The Holy Quran Academy, Natore

The Holy Quran Academy, Natore আপনার সন্তানের জন‍্য ইসলামি ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গড়া একটি পরিপূর্ণ শিক্ষাব্যবস্থা।
(1)

17/09/2026

শিক্ষক যখন ছাত্র!!

14/09/2026

আমাদের ছাত্রী ছোয়া মণির কন্ঠে সুন্দর একটি ইসলামি সংগীত, ভালো লাগলে অবশ্যই তাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে ❤️

13/09/2026

আমাদের ছাত্র সাদিক হাসান মাঈমুন এর সুরা কুরাঈশ তেলাওয়াত, ভালো লাগলে উৎসাহ দিবেন।
ধন্যবাদ সবাইকে ❤️

12/09/2026

আমাদের ছাত্রী তাইবার কন্ঠে একটি ইসলামি সংগীত ❤️
ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই তাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে

25/08/2026
শৃঙ্খলা • সুস্থতা • আত্মবিশ্বাস 🌿শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশও শিক্ষা...
23/08/2026

শৃঙ্খলা • সুস্থতা • আত্মবিশ্বাস 🌿
শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
নিয়মিত PT (Physical Training) শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, কর্মচাঞ্চল্য, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
📚 জ্ঞানে সমৃদ্ধ,
💪 শরীরে সুস্থ,
🌱 চরিত্রে সুন্দর—
এই হোক আমাদের শিক্ষার্থীদের পথচলা।
দ্যা হলি কোরআন একাডেমি
শিক্ষার সাথে শৃঙ্খলা, শৃঙ্খলার সাথে আদর্শ।

31/07/2026

📢 ফলাফল প্রকাশ সংক্রান্ত জরুরি নোটিশ
দ্যা হলি কোরআন একাডেমি
সম্মানিত অভিভাবকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল, ১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকায় একাডেমির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ ।
অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে কমপক্ষে একজন অভিভাবকসহ উপস্থিত থেকে ফলাফল গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রধান শিক্ষক
দ্যা হলি কোরআন একাডেমি।

29/07/2026

আলহামদুলিল্লাহ আসরের পরের ঐচ্ছিক মস্কের ক্লাসে আমাদের ছাত্রদের উপস্থিতি। তারা নিজের খেলার সময়কে পড়ার কাজ লাগাচ্ছে। আল্লাহ তাদেরকে কবুল করুন ❤️

11/07/2026

📢 জরুরি নোটিশ

দ্যা হলি কোরআন একাডেমি

সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান বৈরী আবহাওয়া সত্ত্বেও আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ নিয়মিতভাবে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছে না। এতে তাদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে এবং শিক্ষাগত ক্ষতি হচ্ছে।

অতএব, সকল সম্মানিত অভিভাবকের প্রতি বিশেষ অনুরোধ—আপনার সন্তানকে নিয়মিত ও সময়মতো প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করুন, যাতে সে সঠিকভাবে পাঠ গ্রহণ করতে পারে।

এছাড়াও, বিনীতভাবে জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মাসিক বেতনের অর্থ থেকেই শিক্ষকদের বেতন প্রদান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না হলে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে চাপ সৃষ্টি হয় এবং শিক্ষকদের বেতন প্রদানেও বিঘ্ন ঘটে।

সুতরাং, যেসব শিক্ষার্থীর জুন ও জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে, তাদের বকেয়া বেতন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আপনাদের আন্তরিক সহযোগিতাই আমাদের প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
দ্যা হলি কোরআন একাডেমি

Address

Bolaripara
Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Holy Quran Academy, Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category