06/08/2026
⚜️ চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন ⚜️
আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৯:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই দিবস আমাদের জন্য শুধু শোক ও স্মরণের নয়; বরং ন্যায়, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও দৃঢ় করার দিন। শহিদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
🕊️ জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ তাঁদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
রোভার স্কাউট গ্রুপ।
01/08/2026
⚜️ বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ⚜️
১ আগস্ট | World Scout Scarf Day
স্কার্ফ শুধু একটি ইউনিফর্মের অংশ নয়—
এটি একজন স্কাউটের পরিচয়, দায়িত্ব, সেবা, শৃঙ্খলা ও আদর্শের প্রতীক। ⚜️
একটি স্কার্ফ যেন প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়—
শৃঙ্খলা মেনে চলতে, সত্য ও ন্যায়ের পথে থাকতে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে, অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করতে এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে।
স্কাউটিং আমাদের শুধু একজন ভালো স্কাউট হতে শেখায় না; বরং একজন সৎ, দায়িত্বশীল, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শেখায়।
আজকের এই বিশেষ দিনে আসুন, গর্ব ও মর্যাদার সঙ্গে স্কার্ফ ধারণ করি এবং স্কাউট প্রতিজ্ঞা ও মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার অঙ্গীকার করি। 🫡💚
“একবার স্কাউট, সবসময় স্কাউট।” ⚜️
বিশ্ব স্কাউট স্কার্ফ দিবসে
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল-এর পক্ষ থেকে
সকল স্কাউট, রোভার স্কাউট, স্কাউটার ও স্কাউটিং পরিবারের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌍🧣💚
⚜️ Be Prepared — সর্বদা প্রস্তুত ⚜️
23/07/2026
⚜️ বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণের অর্থ উত্তোলন কার্যক্রম–২০২৬ ⚜️
মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ আয়োজন করেছে ত্রাণের অর্থ উত্তোলন কার্যক্রম–২০২৬।
আসুন, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার ছোট্ট অনুদানও একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও আমাদের ত্রাণের অর্থ উত্তোলন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলেছে। প্রতিকূল আবহাওয়া আমাদের মানবসেবার অঙ্গীকারকে থামাতে পারেনি। কারণ, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর দৃঢ় প্রত্যয়ই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
আয়োজনে:
⚜️ চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ ⚜️
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"
19/07/2026
🌊 বন্যার্ত মানুষের পাশে মানবতার হাত ⚜️
ঝড়, রোদ কিংবা বৃষ্টি—কোনো প্রতিকূলতাই থামাতে পারেনি মানবসেবার এই অঙ্গীকারকে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেটসহ সকল রোভার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবতার সেবায় তাদের এই অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।
আলহামদুলিল্লাহ, প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সেই সেবামূলক কার্যক্রমের কিছু স্থিরচিত্র আপনাদের জন্য তুলে ধরা হলো।
"সেবাই আমাদের ধর্ম, মানবতাই আমাদের শক্তি।" ❤️⚜️
15/07/2026
আসসালামু আলাইকুম ❤️
আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস।
দেশের জন্য জীবন উৎসর্গ করা সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া।
তাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে যাবে চিরকাল।
আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🇧🇩🖤 জাতীয় ইতিহাসে এক শোক ও শক্তির দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার উত্তাল মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন নির্ভীক আবু সাঈদ। তাঁর সেই বুক পেতে দেওয়ার দৃশ্য আজও আমাদের রক্তে দেশপ্রেমের তীব্র শিহরণ জাগায়। শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল শহীদ আমাদের শিখিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত না করে, দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার অদম্য সাহস।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্বাউটস পক্ষ থেকে আজকের এই দিনে জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
09/07/2026
সামান্য কিছু সিলোটি উপহার ⚜️
07/07/2026
🏆 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৫
🏅 পুরস্কার বিতরণী অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য (এম.পি.) ও প্রশাসক, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সেরাজ উদ্দিন, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্রীড়া নৈপুণ্য, সাংস্কৃতিক প্রতিভা এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সমৃদ্ধ করা হয়।
---
"একটাই লক্ষ্য হতে হবে দক্ষ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ০৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব মোঃ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য (এম.পি.) ও প্রশাসক, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
🤝 সার্বিক সহযোগিতায় ছিল
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেটসহ সকল রোভার সদস্যবৃন্দ।
🌿 "একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের ক্যাম্পাস, নিরাপদ হোক আগামী পৃথিবী।" 💚
06/07/2026
⚜️ ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২৬ ⚜️
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছিল বহুল প্রতীক্ষিত ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প, যার ভেন্যু ছিল হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ।
পাহাড়ের নীরবতা, ঝর্ণার কলতান, চা-বাগানের সবুজ সমারোহ, সীমান্তের রোমাঞ্চ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে কেটেছে পাঁচটি অনন্য ও স্মরণীয় দিন। এই ক্যাম্প ছিল শুধু একটি ভ্রমণ নয়—এটি ছিল সাহস, শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, দলগত ঐক্য এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক অসাধারণ শিক্ষা।
📍 ১ম দিন: তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, সীমান্ত ফাঁড়ি, তেলিয়াপাড়া চা-বাগান এবং সাতছড়ি জাতীয় উদ্যান, চুনারুঘাট, হবিগঞ্জ।
📍 ২য় দিন: রেমা-কালেঙ্গা বনাঞ্চলে ট্রেকিং, কাকমারাছড়া সীমান্ত ফাঁড়ি এবং হুগলি চা-বাগানে প্রকৃতির সান্নিধ্যে রোমাঞ্চকর এক দিন।
📍 ৩য় দিন: দুরন্ত ট্রেকিং শেষে অপরূপ হামহাম ঝর্ণা এবং মাধবপুর লেকের নীল-সবুজ সৌন্দর্যে মুগ্ধ হওয়ার অবিস্মরণীয় মুহূর্ত।
📍 ৪র্থ দিন: সাদা পাথরের স্বচ্ছ সৌন্দর্য উপভোগ, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং প্রাণবন্ত তাবু জলসা।
📍 ৫ম দিন: জাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগানের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে শেষ হয় এই অভিযাত্রা। সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে স্মরণীয় এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের।
প্রতিটি পথচলা ছিল নতুন কিছু শেখার গল্প, প্রতিটি ট্রেক ছিল আত্মবিশ্বাস ও সহনশীলতার পরীক্ষা, আর প্রতিটি মুহূর্ত ছিল ভ্রাতৃত্ব, নেতৃত্ব, শৃঙ্খলা ও সেবার আদর্শকে আরও দৃঢ়ভাবে ধারণ করার অনুপ্রেরণা।
গর্বের বিষয়, এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ-এর দুইটি ইউনিটের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সিনিয়র রোভার মেট মোঃ সওকত আলী এবং মোঃ হাবিবুল্লাহ বেলালী অত্যন্ত উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেন এবং সফলভাবে ক্যাম্প সম্পন্ন করেন।
এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি আমাদের গ্রুপ, জেলা এবং রোভারিং চেতনাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও সেবা, নেতৃত্ব, দক্ষতা ও দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবে প্রতিটি রোভার।
"রোভারিং মানেই সেবা, সাহস, শৃঙ্খলা, নেতৃত্ব এবং অফুরন্ত অভিযানের নাম।" 🌿⛰️⚜️
22/06/2026
In-house Training for Teachers on
Office Management (2nd Batch)
(11–15 June 2026)
Closing Ceremony সফলভাবে সম্পন্ন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী "In-house Training for Teachers on Office Management (2nd Batch)" প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি:
জনাব Abu Saleh Md. Musa Zangi, Deputy Commissioner & District Magistrate, Chapainawabganj.
বিশেষ অতিথিবৃন্দ:
• Md. Anisur Rahman, Additional District Magistrate, Chapainawabganj
• Shahin Sultana, Additional Deputy Commissioner (Education & ICT), Chapainawabganj
📍 Venue: Conference Room
💠 Funded by: Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) Project
🏛️ Organized by: Chapainawabganj Govt. Polytechnic Institute.
সংশ্লিষ্ট সকল অতিথি, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইল।