আইডিয়াল এডুকেয়ার

আইডিয়াল এডুকেয়ার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আইডিয়াল এডুকেয়ার, Education, School Road, Nawabganj.

DU circular 2025-26
20/10/2025

DU circular 2025-26

24/09/2025

প্রশ্ন: পেট্রোলিয়ামের উপাদান কীভাবে আংশিক পাতন কলামের মাধ্যমে পৃথক করা হয় ব্যাখ্যা করো। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

Ans: কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে অংশ কলাম যুক্ত একটি পাতন ফ্লাস্কে তাপ প্রয়োগ করে উপাদানগুলোকে নিজ নিজ স্ফুটনাংকে পাতিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে।

পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং এদের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন। আংশিক পাতন কলামে পেট্রোলিয়ামকে তাপ দিয়ে বাষ্পীভূত করলে বাষ্পের ধর্ম অনুযায়ী সেটি উপরে উঠবে এবং কলামের উপরের অংশগুলোর তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে তরলাকারে পৃথক হয়। এভাবে পেট্রোলিয়াম থেকে পেট্রোল; পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসোলিন ন্যাফথা, কেরোসিন, ডিজেল প্যারাফিন মোম পৃথক করা হয়।

12/09/2025

ইথেন অনেকটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ায় এসিড, ক্ষারক, জারক পদার্থের সাথে কোনো প্রকার বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না। এজন্য ইথেনকে প্যারাফিন বলে।

09/08/2025

১৬÷৪÷৪=কত?

23/06/2025

আইডিয়াল এডুকেয়ার লেকচার সীট থেকে "তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ" বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য...
১. যে সকল পদার্থে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে, তাদের পরিবাহী বলা হয়।

২. পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত আধান হলো তড়িৎ প্রবাহ।

৩. পরিবাহী পদার্থের একটি অবস্থা পথ, যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাই বৈদ্যুতিক বর্তনী।

৪. যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য দরকার- ভোল্টমিটার।

৫. প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে।

৬. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়।

৭. ততক্ষণ প্রবাহ চলে যতক্ষণ পর্যন্ত বজায় থাকে বিভব পার্থক্য।

৮. প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে।

৯. তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার।

১০. একক ঋণাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে সরাতে সম্পন্ন কাজের পরিমাণকে বলা হয় ঐ দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য।

১১. তড়িৎ প্রবাহের মান বিভব পার্থক্যের সমানুপাতিক।

১২. বিভব পার্থক্য না থাকলে সম্পন্ন কাজের পরিমাণ শূন্য।

১৩. দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না।

- বুয়েটিয়ান প্লাবন ফিজিক্স

23/06/2025

আইডিয়াল এডুকেয়ার লেকচার সীট থেকে রোধ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য...
১. ইলেকট্রন প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়।

২. পরিবাহীর তড়িৎ প্রবাহ বাধাদানের ধর্ম হলো রোধ।

৩. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়।

8. পরিবাহীর অণু-পরমাণুর সাথে ইলেকট্রন সংঘর্ষে লিপ্ত হয়।

৫. রোধ ইলেকট্রনের প্রবাহকে বাধা দেয়।

৬. তড়িৎ প্রবাহের মাত্রা পরিবাহীর আকৃতি, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে।

৭. জর্জ সাইমন ও'ম ও'মের সূত্র প্রণয়ন করেন।

৮. নির্দিষ্ট পরিবাহকের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

৯. ও'মের সূত্রে তাপমাত্রা স্থির থাকে।

১০. বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হয়।

১১. কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যদিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহকের নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক।

১২. রোধের এস আই একক হলো ও'ম।

১৩. যেসব পরিবাহী ও'মের সূত্র মেনে চলে, তাদেরকে বলে ও'মের পরিবাহী।

- বুয়েটিয়ান প্লাবন ফিজিক্স

শেখার জন্য এসো
11/02/2025

শেখার জন্য এসো

15/01/2025

ভিন্ন তাপমাত্রার একাধিক বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে, বস্তুসমূহের মধ্যে- তাপের আদান প্রদান ঘটে।

12/01/2025

জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে গঠিত হয়- জীব

10/01/2025

একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এখানে Solanum গণ নাম এবং tuberosum প্রজাতির নাম বুঝায়, এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ (binomial nomenclature) পদ্ধতি বলে।

05/01/2025

রাষ্ট্র বিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল

Address

School Road
Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইডিয়াল এডুকেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category