Saint Joseph's College Online Activity ,Bonpara

Saint Joseph's College Online Activity ,Bonpara Saint Joseph's School and College, Bonpara, Notore এর কলেজ শাখার অনলাইন কার্যক্রম পরিচালিত হয়।

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রদত্ত লিংকে প্রবেশ করে পেইজটিকে ফলো করার বিশে...
15/06/2026

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রদত্ত লিংকে প্রবেশ করে পেইজটিকে ফলো করার বিশেষ অনুরোধ করা হলো।

বি.দ্র. উক্ত পেইজটি আমাদের শিক্ষার্থীদের স্টার্টআপ প্রজেক্টের একটি অংশ। আমাদের এই টিমটি উপজেলা এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

https://www.facebook.com/share/1DSd9VcA1T/

A Education Resources Recycling &
Redistribution Platform
“কারো সমাপ্তি থেকেই শুরু হোক কারো
সূচনা”

Visit Our Website - https://book-bnb-exchange.lovable.app

"সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক! এবার লক্ষ্য জাতীয় মঞ্চ!" 👑🏆​অত্যন্ত আনন্দের ও গর্বের সাথে জানাচ্ছি যে, "Start up, S...
14/06/2026

"সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক! এবার লক্ষ্য জাতীয় মঞ্চ!" 👑🏆
​অত্যন্ত আনন্দের ও গর্বের সাথে জানাচ্ছি যে, "Start up, Science project and Innovation Idea showcasing - 2026" প্রতিযোগিতায় বড়াইগ্রাম উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পর, আমাদের গৌরবময় 'সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ টিম' এবার জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন (১ম স্থান) হওয়ার গৌরব অর্জন করেছে!
​এই অনন্য অর্জনের মাধ্যমে আমাদের টিম এখন সরাসরি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেছে। প্রতিষ্ঠানের নাম জেলাজুড়ে উজ্জ্বল করার জন্য বিজয়ী টিম এবং এর পেছনের দিকনির্দেশক শিক্ষকদের জানাই আন্তরিক অভিনন্দন।

​এখন লক্ষ্য আরও উঁচুতে! জাতীয় পর্যায়েও আমাদের এই উদ্ভাবনী টিম চ্যাম্পিয়ন হয়ে সেন্ট যোসেফসের পতাকাকে সবার ওপরে তুলে ধরবে—এই প্রত্যাশায় পুরো সেন্ট যোসেফস্ পরিবারের পক্ষ থেকে রইলো অগ্রিম শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা। 🌟❤️
​

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট গ্রুপ কর্তৃক ২৫ টি দরিদ্র পরিবারের জন্য ঈদ উপহার...
25/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট গ্রুপ কর্তৃক ২৫ টি দরিদ্র পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করা হয়৷

উক্ত উপহার প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং রোভার স্কাউট সেন্ট যোসেফস কলেজ শাখার প্রেসিডেন্ট ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, মাধ্যমিক শাখার সহকারি প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বেনেডিক্ট গমেজ, রোভার স্কাউট গ্রুপ লিডার শ্রদ্ধেয় সজীব পিউরিফিকেশন স্যার, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির স্যার এবং কলেজ রোভার স্কাউট শাখার সদস্যবৃন্দ।

অধ্যক্ষ মহোদয় তার মূল্যবান বক্তব্যে বলেন যে আমরা যেন এই উপহার পেয়ে সৃষ্টিকর্তার প্রশংসা করি এবং আমরা অন্যের থেকে যেমন সহোযোগিতা পাই তেমনি যেন অপরকেও সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকি। এভাবেই আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবো।

পরবর্তীতে উপহার হস্তান্তরের মাধ্যমে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

- ক্যাম্পাস প্রতিনিধি

ব্যবসায় শিক্ষা শাখার (১১ তম ব্যাচ) জন্য জরুরী বিজ্ঞপ্তি 🌱
19/05/2026

ব্যবসায় শিক্ষা শাখার (১১ তম ব্যাচ) জন্য জরুরী বিজ্ঞপ্তি 🌱

18/05/2026

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ এবং সেন্ট রীটাস হাই স্কুল, চাটমোহর এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬ই মে ২০২৬ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয় "School's Safeguarding Policy Sharing Session"।
‎
‎এই বিশেষ সেশনে দুই স্কুলের ১৬ জন শিক্ষার্থী অত্যন্ত চমৎকারভাবে স্কুল ও ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, সাইবার বুলিং প্রতিরোধ এবং নিজেদের অধিকার নিয়ে তাদের মূল্যবান মতামত ও সচেতনতামূলক বক্তব্য শেয়ার করেছে।
‎
‎​শিক্ষার্থীদের এই সাবলীল উপস্থাপনাই প্রমাণ করে যে, একটি নিরাপদ ও সুন্দর শিক্ষা পরিবেশ গঠনে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এই চমৎকার আয়োজনের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো। 📸🎥
‎
‎​আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ এবং ভালোবাসাময় ক্যাম্পাস গড়ে তুলি।
‎
‎​

College Campus.
13/05/2026

College Campus.

08/05/2026

Missionary School !

Student Counselling কতটা ইফেক্টিভ হতে পারে তার একটা প্রমাণ আমাদের স্পন্দন। জুয়াইদ আবেদিন স্পন্দন কলেজ জীবন শুরু করেছিলো ...
06/05/2026

Student Counselling কতটা ইফেক্টিভ হতে পারে তার একটা প্রমাণ আমাদের স্পন্দন। জুয়াইদ আবেদিন স্পন্দন কলেজ জীবন শুরু করেছিলো মানবিক গ শাখার একজন স্টুডেন্ট হিসেবে। কিন্তু সে সর্বদা চেষ্টা করতো ক্লাসে নিয়মিত আসা এবং শিক্ষকদের দিকনির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে। এর ফলস্বরূপ অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করে সে সেকশন- C থেকে সেকশন- A তে যায়গা করে নিয়েছে। আমাদের শিক্ষকগণ সর্বদা ছাত্রছাত্রীদের সঠিক পরামর্শ এবং দিকনির্দেশনা দিয়ে থাকে যা একজন শিক্ষার্থীর জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে। আমরা স্পন্দনের মত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

04/05/2026

Address

St. Joseph's School And College
Natore

Alerts

Be the first to know and let us send you an email when Saint Joseph's College Online Activity ,Bonpara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saint Joseph's College Online Activity ,Bonpara:

Shortcuts

Share

Category