আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা

আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা Al-Furkan Ideal Madrasah –
A place of Islamic values, quality education & moral development."
🌿 "Knowledge • Faith • Morality

Islamic & Ideal Education for a Better Generation.
শিক্ষা ও আদর্শের বিশ্বস্ত ঠিকানা"

🌙 ঈদ-উল-আযহা মোবারক 🌙দেশে ও প্রবাসে থাকা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।ত্যাগের এই শিক্ষা আমাদের জীবনে শান্তি ও বরক...
27/05/2026

🌙 ঈদ-উল-আযহা মোবারক 🌙
দেশে ও প্রবাসে থাকা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
ত্যাগের এই শিক্ষা আমাদের জীবনে শান্তি ও বরকত বয়ে আনুক।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمْ
Taqabbalallahu minna wa minkum
“May Allah accept from us and from you.” 🤍

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম(আল্লাহ আমাদের ও আপনাদের আমলসমূহ কবুল করুন) ✨সম্মানিত অভিভাবকবৃন্দ,পবিত্র ঈদুল আজহা উপ...
25/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম
(আল্লাহ আমাদের ও আপনাদের আমলসমূহ কবুল করুন) ✨
সম্মানিত অভিভাবকবৃন্দ,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাদ্রাসার সকল কার্যক্রম আগামী ২৬ মে ২০২৬, মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী ৬ জুন ২০২৬, শনিবার থেকে যথারীতি মাদ্রাসার পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।
এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও কল্যাণ।
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক ঈদ মোবারক। 🌸
— কর্তৃপক্ষ
আল-ফুরকান আইডিয়াল
ঝিকড়া হাজরাদিঘী মোড়, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। সেলিম বিন রফিক @

10/05/2026

একটা দেশের ভবিষ্যৎ কোথায় তৈরি হয় জানেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে না।
বুয়েটে না।
মেডিকেল কলেজেও না।

একটা দেশের ভবিষ্যৎ তৈরি হয়—
স্কুলের বেঞ্চে।
মাদ্রাসার ছোট্ট ক্লাসরুমে।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সেই বয়সটাতে,
যখন একটা শিশু ঠিক করে সে স্বপ্ন দেখতে শিখবে, নাকি শুধু পরীক্ষার জন্য মুখস্থ করবে।

ভাবুন তো একটা দৃশ্য—

রাফি স্যার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন।
CGPA অসাধারণ।
বন্ধুরা কেউ বিসিএসের প্রস্তুতি নিচ্ছে, কেউ ব্যাংকে, কেউ কর্পোরেটে।
অনেকে বিদেশে স্কলারশিপের চেষ্টা করছে।

কিন্তু রাফি স্যার অন্যরকম একটা সিদ্ধান্ত নিলেন।

তিনি চাকরি নিলেন গ্রামের একটা স্কুলে।
বা একটা মাদ্রাসায়।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রদের পড়াবেন।

চারপাশে হাসাহাসি শুরু হলো—

“এত ভালো ছাত্র হয়ে স্কুলে পড়ায়?”
“কোথাও চাকরি পায় নাই?”
“এত পড়াশোনা করে শেষে মাস্টারি?”

কিন্তু রাফি স্যার জানতেন—
দেশ বদলাতে হলে শুরুটা নিচ থেকে করতে হয়।

তিনি ক্লাসে গিয়ে শুধু Grammar পড়ান না।
শুধু অঙ্কের সূত্র মুখস্থ করান না।
শুধু পরীক্ষার জন্য সাজেশন দেন না।

তিনি ছাত্রদের চিন্তা করতে শেখান।
প্রশ্ন করতে শেখান।
স্বপ্ন দেখতে শেখান।

তিনি ইংরেজি শেখান সিনেমা আর গল্প এবং বাস্তবতা (Real Life Example) দিয়ে।
বাংলা শেখান বই পড়ার আনন্দ দিয়ে।
বিজ্ঞান শেখান বাস্তব উদাহরণ দিয়ে।
ধর্ম শেখান মানবতা, সততা আর দায়িত্ববোধ দিয়ে।

স্কুলে একটা লাইব্রেরি বানানো হলো।
প্রতি সপ্তাহে বই পড়া প্রতিযোগিতা হয়।
প্রজেক্টর এনে ছাত্রদের documentary দেখানো হয়।
ইংরেজিতে কথা বলার ক্লাব খোলা হলো।
বিতর্ক হয়।
গল্প লেখা হয়।
ছাত্ররা প্রথমবার বুঝতে শুরু করল—
পড়াশোনা মানে শুধু GPA না।
পড়াশোনা মানে পৃথিবীকে বোঝা।

ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল।

যে ছেলেটা ক্লাসে চুপচাপ বসে থাকত,
সে এখন সবার সামনে ইংরেজিতে Presentation দেয়।

যে মেয়েটা ভাবত গ্রামের বাইরে তার কোনো ভবিষ্যৎ নেই,
সে এখন মেডিকেলে পড়ার স্বপ্ন দেখে।

যে ছাত্র আগে শুধু পরীক্ষার আগের রাতে বই খুলত,
সে এখন লাইব্রেরিতে বসে বিজ্ঞান নিয়ে পড়ে।

১০ বছর পর—
এই স্কুল/মাদ্রাসা থেকে
কেউ বুয়েটে,
কেউ ঢাবিতে,
কেউ মেডিকেলে,
কেউ বিদেশের স্কলারশিপে সুযোগ পেল।

কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা রেজাল্টে না।

সবচেয়ে বড় পরিবর্তন হলো—
তারা ভালো মানুষ হয়েছে।
তারা আত্মবিশ্বাসী হয়েছে।
তারা নিজের গ্রামের জন্য কিছু করতে চায়।

আরও ১০ বছর পর—

কেউ শিক্ষক হয়েছে।
কেউ ডাক্তার।
কেউ উদ্যোক্তা।
কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
কেউ গবেষক।
কেউ সমাজকর্মী।
কেউ দেশের প্রশাসনে কাজ করছে।

তাদের প্রত্যেকের গল্পের পেছনে একটা নাম—
“আমাদের স্কুলের স্যার।”

আমরা এই দেশে উচ্চশিক্ষা নিয়ে অনেক কথা বলি।
বিশ্ববিদ্যালয়ের ranking নিয়ে কথা বলি।
কিন্তু খুব কম মানুষই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত নিয়ে কথা বলে।

অথচ সত্যিটা খুব সহজ—

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষা যদি দুর্বল হয়,
তাহলে বিশ্ববিদ্যালয় শুধু দুর্বল foundation-এর ওপর certificate দেবে।

একজন অসাধারণ স্কুল শিক্ষক
শুধু একটা subject পড়ান না।
তিনি একটা প্রজন্ম তৈরি করেন।

আমি সেই দিনের অপেক্ষায় আছি—
যেদিন ঢাবি, বুয়েট, মেডিকেলের সেরা ছাত্ররা গর্ব করে বলবে—

“আমি স্কুলে পড়াই।”
“আমি মাদ্রাসায় পড়াই।”
“আমি দেশের foundation তৈরি করি।”

আর মানুষ তখন অবাক হয়ে বলবে না—
“অন্য চাকরি পায় নাই?”

বরং সম্মান নিয়ে বলবে—
“দেশ গড়ার কাজ করছে।”

আলহামদুলিল্লাহ! আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা  প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।সকল শিক্ষার্থীর জন্য ...
23/04/2026

আলহামদুলিল্লাহ! আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সকল শিক্ষার্থীর জন্য দোয়া—আল্লাহ তাআলা তাদের পরিশ্রম কবুল করুন এবং জ্ঞান ও উত্তম ফলাফলে বরকত দান করুন। 🤲

সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানের পড়াশোনায় সহযোগিতা করুন এবং নিয়মিত খোঁজ-খবর রাখুন, যেন তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

📚 দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা—এই কামনা করি।

আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা
ঝিকড়া হাজরাদিঘী মোড়, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ।
০১৭৭০-৩৮৩৩৩২

11/02/2026

আজকের বাচ্চারাই আগামী দিনের দেশ—উৎসবের রঙে নির্বাচনি ছুটি 🎈

আপনি কি এমন একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজে আছেন?
যেখানে আধুনিক শিক্ষা ও ইসলামি শিক্ষা একসাথে দেওয়া হয়?
তাহলে আপনাকে স্বাগতম আল-ফুরকান আইডিয়াল মাদরাসাতে।
আলহামদুলিল্লাহ,

স্কুল + মাদরাসা সমন্বিত শিক্ষাব্যবস্থা।
এটি একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

আমাদের সমন্বিত বিভাগসমূহঃ
প্লে গ্রুপ + কায়দা
নার্সারী + কায়দা/আমপারা

১ম শ্রেণি + নাজেরায়ে কুরআন
২য় শ্রেণি + হিফজ ৮ পারা

স্পোকেন বিভাগ
ইংলিশ স্পোকেন
আরবী স্পোকেন

শুধু পড়াশোনা নয় শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে রয়েছে
বহুমুখী কো কারিকুলাম।

বাংলা/ইংরেজি/আরবি বক্তৃতা ও ইসলামিক সংগীত প্র্যাকটিক্যাল ট্রেনিং, ড্রয়িং,নামাজের ইমামতি প্র্যাকটিক্যাল ট্রেনিং ও ক্রীড়া প্রতিযোগিতা।

আপনার সন্তানের
দুনিয়া ও আখিরাতের সুন্দর ভবিষ্যৎ গড়তে
আজই বেছে নিন।
আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা
ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন
আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা।
ঝিকড়া হাজরাদিঘী মোড়, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ।
📱 মোবাইল: ০১৭৭০৩৮৩৩৩২

দুর্বল শিক্ষার্থীদের কীভাবে  পড়াবেনদুর্বল শিক্ষার্থীদের পড়ানো ধৈর্য, কৌশল ও আন্তরিকতার কাজ। শাস্তি বা চাপ নয়—ভালোবাসা...
19/12/2025

দুর্বল শিক্ষার্থীদের কীভাবে পড়াবেন

দুর্বল শিক্ষার্থীদের পড়ানো ধৈর্য, কৌশল ও আন্তরিকতার কাজ। শাস্তি বা চাপ নয়—ভালোবাসা, পরিকল্পনা ও ধারাবাহিকতা থাকলেই তারা এগিয়ে আসে। নিচে বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতিগুলো সাজিয়ে দেওয়া হলো—

১. আগে সমস্যা চিহ্নিত করুন

সে কেন দুর্বল—পড়া বুঝতে পারে না, মনোযোগ কম, ভিত্তি দুর্বল নাকি ভয় পায়—কারণ বুঝে পড়ালে ফল আসবে।

২. আলাদা করে সময় দিন

একই ক্লাসে সব ছাত্র একরকম হবে না। দুর্বলদের জন্য আলাদা ১০–১৫ মিনিট প্রতিদিন বরাদ্দ রাখুন।

৩. ছোট ধাপে পড়ান

একসাথে বেশি পড়াবেন না। অল্প অল্প করে, বারবার রিপিট করে পড়ান।

৪. একান্তে শুনুন, সবার সামনে নয়

সবার সামনে ধরলে লজ্জা পায় ও ভয় বাড়ে। আলাদা করে শুনুন।

৫. সহজ ভাষা ও উদাহরণ ব্যবহার

কঠিন শব্দ বাদ দিয়ে, উদাহরণ ও গল্পের মাধ্যমে বোঝান।

৬. বেশি প্রশংসা, কম সমালোচনা

ছোট অগ্রগতিতেও বাহবা দিন। এতে আত্মবিশ্বাস তৈরি হয়।

৭. শক্ত ছাত্রের সাথে জুটি করুন

ভালো ছাত্রের পাশে বসালে দুর্বল ছাত্র দ্রুত শেখে (peer learning)।

৮. নিয়মিত পুনরাবৃত্তি (তাকরার) করান

আগের পড়া প্রতিদিন একটু করে ফিরিয়ে আনুন।

৯. ভয় দূর করুন, সাহস দিন

ভুল করলে ধমক নয়—বলুন, “ভুল করাই শেখার অংশ।”

১০. দোয়া ও নৈতিক সহায়তা

উস্তাদের আন্তরিক দোয়া ও স্নেহ অনেক সময় বড় পরিবর্তন আনে।

✓ছোট সবক দিন, বারবার শোনান

✓নিজের কণ্ঠে আয়াত পড়ে শুনতে বলুন

✓কুরআনের আদব শেখান, কিন্তু কঠোরতা নয়

✓সুন্দর তিলাওয়াত শুনিয়ে অনুপ্রাণিত করুন

আজ যে ছাত্র দুর্বল, কাল সে-ই ইনশাআল্লাহ উজ্জ্বল হতে পারে—যদি পায় সঠিক দিকনির্দেশনা, ধৈর্য ও ভালোবাসা।
একজন উস্তাদের ধৈর্যই অনেক সময় একটি জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

04/10/2025

প্লে শ্রেণির গণিতের একটি সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা।

শিখনফল:

পাঠ শেষে শিক্ষার্থীরা –
# প্রাথমিক যোগের ধারণা বুঝতে পারবে,
# ছোট সংখ্যা (১–৯) যোগ করতে পারবে,
# বাস্তব উদাহরণ ব্যবহার করে যোগ সমাধান করতে পারবে।

পাঠদানের ধাপ:

১. আবেগ সৃষ্টি ও পাঠ ঘোষণা(৫ মিনিট)

শিশুদের সাথে গল্প করা:
“রুমির কাছে ২টা আম ছিল। সে বাজার থেকে আরো ৩টা আম আনল। এখন মোট কত আম হলো?”

শিক্ষার্থীদের আম বা বলের ছবি দেখিয়ে উত্তর বের করতে বলা।

২. উপস্থাপন পর্ব (১০ মিনিট)

আঙুল দিয়ে যোগ: ২ আঙুল তুলতে বলা, পরে আরো ৩ আঙুল তুলতে বলা। সব মিলিয়ে গুনে দেখা।

ছবি/বস্তু দিয়ে যোগ: টেবিলে ২টা ব্লক রাখা, পরে আরো ৩টা রাখা। সব মিলে ৫টি হলো।

বোর্ডে লেখা: ২ + ৩ = ৫

৩. অনুশীলন (১৫ মিনিট)

সংখ্যারেখা ব্যবহার: বোর্ডে ০–১০ পর্যন্ত সংখ্যা লেখা রেখা আঁকা। ২ থেকে শুরু করে ৩ ধাপ এগোলে ৫ এ পৌঁছানো দেখানো।
খেলার মাধ্যমে: শিক্ষার্থীদের জোড়ায় ভাগ করা।
একজন ১–৪টি পেন্সিল হাতে নেবে, অন্যজন আরো কিছু দেবে। সব মিলে কত হলো তা গুনে বলা।

৪. একক কাজ (৫ মিনিট)
কয়েকটি সহজ যোগ সমস্যা দেওয়া:
১ + ২= ?
৩ + ৪ = ?
৫ + ৩ = ?

৫. সমাপনী (৫ মিনিট)
যোগের সংজ্ঞা জিজ্ঞেস করা (যেমন: দুটি সংখ্যা একত্র করলে যা হয়, সেটাই যোগ)।

শিক্ষণ উপকরণ
ছবি কার্ড (আম, বল, পেন্সিল ইত্যাদি)
ব্লক/বোতাম/লুডুর গুটি/তেঁতুল বিচি
বোর্ড ও চক/মার্কার

👉 এভাবে পাঠ পরিচালনা করলে শিক্ষার্থীরা আনন্দের সাথে যোগের ধারণা বুঝবে।
উল্লেখ্য যে, উপরের লেখাতে ভুল থাকতে পারে সেই জন্য ক্ষমাপ্রার্থী। ঢাকায় যাচ্ছি। গাড়িতে বসে লিখছি।

সেলিম বিন রফিক
প্রধান শিক্ষক
আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা
ঝিকড়া হাজরাদিঘী মোড়, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ।

আলহামদুলিল্লাহ,আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত...
13/09/2025

আলহামদুলিল্লাহ,
আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 🏆✨

আমাদের মেধাবী শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। 🎉
তাদের এ অর্জন ভবিষ্যতে আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ।

🌸 কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
🌸 দোয়া করি, তারা ভবিষ্যতে দ্বীনি ও দুনিয়াবী জীবনে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করুক।
আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা
ঝিকড়া হাজরাদিঘী মোড়, নাচোল।
০১৭৭০-৩৮৩৩৩২

Address

Jhikra, Nachole
Nawabganj
6310

Opening Hours

Monday 08:30 - 12:00
Tuesday 08:30 - 12:00
Wednesday 08:30 - 12:00
Thursday 08:30 - 12:00
Saturday 08:30 - 12:00
Sunday 08:30 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-ফুরকান আইডিয়াল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category