি = মহতী/মহান যে কীর্তি
৩৪. হৃদয়াবেগ প্রকাশ করতে হয় → বিস্ময় চিহ্ন দিয়ে
৩৫. বাক্যে সেমিকোলন ( থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুণ সময়
৩৬. ব্যাসবাক্যের অপর নাম → বিগ্রহ বাক্য
৩৭. সাহিত্যের প্রাচীন নিদর্শন → চর্যাপদ
৩৮. বানান → ক্ষুৎপীড়িত
৩৯. পত্র শব্দের ব্যবহারিক /আভিধানিক অর্থ → চিহ্ন বা স্মারক
৪০. আঞ্চলিক ভাষার অপর নাম → উপভাষা
৪১. এই ঘরটি ভাড়া দেয় হবে → This house is to let
৪২. ডাক্তার রোগীর নাড়ী দেখলেন → The doctor felt the pulse of the patient
৪৩. এক টাকার ভাংতি দাও → Give me a taka change
৪৪. দৃশ্যটি অতি মনোরম → The scenery is very charming
৪৫. The baby is always full of smiling → শিশুটির মুখে হাসি লেগেই আছে।
৪৬. He asked me to do it → তিনি আমাকে এটা করতে বলছিলেন।
৪৭. patience is bitter but its fruit is sweet→ সবুরে মেওয়া ফলে
৪৮. The noun form ‘ beautiful ‘ → beauty
৪৯. The verb form ‘ ability ‘ → enable
৫০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা
৫১.’ ইঁদুর কপালে ‘ বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি
৫২. বানান → শুশ্রূষা
৫৩. বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক → প্রমথ চৌধরী
৫৪. সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদ লিখতে হয় → একটি
৫৫. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে বলে → গুরুচণ্ডালী দোষ
৫৬.’সারাংশ লিখন ‘ শিক্ষার উদ্দেশ্য → বক্তব্য সংক্ষেপণ
৫৭. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী → চলিত রীতি
৫৮. বানান → দরিদ্রতা
৫৯. আপাদমস্তক → অব্যয়ীভাব সমাস
৬০.ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ
৬১. ভাব- সম্প্রসারণের ক্ষেত্রে দোষ → একই কথার পুনরাবৃত্তি
৬২. কুল কাঠের আগুন → তীব্র জ্বালা
৬৩. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি → সেমিকোলন
৬৪. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় → দ্বিগুসমাস
৬৫. The man is in great trouble → লোকটা খুবই অসহায়
৬৬. The rains have set in → বর্ষাকাল শুরু হয়েছে
৬৭. Suddenly he began to weeping → হঠাৎ সে কাঁদতে শুরু করল
৬৮. were the birds chirping? → পাখিরা কি কিচিরমিচির করছিল?
৬৯. এটা কি ধরনের ফুল ? → what kind of flower is it ?
৭০. বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক → May Bangladesh prosper day by day
৭১. চরিত্র জীবনের মুকুট → Character is the crown of life
৭২. দয়া একটি মহৎ গুন → Kindness is a great virtue
৭৩. বিপদ কখনো একা আসে না → Misfortune never comes alone
৭৪. বাংলা সনের প্রবর্তক → সম্রাট আকবর
৭৫. গ্রিনহাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী → সি. এফ. সি গ্যাস
৭৬. হিমছড়ি অবস্থিত → কক্সবাজার
৭৭. মোরাসমাস রোগের ফলে → পেশী ও মেদ ক্ষয় হয়।
৭৮. বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে → ১৯৭৪ সালে
৭৯. বাংলাদেশের সবচেয়ে উত্তরে স্থান → বাংলাবান্ধা
৮০. কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না → সৌদি আরব
৮১. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস → USA
৮২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ → একই হয়
৮৩. কম্পিউটারের কাজের গতি প্রকাশ হয় → ন্যানো সেকেন্ডে
৮৪. চীনের দুঃখ নামে পরিচিত → হোয়াংহো নদী
৮৫. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে → আয়রন, জিংক
৮৬. উদ্ভিদের পাতা হলদে হয় → নাইট্রোজেনের অভাবে
৮৭. হেপাটাটিস ‘ বি’ ভাইরাস আক্রমণ করে → যকৃতে
৮৮. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক → ৪ ডিগ্রি
৮৯. পেনিসিলিয়াম আবিষ্কার করেন →আলেকজান্ডার ফ্লেমিং
৯০. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে বলে → কসমিক রশ্মি
৯১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম → নাথান কমিশন (১৯১২ সালে) সদস্য ছিল : ১৩ টি
৯২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় → ১৯২১ সালে
৯৩. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব → ৬৭৬ জন
৯৪. বীরশ্রেষ্ঠ হলো → ৭ জন
৯৫. বীর উত্তম → ৬৮ জন
৯৬. বীর বিক্রম → ১৭৫ জন
৯৭. বীর প্রতীক → ৪২৬ জন
৯৮. পানিতে দ্রবীভূত হয় না → ক্যালসিয়াম কার্বনেট
৯৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান
একুশে পদক পান → ১৯৮০ সালে
১০০. C.N.G ( সি.এন.জি) হলো → রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস
১০১. C.N.G ( সি.এন.জি)→ Compressed Natural Gas
১০২. কোন হরমোনের অভাবে শিশু বামন হয় → থাইরক্সিন
১০৩. অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন → লুইপাস্তুর, ১৮৮১
১০৪. ভবদহ বিল অবস্থিত → যশোর।

27/06/2025
বিভিন্ন দেশের হিতোপদেশ: 1. "যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয় তার নিজের ঘরও নড়ে যায়।"  (সুইস প্রবাদ) 2. "কোন ব্যক্তি ...
04/12/2024

বিভিন্ন দেশের হিতোপদেশ:

1. "যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয় তার নিজের ঘরও নড়ে যায়।" (সুইস প্রবাদ)

2. "কোন ব্যক্তি যদি পেট ভরে খায়, তবে সে রুটির স্বাদ নিতে পারে না।" (স্কটিশ প্রবাদ)

3. "আপনি যদি হাসতে না জানেন তবে একটি দোকান খুলবেন না।" (চীনা প্রবাদ)

4. "ভাল চেহারা সবচেয়ে শক্তিশালী সুপারিশ।" (ইংরেজি প্রবাদ)

5. "সওয়াবের আশা না করে ভালো কাজ করা সমুদ্রে সুগন্ধি ঢেলে দেওয়ার মতো।" (পোলিশ প্রবাদ)

6. "একটি জাতির অগ্রগতি জানতে, তার নারীদের দিকে তাকান।" (ফরাসি প্রবাদ)

7. "আমরা প্রায়শই জিনিসগুলিকে ভিন্নভাবে দেখি কারণ আমরা কেবল শিরোনাম পড়ি।" (আমেরিকান প্রবাদ)

8. "অন্যান্য মানুষের ভুল সবসময় আমাদের নিজেদের থেকে পরিষ্কার হয়।" (রাশিয়ান প্রবাদ)

9. "তৃপ্তি সুখের অর্ধেক।" (ইতালীয় প্রবাদ)

10. "প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে।" (ইংরেজি প্রবাদ)

11. "আপনার মনকে জ্ঞান দিয়ে সাজান, আপনার শরীরকে রত্ন দিয়ে নয়।" (চীনা প্রবাদ)

12. "আত্মপ্রেম হল অজ্ঞতার সন্তান।" (স্প্যানিশ প্রবাদ)

13. "প্রেম যা উপহারের উপর নির্ভর করে সবসময় ক্ষুধার্ত।" (ইংরেজি প্রবাদ)

14. "যে মহিলা তার গুণাবলী সম্পর্কে কথা বলে এবং যে তার সততার কথা বলে তার থেকে সাবধান।" (ফরাসি প্রবাদ)

15. "আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার মাকে বিশ্বাস করুন।" (আইরিশ প্রবাদ)

16. "আপনার সন্তানকে পাঁচ বছরের জন্য রাজপুত্র, দশ বছরের জন্য একজন ক্রীতদাস এবং তারপরে একজন বন্ধু বানাও।" (হিন্দি প্রবাদ)

17. "মানুষ হওয়া সহজ; মানুষ হওয়া কঠিন।" (রাশিয়ান প্রবাদ)

18. "আমার পরিবার আমাকে কথা বলতে শিখিয়েছে, এবং লোকেরা আমাকে চুপ থাকতে শিখিয়েছে।" (চেকোস্লোভাক প্রবাদ)

19. "যে মানুষকে জ্ঞানের সাথে দেখে সে তাদের ঘৃণা করে; যে তাদের বাস্তবতার সাথে দেখে সে তাদের ক্ষমা করে।" (ইতালীয় প্রবাদ)

20. "ক্রোধ একটি শক্তিশালী বাতাস যা যুক্তির প্রদীপ নিভে যায়।" (আমেরিকান প্রবাদ)

21. "যারা দেয় তাদের দান করার কথা বলা উচিত নয়; যারা পায় তাদের উচিত।" (পর্তুগীজ প্রবাদ)
22. "একটি বড় গাছ বেশি ছায়া দেয় কিন্তু ফল কম দেয়।" (ইতালীয় প্রবাদ)

23. "আপনার উদ্বেগগুলি একটি ছেঁড়া পকেটে রাখুন।" (চীনা প্রবাদ)

Address

Nazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sajib H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sajib H:

Shortcuts

Share

Category