06/08/2025
বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্পাদক গোলাম রশিদ,এএলটি চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১ টার দিকে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন একজন আদর্শবান স্কাউট নেতা, একজন মানবিক মানুষ ও নিরবচ্ছিন্ন অনুপ্রেরণা।
তার অভাব সহজে পূরণ হবার নয়।
আমরা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
04/08/2025
📛এডমিশন নোটিশ📛
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে — ভর্তি পরীক্ষা ২৯ আগস্ট।
আবেদন এর শেষ তারিখ: ১৪ আগষ্ট ২০২৫
বিস্তারিত: www.btebadmission.gov.bd | www.bteb.gov.bd
©️ Chapainawabganj Polytechnic Institute
24/08/2024
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আজ এই হাহাকারময় মহা দুর্যোগে (বন্যা) মৃত্যুর মুখ হতে নিজেদের জীবনযুদ্ধে লড়ে চলেছে কতক অসহায় প্রান।
আর আমরা একজন মানুষ হিসেবে দরকার তাদের পাশে দাঁড়ানো। তাদের এই অসহায় মূহুর্তে সহায়তা প্রদান করা।
আর সেটা যদি আমরা না করতে পারি, তাহলে কলংকিত হব আমরা নিজেরাই।
তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য
নিজ নিজ স্থান হতে তাদের পাশে দাড়ানো।
এই জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে উদ্যগ নিয়েছি।
আমরা আমাদের কলেজের পত্যেকটি ক্লাসে গিয়ে টাকা আদায় কার্য সম্পাদিত করব ইনশা-আল্লাহ ।
আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বনিম্ন ১০৳ নিয়ে আসবেন।
আমরা সেগুলো আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিব।
পরবর্তীতে সেই টাকা আমরা আমাদের [ অধ্যক্ষ ] সার এর মাধ্যমে বন্যার কবলে আটকে থাকা অসহায় মানুষদের যারা কাছে থেকে সহায়তা প্রদান করছে তাদের হাতে হস্তান্তর করব।
আশা করি আপনারা, আমাদের এই অর্থ আদায় কার্যক্রম সফল করতে সহায়তা করবেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ 🔴
Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group
30/05/2024
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি কার্যক্রম
10/05/2024
বৃষ্টি ভেজা রাতে প্রিয় ক্যাম্পাস❤️
Chapainawabganj Polytechnic Institute