28/07/2026
আমাদের গর্ব, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ-এর প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক @.Dr ABM Saiful Islam স্যার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)-এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার এই গৌরবময় অর্জন আমাদের প্রতিষ্ঠান, সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস। আপনার দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও সততার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এই প্রত্যাশা করি।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করছি।