Binodpur Degree College

Binodpur Degree College

Share

Official page of
Binodpur Degree College. We Published news of this college.

12/11/2025

যেকোনো তথ্যের জন্য সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করবেন। পেজএর ইনবক্স এ কোনো ইনফরমেশন শেয়ার করা হইনা। ধন্যবাদ

16/12/2023

বিনোদপুর ডিগ্রি কলেজ এর প্রধান গেইট 🔰

25/05/2023

🔰

30/06/2021

লকডাউন আর শাটডাউন লেখাপড়া ডাউন না করে
প্রচুর বই পড়ুন!

আর নাহলে প্রোডাক্টিভ কোনো কাজ করার চেষ্টা করুন।

Binodpur College 22/05/2021

অধ্যক্ষের কার্যালয় মোবাইল নং- ০১৭৪০-৮৪৫০২৫
বিনোদপুর কলেজ
ডাকঘরঃ বিনোদপুর, উপজেলাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ ।
স্থাপিত-১৯৮৬ ইং
কলেজ কোডঃ ২৬০৬ (ডিগ্রী) ও ১৮৫১ (উচ্চ মাধ্যমিক)
কলেজ EIIN নং- ১২৪৭৪৬ ও MPO Code: ৮৫০৫০৬৩২০১
Web site: www.binodpurcollege.edu.bd & E-mail. [email protected]

স্মারক নং- বি,ক তারিখঃ ১৫/০৫/২০২১ ইং

"একটি জরুরী নোটিশ "
এতদ্বারা বিনোদপুর কলেজ, ডাকঘর: বিনোদপুর, উপজেলা: শিবগঞ্জ,জেলা: চাঁপাইনবাবগঞ্জের একাদশ থেকে দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার" কর্তৃক সকল শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে নিবন্ধন কাজকর্ম শুরু হয়েছে।তাই সকল শিক্ষার্থীকে নিবন্ধনের লক্ষ্যে আগামি ইং ১৮/০৫/২০২১ খ্রিঃ হতে ইং ৩০/০৫/২০২১ খ্রিঃ এর মধ্যে নিজ নিজ শ্রেণি শিক্ষকের নিকট নিম্ন লিখিত কাগজ পত্রাদি জমাদানের জন্য বলা হলো এবং সম্মানিত অভিভাবকগণকে তথ্যপ্রদানে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো (বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ)।

প্রয়োজনীয় কাগজাদিঃ
০১। শিক্ষার্থীর ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (মুখ ও কান খোলা)।
০২। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি-০১কপি।
০৩। শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নম্বর পত্র ও সনদপত্রের ফটোকপি-১কপি।
০৪। JSC ও SSC শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি-১কপি।
০৫। শিক্ষার্থীর রক্তের গ্রুপ টেষ্ট সনদের ফটোকপি-১কপি।
০৬।শিক্ষার্থীর পিতা-মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের(NID) ফটোকপি-(১+১)কপি।
০৭। শিক্ষার্থীর পিতা-মাতা/অভিভাবকের জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি-(১+১)কপি।
০৮। শিক্ষার্থী প্রতিবন্ধী /মুক্তিযোদ্ধার নাতি/নাতনী হলে প্রতিবন্ধী /মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি-১কপি।
০৯।বাড়ির হোল্ডিং ট্যাক্সের ফটোকপি-১কপি।
১০।মৌজার নাম সাদা কাগজে লিখে জমা দিতে হবে।

আদেশক্রমেঃ
অধ্যক্ষ
বিনোদপুর কলেজ,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।

Binodpur College

21/04/2021

বিনোদপুর কলেজ চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিনোদপুর ইউনিয়নে অবস্থিত ।

ধরন- এমপিও ভুক্ত।
স্থাপিত-১৯৮৬ সালে।
অধ্যক্ষ- মহাঃ সেফাউর রহমান
প্রশাসনিক ব্যক্তিবর্গ- ৭৮+
শিক্ষার্থী- ১২০০+
ঠিকানা- লছমানপুর, বিনোদপুর-কানসাট রোড, বিনোদপুর, ৬৩৪২, বিনোদপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
অধিভুক্তি- জাতীয় বিশ্ববিদ্যালয়।

অবকাঠামোঃ
২.৭৯ একর জমির উপর ২টি পাঁকা ভবন এবং ২টি টিন সেট ভবন নিয়ে মূল কলেজটি অবস্থিত। কলেজের চারপাশে আমবাগান এবং পাঁকা সড়ক রয়েছে।

গ্রন্থাগার সম্পাদনাঃ
বিনোদপুর কলেজ লাইব্রেরীতে অনেক দূর্লভ বই, গেজেট, এনসাইক্লোপিডিয়া এবং পাণ্ডুলিপি রয়েছে।

শিক্ষক-শিক্ষার্থী সম্পাদনাঃ
বর্তমানে বিনোদপুর কলেজে সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১,২০০+ জন । এই প্রতিষ্ঠানে ১৫ জন সহকারী অধ্যাপক ও ৩৫ জন প্রভাষক সমন্বয়ে শিক্ষা পরিষদ বিদ্যমান।

কোর্সসমূহ সম্পাদনাঃ
কলেজে চলমান কোর্সসমূহ হচ্ছেঃ

এইচ.এস.সি - বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ।
স্নাতক (পাশ) কোর্স - বি.এ., বি.এস.এস., বি.বি.এস.।
অনার্স কোর্স ( Bangla & Political Science )

মন্তব্যঃ বিনোদপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদপুর কলেজ। যা বিনোদপুরের গর্ব।

25/01/2021
17/01/2021

কলেজ কি জিনিস না বুঝেই কলেজ জীবন পার করে দেওয়া ছেলেমেয়েদের জন্য বড় আফসোস হয়! 😰

Photos from Binodpur Degree College's post 02/09/2020

ZOOM APP এ ক্লাসের রুটিন 👇

30/08/2020

জরুরী নোটিশঃ

বিনোদপুর কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী 1/9/2020 থেকে কলেজের নিয়মিত ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে Zoom App এর মাধ্যমে ক্লাস নেওয়া হবে। আগামী ৩১/০৮/২০২০ তারিখে সকল শিক্ষকমন্ডলীগনের Zoom ID & Password ও কলেজের নিয়মিত ক্লাস রুটিন এই ফেসবুক আইডিতে দেওয়া হবে। তাই সকল শিক্ষকমন্ডলীগনকে আগামী ৩০/০৮/২০২০ এর মধ্যে Zoom ID & Pasaword কলেজের ফেসবুক মেসেঞ্জারে বা বিনোদপুর কলেজ স্টাফ গ্রুপে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।

Want your school to be the top-listed School/college in Nawabganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Binodpur, Shibgonj, Chapai Nawabgonj
Nawabganj
6342