15/08/2020
!!! পিন্টারেস্ট মার্কেটিং এ সফল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস !!!
পিন্টারেস্ট একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন, যা একটি ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে। ২০১০ সালের মার্চ মাসে পল শিয়ারা, ইভান শার্প ও বেন সিলবারমান এটি প্রতিষ্ঠা করেন।
সোশ্যাল নেটওয়ার্ক গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ফেসবুক আর দ্বিতীয় স্থানটি দখল করার জন্য মারাত্মক প্রতিযোগিতা চলছে পিন্টারেস্ট, গুগল প্লাস ও টুইটার এর মধ্যে।
এর ব্যবহারকারী সাত কোটিরও বেশি, যাদের মধ্যে বেশিরভাগ ব্লগার, কোম্পানী, ব্র্যান্ড এবং ব্যবসাসমূহ নিয়ে আছেন। পিন্টারেস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় একটা প্রভাব নিয়ে আছে।
ফটো শেয়ারিং সাইট হলেও বিজনেস এর দিক দিয়ে পিন্টারেস্ট এর মতো সুবিধাজনক জায়গা অন্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া কষ্টকর। আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে, পিন্টারেস্ট ঠিক তাদের কাছেই সবচেয়ে বেশি জনপ্রিয় যাদের শপিং এ কোন জুড়ি নেই। সুতরাং পিন্টারেস্ট এর মাধ্যমে আপনি আপনার পন্যের প্রচার করে ব্যবসার উন্নতি করতে পারেন খুব সহজেই।
পিন্টারেস্ট থেকে ভিজিটর আনতে হলে যা যা করতে হবে, তার বর্ণনা ধারাবাহিকভাবেঃ
#পিন্টারেস্ট এ একাউন্ট আছে তো? যদি না থাকে তবে এক্ষুনি আপনার বা আপনার ব্র্যান্ডের নামানুসারে একাউন্ট খুলে ফেলুন।
#আপনার প্রোফাইলে নিজের অথবা ব্র্যান্ডের সম্পর্কে সুন্দর একটি বর্ণনা দিন। দুই থেকে তিন লাইন বর্ণনাই এক্ষেত্রে উত্তম। আর খেয়াল রাখবেন প্রোফাইল পিকচারটি যেন আপনাকে বা আপনার ব্র্যান্ডকে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়। প্রোফাইলে অবশ্যই আপনার ওয়েবসাইট লিংকড করে দিবেন। কিভাবে ওয়েবসাইটের সাথে লিংকড করবেন দেখুনঃ-
প্রথম স্টেপঃ লগ ইন করুন।
দ্বিতীয় স্টেপঃ “Settings” অপশনে ক্লিক করুন।
তৃতীয় স্টেপঃ Accounts Basics এ স্কল ডাউন করে “Website” এর ঘরে আপনার ওয়েবসাইট এর লিংক টি বসিয়ে দিয়ে সেইভ করুন।
চতুর্থ স্টেপঃ ওয়েবসাইট এর লিংক টি ভেরিফাই করে নিন। ভেরিফাইড হলে প্রোফাইলে শো কৃত লিংক এর পাশে টিক মার্ক আসবে। আর এতে আপনার ওয়েবসাইটের ভিজিটর দ্বিগুণ বেড়ে যাবে, কারণ টিক মার্ক মানেই প্রতিটি ভিজিটরদের বিশ্বস্ততা তৈরী হওয়া যা ব্যবসার একটি মূলধন হিসেবে ধরা হয়। ভেরিফাইড হলে পিন্টারেস্ট এর free analytics tool টি আনলক করে দেওয়া হবে। এর মাধ্যমে জানতে পারবেন প্রতিদিন কি পরিমান ভিজিটর সাইট ভিজিট করছে বা কিভাবে ভিজিটর বাড়াতে পারবেন।
পঞ্চম স্টেপঃ ওয়েবসাইটে পিন্টারেস্ট এর ফলো বাটন অবশ্যই এড করুন। ফলো বাটনটি ভিজিটরকে পিন্টারেস্ট এ ড্রাইভ করে, যেখানে থাকবে আপনার প্রোডাক্ট এর আকর্ষনীয় সব ছবি ও বর্ণনা। এর ফলে খুব সহজেই আপনার টার্গেটেড ক্লায়েন্টকে আপনার কাছে নিয়ে আসতে পারছেন, যা কিনা অনেক লিংক বিল্ডিং করেও কষ্টসাধ্য ব্যাপার। আপনার পিন্টারেস্ট একাউন্টটি অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক যেমন: ফেসবুক, টুইটার, লিংকড-ইন এর সাথে লিংকড করে দিন। এরফলে আপনার ফেসবুক ফ্রেন্ডস ও টুইটার ফলোয়াররা আপনার পিন্টারেস্টের সাথে কানেক্টেড থাকতে পারবে। যখনই কিছু পিন করবেন, তার নোটিফিকেশন চলে যাবে ফেসবুক ও টুইটারে ফলোয়ারদের কাছে।