Natore Suger Mills High School,Natore.

Natore Suger Mills High School,Natore. ১৯৮৬ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ও মেধা তৈরির কারখানা

আমাদের প্রতিষ্ঠানের আরেক গর্ব, অভিনন্দন তার এই যাত্রায়।
05/09/2026

আমাদের প্রতিষ্ঠানের আরেক গর্ব, অভিনন্দন তার এই যাত্রায়।

ক্রিকেট মাঠে তাঁর পথচলা শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে। একের পর এক দল বদলেছে, বদলেছে জার্সি, বদলেছে মাঠ ও শহর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হয়ে খেলেছেন জাতীয় পর্যায়ে, সুযোগ পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। কিন্তু ক্রিকেটের ব্যস্ততার মধ্যেও থেমে থাকেনি আরেকটি স্বপ্ন—পড়াশোনা ও গবেষণার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা।

বাংলাদেশের পেশাদার নারী ক্রিকেটার ফারজানা আক্তার ববি এবার সেই দুই জগতের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই পা রাখছেন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে। ২০২৬ সালের ফল সেমিস্টারে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাটে (UConn) কাইনেসিওলজি বিষয়ে পিএইচডি শুরু করেছেন। তাঁর বিশেষায়ন এক্সারসাইজ সায়েন্সে।

ফারজানার ক্রিকেট ক্যারিয়ার শুরু ২০১৩ সালে। এরপর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের নারী ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিয়েছেন তিনি। ঢাকা উইমেন্স প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেছেন দেশের পরিচিত কয়েকটি ক্লাবের হয়ে। চারবার প্রতিনিধিত্ব করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এ ছাড়া রূপালী ব্যাংক, বাংলাদেশ আনসার ও ভিডিপি, খেলাঘরসহ বিভিন্ন দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। সর্বশেষ ক্লাব লিগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।

শুধু ক্লাব ক্রিকেটেই নয়, জাতীয় পর্যায়ের বিভাগীয় ক্রিকেটেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৩ সাল থেকে জাতীয় নারী বিভাগীয় ক্রিকেট লিগে তিনি প্রতিনিধিত্ব করেছেন খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের হয়ে। তিনবার সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে। খেলেছেন উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগেও (WBCL), যেখানে প্রতিনিধিত্ব করেছেন ইস্ট জোনের হয়ে।

ক্রিকেট ছিল তাঁর পরিচয়ের বড় অংশ, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ কখনো কমেনি। খেলাধুলার ব্যস্ত সূচি সামলানোর পাশাপাশি একাডেমিক জীবনেও তিনি ধরে রেখেছেন ধারাবাহিকতা। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পর উচ্চমাধ্যমিকে পান জিপিএ ৪.১০।

এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর—দুই পর্যায়েই প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

একই সঙ্গে ধীরে ধীরে গড়ে তুলেছেন গবেষণার পথচলাও। এখন পর্যন্ত তাঁর গবেষণা প্রকাশনার সংখ্যা ৩৬। খেলাধুলা, শারীরিক শিক্ষা ও এক্সারসাইজ সায়েন্সের সঙ্গে একাডেমিক গবেষণাকে যুক্ত করে নিজেকে তৈরি করেছেন উচ্চশিক্ষার পরবর্তী ধাপের জন্য।

স্নাতকোত্তর সম্পন্ন করার পর ২০২৪ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন ফারজানা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে হন সিনিয়র লেকচারার।

তবে তাঁর লক্ষ্য ছিল আরও বড়—গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায় নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্য থেকেই শুরু হয় পিএইচডির প্রস্তুতি।

উচ্চশিক্ষার এই যাত্রায় তাঁর প্রোফাইলও ছিল বেশ শক্তিশালী। আইইএলটিএসে পেয়েছেন ৭.৫ এবং টোফেলে ১০০ স্কোর। জিআরইতে তাঁর রিডিং স্কোর ১৬১ এবং কোয়ান্টিটেটিভ স্কোর ১৬৭। অ্যানালিটিক্যাল রাইটিংয়ে পেয়েছেন ৩.৫।

এই প্রোফাইল নিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ অর্থায়নসহ পিএইচডির সুযোগ পান তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগো থেকেও পান সম্পূর্ণ অর্থায়নসহ পিএইচডির অফার।

চারটি আন্তর্জাতিক সুযোগের মধ্য থেকে শেষ পর্যন্ত তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাটকে। সেখানে কাইনেসিওলজি বিষয়ে পিএইচডি করছেন তিনি, যেখানে তাঁর গবেষণার মূল মনোযোগ এক্সারসাইজ সায়েন্স।

ক্রিকেট মাঠের অভিজ্ঞতা এবং এক্সারসাইজ সায়েন্সের গবেষণা—ফারজানার জীবনের এই দুই পথ যেন এক জায়গায় এসে মিলেছে। একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে শরীর, ফিটনেস, পারফরম্যান্স ও প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে একাডেমিক ও গবেষণার মাধ্যমে তিনি সেই অভিজ্ঞতাকে নতুনভাবে বুঝতে এবং বিশ্লেষণ করতে চাইছেন।

বাংলাদেশের নারী ক্রিকেটে এক দশকের বেশি সময় ধরে মাঠে খেলা, জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়া, দেশের বিভিন্ন বিভাগ ও শীর্ষ ক্লাবের প্রতিনিধিত্ব করা—এর পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম হওয়া, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা এবং ৩৬টি গবেষণা প্রকাশনা নিয়ে আন্তর্জাতিক গবেষণার অঙ্গনে প্রবেশ—ফারজানা আক্তার ববির পথচলা তাই শুধু একজন ক্রিকেটারের গল্প নয়।

এটি একই সঙ্গে একজন ক্রীড়াবিদ, শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের গল্প।

ক্রিকেট মাঠ থেকে শুরু হওয়া সেই যাত্রা এবার পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে। আর নতুন এই অধ্যায়ে ফারজানা আক্তার ববির লক্ষ্য—খেলাধুলা ও এক্সারসাইজ সায়েন্সে গবেষণার মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে সেই জ্ঞানকে দেশের ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে কাজে লাগানো।

Result of SSC Examination 2026Examinee: 38Appeared: 38Passed: 37Percentage of Pass: 97.37GPA 5: 6
10/08/2026

Result of SSC Examination 2026

Examinee: 38
Appeared: 38
Passed: 37
Percentage of Pass: 97.37
GPA 5: 6

😢 একজন অসহায় বোনের জীবন বাঁচাতে আপনার সাহায্য দরকার… 🤲 তার ব্রেস্ট ক্যান্সার😭আসসালামু আলাইকুম। নাটোর সুগার মিলস স্কুলের...
02/05/2026

😢 একজন অসহায় বোনের জীবন বাঁচাতে আপনার সাহায্য দরকার… 🤲 তার ব্রেস্ট ক্যান্সার😭
আসসালামু আলাইকুম।

নাটোর সুগার মিলস স্কুলের এসএসসি ১২ ব্যাচের ছাত্রী নিলা।
সুগার মিল লেংগুরিয়া গ্রামে বাড়ি।

আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 😭
সে দীর্ঘ ১ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে। চিকিৎসার জন্য একাধিকবার ভারতে যেতে হয়েছে, ইতিমধ্যে পরিবার সর্বস্ব খরচ করে ফেলেছে… তবুও সে পুরোপুরি সুস্থ হতে পারেনি। 💔
ডাক্তাররা বলেছে—
⏳ আগামী ১ মাসের মধ্যে জরুরি অপারেশন ও থেরাপি করাতে হবে।
💰 যার জন্য প্রয়োজন অনেক বড় অংকের টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
😔 নীলার ছোট ছোট দুটো সন্তান আছে…
তাদের নিষ্পাপ মুখের দিকে তাকালে বুকটা ভেঙে যায়… তারা এখনো জানেই না তাদের মাকে হারানোর ভয় কতটা ভয়ংকর…
🤲 আপনাদের কাছে বিনীত অনুরোধ—
আপনি যে যেটুকু পারেন, সামান্য হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আপনার ছোট্ট দান হয়তো একটি মায়ের জীবন বাঁচাতে পারে…
একটি পরিবারকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারে…
📌 সাহায্য পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ):
👉 [01765842534] নিলার নাম্বার।
📄 সকল মেডিকেল রিপোর্ট ও প্রমাণ সংযুক্ত আছে।
💭 মনে রাখবেন—
দুনিয়ার কিছুই আমাদের সাথে যাবে না… কিন্তু এই দান, এই মানবতা—আল্লাহর কাছে সঞ্চিত থাকবে। 🤲
🌸 “যে একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো।”
আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করার তৌফিক দান করুন এবং নীলাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন। 🤲

06/04/2026

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

School may be over, but the memories of laughter and lunch breaks stay forever.
31/03/2026

School may be over, but the memories of laughter and lunch breaks stay forever.

Result of SSC Examination 2025
10/07/2025

Result of SSC Examination 2025

চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত।সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির কম হলে স্কুল বন্ধ।
16/01/2024

চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত।
সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির কম হলে স্কুল বন্ধ।

Result of SSC Examination 2023
28/07/2023

Result of SSC Examination 2023

10/07/2023
এসএসসি পরীক্ষা 2023-এর স্থগিতকৃত পরীক্ষার সময়সূচিপরীক্ষার তারিখঃ ২৭ ও ২৮ মে ২০২৩ (তত্ত্বীয়)
16/05/2023

এসএসসি পরীক্ষা 2023-এর স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি
পরীক্ষার তারিখঃ ২৭ ও ২৮ মে ২০২৩ (তত্ত্বীয়)

Address

Natore
6400

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natore Suger Mills High School,Natore. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category