Chak-kirti High School and College

Chak-kirti High School and College শিকড়..
যেতে হবে অনেক দূর.. কিন্তু মানুষের মতো মানুষ হয়ে।

🥰🥰🥰
04/02/2025

🥰🥰🥰

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের একাংশের (নাম ও নম্বর) প্রদান করা হলো।

২০২৫ সালে ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে সাহায্য ও তথ্য দিতে আমরা সর্বদা প্রস্তুত।
তোমাদের উপকারে আসতে পারলেই আমরা সার্থক। তোমাদের ঘিরেই আমাদের সকল আয়োজন।

যেকোনো প্রয়োজনে:
মো. মোবারক হোসেন
01724735990/01608518608
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, চককীর্তি।

Congratulations all...❤️❤️❤️
29/01/2025

Congratulations all...❤️❤️❤️

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে থাকছে না ৩ ঘন্টার কোনো পরীক্ষা...
09/05/2023

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে থাকছে না ৩ ঘন্টার কোনো পরীক্ষা...

University students Association, Chak-kirty.প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা এবং মত বিনিময় অনুষ্ঠিত।
27/04/2023

University students Association, Chak-kirty.
প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা এবং মত বিনিময় অনুষ্ঠিত।

এইচ এস সি ব্যাচ- ২০১৯  এরঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।২৪/০৪/২০২৩
27/04/2023

এইচ এস সি ব্যাচ- ২০১৯ এর
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
২৪/০৪/২০২৩

Congratulations all...HSC-22
08/02/2023

Congratulations all...
HSC-22

মোঃ মিজানুর রহমান(রাজশাহী কলেজ) এ বছর বুয়েটে ভর্তি পরীক্ষায় ৯১১ তম স্থান দখল করেছে।সে ২০১৪ সালে চককীর্তি হাইস্কুল এ্যান্...
05/11/2016

মোঃ মিজানুর রহমান(রাজশাহী কলেজ) এ বছর বুয়েটে ভর্তি পরীক্ষায় ৯১১ তম স্থান দখল করেছে।
সে ২০১৪ সালে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ থেকে এস এস সি পাশ করে।
তার এ কৃতিত্বপূর্ণ সাফল্যে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ গর্বিত।
মিজানুর রহমানকে অভিনন্দন।

একটি শিক্ষণীয় গল্প:~~~~~~~~~~~~~~~~~~~এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন তার মনিবেরঘরে জল নিয়ে যাওয়ার কাজ করতো। সেএকটি লাঠির দুই...
10/09/2016

একটি শিক্ষণীয় গল্প:
~~~~~~~~~~~~~~~~~~~

এক দরিদ্র ব্যক্তি প্রতিদিন তার মনিবের
ঘরে জল নিয়ে যাওয়ার কাজ করতো। সে
একটি লাঠির দুই প্রান্তে জলের পাত্র
ঝুলিয়ে কাঁধে নিয়ে রোজ অনেকটা পথ হেঁটে
পাড়ি দিতো। দুটি পাত্রের একটিতে কিছুটা
ফাটল ছিল, আরেকটি ছিল সম্পূর্ণ
ত্রুটিহীন।

মনিবের বাড়ী পর্যন্ত পৌঁছাতে
পৌঁছাতে ফাটল ধরা পাত্রটির অর্ধেক জল
পড়ে যেতো। এভাবে দুটি বছর ভালো
পাত্রটি প্রতিদিন পাত্রভর্তি জল দিল
আর ফাটল ধরা পাত্রটি প্রায় অর্ধেক
পরিমাণ জল দিতে সক্ষম হলো।

এতে ভালো পাত্রটি তার কাজের জন্য গর্ব
বোধ করতো। অন্যদিকে ফাটল ধরা
পাত্রটি তার অসম্পূর্ণ কাজের জন্য মনে
মনে লজ্জা পেতো এবং নিজেকে ছোট মনে
করতো, ব্যর্থ ভাবতো। তাই একদিন সে
মনিবের বাড়ী পৌঁছনো মাত্র জল
বহনকারীকে বললঃ

"আমি খুবই লজ্জিত যে আমার ত্রুটির
কারণে আমি আমার কাজ সম্পূর্ণভাবে
করতে পারি না। আমার অর্ধেক জল চুইয়ে
চুইয়ে পড়ে যায় ফলে আপনি আপনার
পরিশ্রমের পুরো ফল ভোগ করতে পারেন
না। এজন্য আপনার নিকট আমি
ক্ষমাপ্রার্থী।"

তার কথা শুনে জল বহনকারীর মনে দয়ার
উদ্রেক হলো।অনুকম্পার সুরে সে বললঃ
"তুমি ফেরার সময় পথের ধারে ফুটে থাকা
সুন্দর ফুলগুলিকে লক্ষ্য করবে।"

তার কথা মতো ফেরার পথে পাত্রটি খেয়াল
করলো ফুলগুলো কী সুন্দর ফুটে আছে।
সারাটা দিন সূর্য তাদের আলো দিচ্ছে,
ঊষ্ণতা দিচ্ছে। তার কিছুটা ভাল লাগলো
বটে কিন্তু পথের শেষে সে আবার মন খারাপ
করে ব্যক্তিটির নিকট ক্ষমা প্রার্থনা
করলো তার কাজের ব্যর্থতার জন্য।

ব্যক্তিটি তাকে বললঃ
"তুমি কি লক্ষ্য করোনি ফুল গুলি শুধু
তোমার পথের পাশেই ফুটে রয়েছে যা পথের
অন্য ধারে নেই? তোমার ত্রুটির জন্যই এটা
সম্ভব হয়েছে। আমি তোমার ত্রুটির কথা
জানতাম আর তার পূর্ণ সুযোগ আমি নিয়েছি। তোমার পথের দিকেই শুধু আমি ফুলের
চারাগুলি রোপণ করেছি এবং যাবার বেলা
প্রতিদিন তোমাকে আমার কাঁধের একই
দিকে বয়ে নিয়ে গেছি যাতে করে তুমি তাদের
বেড়ে ওঠার জন্য জল দিতে পার।বিগত দুই
বছর ধরে এই ফুলগুলো দিয়েই আমি আমার
মনিবের ঘরের টেবিল সাজিয়েছি,
সৌন্দর্যমন্ডিত করেছি। তুমি যেমন
আছো তেমনই যদি না থাকতে তবে আমার
মনিব তার গৃহের শোভা বাড়াতে এই
সৌন্দর্য পেতো না।"
অন্যের সঙ্গে তুলনা করে নিজেকে
কখনই অবমূল্যায়ন করবেন না। একজন
থেকে আরেকজন পার্থক্যের কারণেই
আমরা আলাদা আলাদাভাবে এক ও অনন্য
বৈশিষ্ট্যের অধিকারী। (সংগ্রহীত)

04/09/2016

তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রাচীণ
ভারতের মহান কূটনীতিবিদ আচার্য্য চাণক্যের কিছু
অমর বাক্য :-
1. অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও । কারণ,
সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে
চাইলে তোমার আয়ু কম পড়বে ।
2. কোনো ব্যক্তির খুব বেশী সহজ-সরল হওয়া
উচিৎ নয় । কারণ, সোজা গাছ এবং সোজা মানুষদের
প্রথমে কাটা হয় ।
3. যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিৎ
বিষধর হওয়ার ভান করা-- এমনভাবে, যেন মনে হয়
সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে ।
একই ভাবে দূর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের
দূর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিৎ, যেন অপরে তার
আভাষমাত্র না পায় ।
4. প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না
কোনো স্বার্থ অবশ্যই থাকে । এটা একটা কটূ
সত্য ।
5. কোনো কাজ শুরু করার আগে সর্বদা
নিজেকে এই তিনটি প্রশ্ন করবে :-আমি এটা কেন
করতে চলেছি ? এর পরিনাম কী হতে পারে ?
আমার সফলতার সম্ভাবনা কতটা ?
যদি ঐ প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে
যাও, তবেই কাজ শুরু কর ।
6. একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল
হওয়ার ভয় রাখবে না, এবং কাজ ছাড়বে না । যারা নিষ্ঠার
সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী ।
7. সবচেয়ে বড় গুরুমন্ত্র হল, কখনও নিজের
গোপন বিষয় অপরকে জানাবে না, এটা তোমাকে
ধ্বংস করে দেবে ।
8. কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিৎ
নয় । পরের মূহুর্তে কী ঘটতে চলেছে তা
কে বলতে পারে ?
9. যা ঘটে গেছে তা ঘটে গেছে । যে সময়
অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা
করে সময় নষ্ট করা অর্থহীন । যদি তোমার দ্বারা
কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে
শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা
উচিৎ । যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় ।
10. কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে
শত্রুতা করা আরও বেশী বিপদের । কারণ, সে
এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে
যেটার আমরা কল্পনাও করিনি ।
11. অহংকারের মতো শত্রু নেই । সর্বদা নশ্বরতার
কথা মনে রাখবে ।
12. একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে ।
13. ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখ ।
ইন্দ্রিয়ের যে অধীন, তার চতুরঙ্গ সেনা
থাকলেও সে বিনষ্ট হয় ।
14. সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে কাজ করা উচিৎ ।
15. যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের
দিকে ধাবিত হয়, তার উভয়ই নষ্ট হয় ।
16. অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি
গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী
হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল ।
সুতরাং "অতি" কে সর্বদা ত্যাগ করা উচিৎ ।
17. ভয়কে কেবল ততক্ষণ ভয় কর, যতক্ষণ সেটা
তোমার থেকে দূরে আছে ।
18. তোমার প্রতিবন্ধকতাকে (বাধা) তোমারই
পক্ষে কাজে লাগাও । যদি তুমি অবস্থাকে নিজের
পক্ষে আনতে না পার, তবে শত্রুদের জন্য তা
জটিল করে দাও ।

Address

Chak-kirty, Shibganj
Nawabganj
6341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chak-kirti High School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share