22/10/2025
📔📖একটা কমন প্রশ্ন- 'DO YOU SPEAK ENGLISH ?'
আমরা অনেকে মূলত এই প্রশ্নে উত্তর না দিয়ে থাকব কেননা আমরা ইংল্যান্ড, আমেরিকা বা ইংলিশ ভাষাভাষী যুক্ত দেশে বসবাস করি না। কিন্তু ১৭ শতাব্দীয়ে ব্রিটিশ সাম্রাজ্যর উপনিবেশ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কূটনীতিসহ বিভিন্ন ঐতিহাসিক ও সামাজিক কারণে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা হয়ে উঠেছে। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃত প্রভাব এবং বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির যুগে ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি একটি সাধারণ ভাষা (lingua franca) হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন প্রশ্ন আস্তে পারে ইংলিশ শেখা কেন জরুরিঃ-❓❓❓
১। ইংরেজি একটি বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম। এটি আপনাকে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতে সাহায্য করে।
ক্যারিয়ারের সুযোগ: বিজ্ঞান, প্রযুক্তি, বিমান, কূটনীতি এবং পর্যটনের মতো অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরেজি অপরিহার্য। ইংরেজি জানা থাকলে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে।
২। বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে ইংরেজিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করা হয়। ইংরেজি জানা থাকলে বিদেশে পড়াশোনা এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়।
৩। ইন্টারনেট, আধুনিক গবেষণা এবং প্রকাশনাগুলোর একটি বড় অংশ ইংরেজিতে থাকে। ইংরেজি জানলে আপনি সহজেই এই বিশাল তথ্যভান্ডারে প্রবেশ করতে পারবেন।
৪। ইংরেজি শেখার মাধ্যমে আপনি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন এবং বিশ্বজুড়ে মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পাবেন।
৫।ইংরেজি ভাষা শেখা সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে।
゚viralシfypシ゚viralシ