03/02/2015
√ব্যাকরণ,
কোরিয়ান ভাষায় (ㄱ,ㄷ,ㅈ,ㅂ,ㅅ,ㄹ) ব্যঞ্জণবর্ণ এই ছয় টি কে উচ্চারণের সময় একটু
আলাদা করে দেখতে হয়।যেমনঃ–
১. ㄱ (গিয়ক) এর উচ্চারণ পদ্ধতি।যথাঃ–
★ㄱ (গিয়ক) যখন শব্দের
সামনে বা প্রথমে বসে তখন 'খ' এর
কাছাকাছি উচ্চারণ করতে হয়।
★ㄱ (গিয়ক) যখন শব্দের
ভিতরে বা মাঝে বসে তখন 'গ'এর
মতো উচ্চারণ করতে হয়।
★ㄱ (গিয়ক) যখন বাচ্ছিম
হিসাবে বসে তখন 'ক' এর মতো উচ্চারণ
করতে হয়।
২. ㄷ (দিগুত) এর উচ্চারণ পদ্ধতি।যথাঃ–
★ㄷ (দিগুত) যখন শব্দের
সামনে বা প্রথমে বসে তখন 'থ' এর
কাছাকাছি উচ্চারণ করতে হয়।
★ㄷ (দিগুত) যখন শব্দের
ভিতরে বা মাঝে বসে তখন 'দ' এর
মতো উচ্চারণ করতে হয়।
★ㄷ (দিগুত) যখন বাচ্ছিম
হিসাবে বসে তখন 'ত' এর মতো উচ্চারণ
করতে হয়।
৩.ㅈ (জিউত) এর উচ্চারণ পদ্ধতি।যথাঃ–
★ㅈ (জিউত) যখন শব্দের
সামনে বা প্রথমে বসে তখন 'ছ' এর
কাছাকাছি উচ্চারণ করতে হয়।
★ㅈ (জিউত) যখন শব্দের
ভিতরে বা মাঝে বসে তখন 'জ' এর
মতো উচ্চারণ করতে হয়।
★ㅈ (জিউত) যখন বাচ্ছিম
হিসাবে বসে তখন 'ত' এর মতো উচ্চারণ
করতে হয়।
৪. ㅂ (বিউপ) এর উচ্চারণ পদ্ধতি।যথাঃ–
★ㅂ (বিউপ) যখন শব্দের
সামনে বা প্রথমে বসে তখন 'ফ' এর
কাছাকাছি উচ্চারণ করতে হয়।
★ㅂ (বিউপ) যখন শব্দের
ভিতরে বা মাঝে বসে তখন 'ব' এর
মতো উচ্চারণ করতে হয়।
★ㅂ (বিউপ) যখন বাচ্ছিম
হিসাবে বসে তখন 'প' এর মতো উচ্চারণ
করতে হয়।
৫.ㅅ (সিওত) এর উচ্চারণ পদ্ধতি।যথাঃ–
★ㅅ ( সিওত) যখন শব্দের
সামনে বা প্রথমে বসে তখন 'ছ' এর
কাছাকাছি উচ্চারণ করতে হয়।
★ㅅ (সিওত) যখন শব্দের
ভিতরে বা মাঝে বসে তখন 'স' এর
মতো উচ্চারণ করতে হয়।
★ㅅ (সিওত) যখন বাচ্ছিম
হিসাবে বসে তখন 'ত' এর মতো উচ্চারণ
করতে হয়।
৬.ㄹ (রিউল) এর উচ্চারণ পদ্ধতি। যথাঃ–
★ㄹ (রিউল) যখন শব্দের
সামনে বা প্রথমে বসে তখন 'র' এর
কাছাকাছি উচ্চারণ করতে হয়।
★ㄹ (রিউল) যখন শব্দের
ভিতরে বা মাঝে বসে তখন 'র' এর
মতো উচ্চারণ করতে হয়।
★ㄹ (রিউল) যখন বাচ্ছিম
হিসাবে বসে তখন 'ল' এর মতো উচ্চারণ
করতে হয়।
뽀때사 한국어 학원 ,쏘미룰 선생님