23/03/2022
মুঘল তাহখানা, তাহখানা মসজিদ এবং শাহ সৈয়দ নেয়ামতউল্লাহ এর মাজার Mughal Tohkhana from Mughal Era
মুঘল তাহখানা (ফার্সি: تاهخانا), বা শাহ সুজার তাহখানা একটি তিনতলা বিশিষ্ট রাজ প্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড়-লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত এই ভবন, কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৬ কি.মি. দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা অবস্থিত।
শাহ নেয়ামত উল্লাহ ওয়ালী
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৬ কি.মি. দূরেুত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স এর অভ্যান্তরে, শাহ নেয়ামতউল্লাহ এর তিন গম্বুজ মসজিদের উত্তরে শাহ নেয়ামতউল্লাহ এর মাজার অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তাহাখানা কমপ্লেক্সে অবস্থিত, হযরত শাহ নিয়ামতুল্লাহর মাজারটি মুঘল স্থাপত্যের একটি প্রাচীন নিদর্শন হিসেবে সুপরিচিত।
Our Youtube Channel: https://www.youtube.com/channel/UCAprWruUr6TZa_YqwRTJJvA
Gmail: desh*[email protected]