Brahmpur B.L. High School, Brahmpur, Naldanga, Natore

Brahmpur B.L. High School, Brahmpur, Naldanga, Natore ❤️বদলেছে সবই বদলেছে সবাই তবু তোমার প্রতি মায়া ফুরাবার নয়❤️🤗🥹

সম্মানিত অগ্রজ ও প্রিয় অনুজবৃন্দ,আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন।কেমন আছেন সবাই?সময় কত দ্রুতই না পেরিয়ে যায়! দেখতে দেখতে ...
20/08/2026

সম্মানিত অগ্রজ ও প্রিয় অনুজবৃন্দ,
আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন।
কেমন আছেন সবাই?
সময় কত দ্রুতই না পেরিয়ে যায়! দেখতে দেখতে প্রায় দুই বছর হতে চলল—আমরা শেষবার একত্রিত হয়েছিলাম আমাদের প্রাণের বিদ্যাপীঠের সেই স্মরণীয় মিলনমেলায়। সেদিনের সেই প্রাণের টানে, অকৃত্রিম ভালোবাসায় আর উচ্ছ্বাসে কত শত পুরনো মুখের সঙ্গে দেখা হয়েছিল; কত স্মৃতি ফিরে এসেছিল, কত আবেগ হৃদয়ের দুয়ারে কড়া নেড়েছিল—তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
আয়োজনের কিছু ত্রুটি-বিচ্যুতি হয়তো ছিল, কিন্তু সেসব ছাপিয়ে আমরা সেদিন ফিরে পেয়েছিলাম আমাদের প্রিয় বন্ধুদের, শ্রদ্ধেয় শিক্ষাগুরুদের, স্নেহময় অভিভাবকদের এবং প্রিয় অনুজদের। সবচেয়ে বড় কথা—আমরা আবারও অনুভব করেছিলাম, আমাদের সেই প্রিয় বিদ্যাপীঠের বন্ধন কতটা গভীর, কতটা আপন, কতটা হৃদয়ের কাছাকাছি।
আজ আবারও মন বলছে—চলুন, আমরা এক হই।
আবারও ফিরে যাই সেই চেনা মুখগুলোর কাছে, সেই অমলিন স্মৃতির কাছে, সেই প্রাণের বন্ধনের কাছে। আবারও এমন একটি মিলনমেলার আয়োজন করি, যেখানে বয়সের ব্যবধান মুছে গিয়ে অগ্রজ-অনুজ, বন্ধু-সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক—সবাই মিলেমিশে একাকার হয়ে যাব আমরা।
চলুন, অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন প্রত্যয়ে পথচলা শুরু করি।
ব্যক্তিগত মত-পার্থক্য, অভিমান কিংবা সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে আমাদের সবার সম্মিলিত ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় গড়ে তুলি আরও সুন্দর, আরও সুশৃঙ্খল ও আরও স্মরণীয় একটি মিলনমেলা।
এ আয়োজন কারও একার নয়—এটি আমাদের সবার।
আমাদের শেকড়ের, আমাদের স্মৃতির, আমাদের ভালোবাসার।
তাই আসুন, যে যেখানে আছি, যে অবস্থানেই আছি—নিজ নিজ জায়গা থেকে সহযোগী হই।
আমরা এক হই, একসঙ্গে এগিয়ে যাই এবং আমাদের প্রাণের বিদ্যাপীঠের বন্ধনকে আরও দৃঢ় করি।
আসুন, আবারও দেখা হোক।
আবারও হাসি ছড়িয়ে পড়ুক পরিচিত মুখগুলোতে।
আবারও স্মৃতির পাতায় লেখা হোক একটি নতুন অধ্যায়।
নতুন অঙ্গীকারে, নতুন প্রত্যয়ে—
আসুন, আমরা সবাই মিলে আরেকটি হৃদয়ছোঁয়া মিলনমেলার অপেক্ষায় এক হই।
সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
শুভেচ্ছা ও ভালোবাসায়
আমরা সবাই।
সুমন রহমান

শেষ বেঞ্চের আড্ডা, প্রথম বেঞ্চের টেনশন,হোমওয়ার্ক ভুললে মনে হতো শেষ হলো সেশন।এখন বড় হয়ে বুঝলাম সত্যিটা শেষে—স্কুলের দি...
29/03/2026

শেষ বেঞ্চের আড্ডা, প্রথম বেঞ্চের টেনশন,
হোমওয়ার্ক ভুললে মনে হতো শেষ হলো সেশন।
এখন বড় হয়ে বুঝলাম সত্যিটা শেষে—
স্কুলের দিনগুলোই ছিলো জীবনের আসল রেশ।

27/08/2025

আমাদের স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আহাদ আলী স্যার আজ রাত তিনটার দিকে ইন্তেকাল করেছেন।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"
আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করেন

13/11/2024
20/09/2024

শিক্ষক: আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু।
পল্টু: স্যার, আমি থাকতে পারবো না!
শিক্ষক: কেন?
পল্টু: স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।

08/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address

Brahmapur, Naldanga
Natore
6403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmpur B.L. High School, Brahmpur, Naldanga, Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category