Chandpur Rafatullah Sonar High School- Bagatipara, Natore

Chandpur Rafatullah Sonar High School- Bagatipara, Natore “Education is the most powerful weapon which you can use to change the world.”
-Nelson Mandela

21/10/2025

চাঁদপুর রফাতুল্লা সোনার উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া ,নাটোর এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ২২/১০/ ২০২৫ ইং তারিখ রোজ বুধবার থেকে যথাসময়ে শ্রেণী কার্যক্রম শুরু হবে । তোমাদের সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে।
আদেশক্রমে
বিদ্যালয় কর্তৃপক্ষ

23/09/2025

২০২৬ সালের এসএসসির ৩ বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে।

১. বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলির রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো।

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো।

৩. ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ হতে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা (৮ম শ্রেণি) ২০২৫ সিলেবাস ও মানবন্টন
15/09/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষা (৮ম শ্রেণি) ২০২৫ সিলেবাস ও মানবন্টন

10/07/2025

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, RAJSHAHI RESULT OF SSC EXAMINATION, 2025

Institution: CHANDPUR RAFATULLAH SONAR HIGH SCHOOL (EIIN: 123848) Centre: BAGATIPARA B, Thana/Upazilla: BAGATI PARA, Zilla: NATORE No. of Students: { Examinee: 40, Appeared: 39, Passed: 27, Percentage of Pass: 69.23, GPA 5: 1 }

: HUMANITIES :
421665 [3.83], 421666[4.11], 421667[3.50], 421669 [3.56], 421670[3.67], 421671 [3.89], 421672[3.22], 421673[3.89], 421674 [3.56], 421675[3.33], 421676[3.28], 421678 [3.11], 421679 [2.83], 421685[2.89], 804243 [2.61], 804244[2.39] =16 421668 [F1], 421677[F1], 421680 [F1], 421681 [F1], 421682 [F1], 421683 [F1], 421684 [F1], 421686 [F3 ], 421687 [F2 ], 421688 [F2] =10

: SCIENCE :
122088 [4.67], 122089 [5.00], 122090[4.56], 122091 [4.33], 122093 [4.06], 122095 [4.11], 122096[4.39], 122097[3.89], 122098[3.50], 122100 [4.06], 122101 [4.39] =11
122092 [ABS.], 122094 [F1], 122099 [F1] =3

10/07/2025

আমাদের বিদ্যালয়ের ফলাফল (এসএসসি ২০২৫ ):

এবছর পরীক্ষার অংশগ্রহণ করে 40 জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে 27 জন, একজন অনুপস্থিত সহ অকৃতকার্য হয়েছে 13 জন।

জিপিএ ৫ পেয়েছে ১ জন
পাশের হার 69.23

10/07/2025

🔥 #এবছরের_এসএসসি_ফলাফল_বিশ্লেষণ 🔥

গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ।
মোট পরীক্ষার্থী ১৯২৮৯৭০ জন।
মোট পাশ করেছে ১৩২৮৩১০ জন।
মোট ফেল করেছে ৬০০৬৬০ জন।

মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

পাশের হার রাজশাহী বোর্ডে ৭৭.৬৩ শতাংশ।
যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ,
চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ,
সিলেট বিভাগে ৬৮.৫৭ শতাংশ,
ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ,
দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ,
কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ,
ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ
বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ
মাদরাসা বোর্ডে ৬৮.০৯ শতাংশ ও
কারিগরি বোর্ডে ৭৩.৬৩ শতাংশ।

বিদেশের পাসের হার শতকরা ৮৭.৩৫ শতাংশ।
১০০% পাস ৯৮৪ প্রতিষ্ঠানে।
১০০% A+ নাছিমা কাদির মোল্লা স্কুল, নরসিংদী।
১০০% ফেল ১৩৪ প্রতিষ্ঠানে।

আজ ১০ জুলাই দুপুর ২ টায় সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
10/07/2025

আজ ১০ জুলাই দুপুর ২ টায় সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

04/09/2024

মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম থাকছে না। হচ্ছে দ্রুত পরিমার্জন। এছাড়া আরও যা জানা যাচ্ছে...
০১। আপাতত এই বছর (২০২৪) যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো (৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত)।
০২। পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। ২০২৪- এ বছর শেষে হবে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার ধরণ ও প্রশ্নের কাঠামো দ্রুত পরিপত্র আকারে জারি করা হবে (১ সপ্তাহ সময় লাগতে পারে)।
০৩। আগামী বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে ৯ম ও ১০ম শ্রেণিতে থাকছে আগের মত বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক শাখা।
০৪। ৯ম শ্রেণির শিক্ষার্থীরা আগামী বছর ১০ম শ্রেণিতে পুরানো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে।
০৫। ২০২৫ সালের জানুয়ারি মাসেই ১০ম শ্রেণিতে দেওয়া হবে পুরানো বই। সাথে থাকবে সংক্ষিপ্ত সিলেবাস।

Address

Natore, Rajshahi
Natore
6410

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Rafatullah Sonar High School- Bagatipara, Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chandpur Rafatullah Sonar High School- Bagatipara, Natore:

Shortcuts

Share

Category