16/06/2026
প্রিয় শিক্ষার্থী,
আসসালামু আলাইকুম। আগামী ২০ শে জুন ২০২৬ ইং রোজ শনিবার সকাল ৯:০০ ঘটিকায় শ্যামপুরের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ ''শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজে" এর ২০২৬ ইং সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের বিদায় ও ২০২৫ - ২০২৬ ইং শিক্ষাবর্ষের মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ড. মাও. মোঃ কেরামত আলী।
উক্ত মহতী অনুষ্ঠানে উদীয়মান নক্ষত্রদের বিদায় ও অভিনন্দন এবং আগামী দিনের পথ চলায় অনুপ্রেরণা দিতে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।
শুভেচ্ছান্তে
ফারুক আহম্নেদ
অধ্যক্ষ
শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রী কলেজ