Chhatni High School, Natore

Chhatni High School, Natore ছাতনী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম...
Welcome to Chhatani High School...
(5)

স্কাউট  মিটিং নাটোর সদর উপজেলা।
24/09/2026

স্কাউট মিটিং নাটোর সদর উপজেলা।

৫৩তম গ্রীষ্মকালীন খেলাধুলায় ছাতনী উচ্চ বিদ্যালয়, নাটোর সদর, নাটোর। উপজেলা পর্যায়ে সেরা সাফল্য...
04/09/2026

৫৩তম গ্রীষ্মকালীন খেলাধুলায় ছাতনী উচ্চ বিদ্যালয়, নাটোর সদর, নাটোর। উপজেলা পর্যায়ে সেরা সাফল্য...

আজ ৩১ আগস্ট, ২০২৬ তারিখে ছাতনী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নারায়ণ চন্দ্র প্রামাণিক স্যারের বিদায় সংবর...
31/08/2026

আজ ৩১ আগস্ট, ২০২৬ তারিখে ছাতনী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নারায়ণ চন্দ্র প্রামাণিক স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

তাঁর সততা, মেধা, শ্রম এবং প্রশাসনিক কাজের সুনিপুণ দক্ষতার ফসল আজকের ছাতনী উচ্চ বিদ্যালয়। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা আমার ভবিষ্যৎ কর্মজীবনে ইনশাআল্লাহ কাজে লাগবে।

স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি।

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন...
24/08/2026

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন
সোমবার (২৪ আগস্ট) দুপুরে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বছরের ১৫ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিস্তারিত পরে জানানো হবে।’

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ের ...
18/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ের জন্য আবেদন ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ ও ব্যবহারিক বিষয়ের জন্য আবেদন হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সাধারণ নয় শিক্ষা বোর্ডে মোট আবেদন পড়েছে ১১ লাখ ১৯ হাজার ৬৫৬টি। তার মধ্যে ঢাকা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি, ব্যবহারিকে ৫৮ হাজার ১২টি; কুমিল্লা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৯১ হাজার ৪৯৪টি, ব্যবহারিকে ২১ হাজার ১১৭টি; রাজশাহী বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৯৮ হাজার ৭১০টি, ব্যবহারিকে ২৩ হাজার ৫১৮টি; যশোর বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৭৪ হাজার ৭১৭টি, ব্যবহারিকে ১৬ হাজার ৩৪২টি; চট্টগ্রাম বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ১ লাখ ১৪ হাজার ৭০৬টি, ব্যবহারিকে ২২ হাজার ৮৯৫টি; বরিশাল বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি, ব্যবহারিকে ১০ হাজার ৭৯৩টি; সিলেট বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ৭১০টি, ব্যবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৮৯ হাজার ২৮৬টি, ব্যবহারিকে ২১ হাজার ৯৭৪টি; ময়মনসিংহ বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৭১ হাজার ৬৬টি, ব্যবহারিকে ১৬ হাজার ৯১টি আবেদন পড়েছে।

এছাড়াও মাদ্রাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য তাত্ত্বিক বিষয়ের ১ লাখ ৩ হাজার ৫০৩টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৩ হাজার ৫৫৬টি আবেদন পড়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৩৪ হাজার ৩০৫টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৬ হাজার ৯০৯টি আবেদন পড়েছে।

৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  কীড়া সমিতি কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬...
17/08/2026

৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা কীড়া সমিতি কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬
প্রস্তুতিমূলক সভা
স্থান :উপজেলা পরিষদ মিলনায়তন নাটোর সদর, নাটোর।
তারিখ :১৭আগস্ট ২০২৬

📢 সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধএকটা সময় ছিল—এসএসসি পরীক্ষার পর সন্তানকে মোবাইল দেওয়া হতো। কারণ তখন পর্যন্ত তার ...
12/08/2026

📢 সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ

একটা সময় ছিল—এসএসসি পরীক্ষার পর সন্তানকে মোবাইল দেওয়া হতো। কারণ তখন পর্যন্ত তার প্রাথমিক শিক্ষা, শৃঙ্খলা ও বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখার সময়টা পার হয়ে যেত।

কিন্তু আজ পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।
অনেক শিশুর হাতে এখন জন্মের পর থেকেই মোবাইল!

শিশু যখন বই পড়ার বয়সে মোবাইলের স্ক্রিনে ডুবে থাকে, তখন সে শিখবে কী?
যখন পড়াশোনার সময়ও মোবাইল, গেম, ভিডিও আর সোশ্যাল মিডিয়ায় কেটে যায়—তখন তার ভবিষ্যৎ কীভাবে সুন্দর হবে?

🏫 স্কুলে থাকা অবস্থায় শিক্ষকরা সন্তানদের পড়াশোনা, শৃঙ্খলা ও নিয়মের মধ্যে রাখার চেষ্টা করেন। কিন্তু স্কুল-কলেজের বাইরে একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক ও অভিভাবক হলেন তার বাবা-মা।

সন্তান কী করছে, কার সঙ্গে মিশছে, কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, নিয়মিত পড়াশোনা করছে কি না—এসবের খোঁজ নেওয়া অভিভাবকের দায়িত্ব।

❗ শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের পর সন্তানকে দোষারোপ করলে হবে না।
ভালো ফলাফলের জন্য যেমন পরিবারের ভূমিকা আছে, তেমনি খারাপ ফলাফলের কারণগুলো খুঁজে বের করার দায়িত্বও পরিবারের।

📵 সন্তানের হাতে প্রয়োজন ছাড়া মোবাইল তুলে দেবেন না।
📚 প্রতিদিন সে ঠিকমতো পড়ছে কি না খোঁজ নিন।
⏰ পড়াশোনা, ঘুম ও বিনোদনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন।
👀 সন্তান অনলাইনে কী করছে, তার প্রতি নজর রাখুন।
❤️ শুধু শাসন নয়—তার সঙ্গে কথা বলুন, তাকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন।

মনে রাখবেন—একটি স্মার্টফোন আপনার সন্তানকে স্মার্ট করে না; সঠিক শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ ও অভিভাবকের সময়ই তাকে প্রকৃত অর্থে যোগ্য করে তোলে।

👉 আজ একটু নজর দিন, একটু সময় দিন—হয়তো আপনার এই ছোট্ট উদ্যোগই আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে।

সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে তার হাতে বই তুলে দিন।
স্বাধীনতা দেওয়ার আগে দায়িত্বশীল হতে শেখান।
কারণ সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শুধু শিক্ষকের নয়—পরিবারেরও। ❤️

সৃতিচারণ  পোস্ট  #২১ব্যাচ: ২০২৩📷 ক্রেডিট: মোঃ মনির হোসেন স্কুল এর সাথে কাটানো আপনাদের সুন্দরতম মুহুর্তগুলি আমাদের সৃতির ...
12/08/2026

সৃতিচারণ পোস্ট #২১
ব্যাচ: ২০২৩
📷 ক্রেডিট: মোঃ মনির হোসেন
স্কুল এর সাথে কাটানো আপনাদের সুন্দরতম মুহুর্তগুলি আমাদের সৃতির পাতায় যুক্ত করতে আপনার নাম, ব্যাচ ও আপনার কাছে থাকা সুন্দরতম মুহুর্তগুলি এখনই আমাদের ইনবক্স করুন। পর্যায়ক্রমে আমাদের পেইজে আপডেট করা হবে ইনশাআল্লাহ।

SSC Batch-2026 এর কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️এবারের ফলাফল নিয়ে আমাদের প্রত্যাশা ছিল আরও বে...
10/08/2026

SSC Batch-2026 এর কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️

এবারের ফলাফল নিয়ে আমাদের প্রত্যাশা ছিল আরও বেশি। প্রত্যাশার তুলনায় ফলাফল কিছুটা কম হওয়ায় একজন শিক্ষক হিসেবে আমরা আনন্দের পাশাপাশি কিছুটা হতাশও। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের আরও ভালো করার সামর্থ্য ছিল।

📊 ফলাফল:
🔹 Humanities: Passed 54 | Not Passed 29 | GPA-5: 1
🔹 Science: Passed 28 | Not Passed 4 | GPA-5: 10

যারা সফল হয়েছো, তোমাদের অভিনন্দন। আর যারা এবার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারোনি, হতাশ হয়ো না। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করো।

প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান সময়ে Facebook, TikTok, Free Fire, PUBGসহ বিভিন্ন অনলাইন বিনোদনে আমরা অনেক সময় ব্যয় করছি। প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির কাছে নিজের ভবিষ্যৎকে হারিয়ে দিও না।

তোমাদের সামনে এখনো অনেক সময় আছে। মোবাইল ও বিনোদনকে নিয়ন্ত্রণ করে পড়াশোনায় মনোযোগ দাও। মনে রেখো—আজ যে সময়টা নষ্ট করছো, ভবিষ্যতে সেই সময়ের জন্যই হয়তো আফসোস করতে হবে।

আমরা শুধু ভালো ফলাফল চাই না; আমরা চাই তোমরা ভালো মানুষ হও, প্রতিষ্ঠিত হও এবং বাবা-মা ও শিক্ষকদের মুখে হাসি ফুটাও। ❤️

🌸 তোমাদের সাফল্যই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি।
সবাই ভালো থেকো, মন দিয়ে পড়ো এবং নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো।
তোমাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা সবসময় থাকবে। 🤲❤️

ছাতনী উচ্চ বিদ্যালয়, নাটোর  এর সামগ্রিক ফলাফলের বিবরণ :-মোট পরীক্ষার্থী: ১১৫ জনঅংশগ্রহণকারী: ১১৪ জনপাস করেছে: ৮২ জনপাসের...
10/08/2026

ছাতনী উচ্চ বিদ্যালয়, নাটোর এর সামগ্রিক ফলাফলের বিবরণ :-

মোট পরীক্ষার্থী: ১১৫ জন

অংশগ্রহণকারী: ১১৪ জন

পাস করেছে: ৮২ জন

পাসের হার: ৭১.৯৩%

মোট জিপিএ-৫: ১১ জন

বিভাগভিত্তিক ফলাফলের বিবরণ
বিভাগ । পাস । অকৃতকার্য । জিপিএ-৫। মোট পরীক্ষার্থী
মানবিক।৫৪ জন। ২৯ জন । ১ জন ৷ ৮৩ জন
বিজ্ঞান ।২৮ জন । ৪ জন । ১০ জন ৷ ৩২ জন
সর্বমোট।৮২ জন। ৩৩ জন । ১১ জন । ১১৫ জন

Address

Chhatni
Natore
6400

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801715715456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatni High School, Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chhatni High School, Natore:

Shortcuts

Share

Category