Upokaari Somachar

Upokaari Somachar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upokaari Somachar, Nasirabad.

নিজের ভিতরকে জাগাতে শেখা—একটি বই থেকে আরেকটি যাত্রা।
বইয়ের প্রতিটি পাতায় লুকিয়ে আছে জীবনের দিকনির্দেশনা। প্রতিদিন ১টি উপদেশ, ১টি নতুন চিন্তা। পড়ে ফেলুন, শেয়ার করুন।

16/09/2024

প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের লেখা শ্রেষ্ঠ উপন্যাস হলো ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। ১৯৫২ সালে প্রকাশিত বইটির জন্য লেখক নোবেল ও পুলিৎজার পুরস্কার পেয়েছেন। সারা বিশ্বের কোটি কোটি মানুষ বইটি বিভিন্ন ভাষায় পড়েছেন। এটি একটি উপন্যাস হলেও এর মধ্যে রয়েছে জীবনদর্শন ও নানা শিক্ষা। বইটি পড়ে শিক্ষাগুলো লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

কখনো হাল ছাড়বেন না:

‘মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না।’ এটাই বইটির মূল প্রতিপাদ্য বিষয়। সারা জীবন পূর্ণ উদ্যমে স্বপ্ন নিয়ে বাঁচুন, কখনো হাল ছাড়বেন না, কখনো আত্মসমর্পণ করবেন না। সান্তিয়াগোর কাছে একটি পুরোনো ভাঙা নৌকা এবং বৃদ্ধ সান্তিয়াগোর ভাঙা দেহ ছাড়া আর কিছুই ছিল না। তিনি বৃদ্ধ হলেও হাল ছাড়েননি। টানা ৮৪ দিন কোনো মাছ ধরতে পারেননি, তবু প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে গেছেন। মনে একরাশ স্বপ্ন ছিল, তিনি একদিন সমুদ্রের সবচেয়ে বড় ও সুন্দর মাছটি ধরবেন। ৮৫তম দিনে তাঁর বড়শিতে ধরা পড়ল এক বিশাল আকৃতির মাছ।
সফলতা হলো দৃষ্টিভঙ্গি:
সফলতার প্রকৃত অর্থ কী, তা হেমিংওয়ে আমাদের ভাবতে বাধ্য করেন। সফলতা কি সমাজের উঁচু পদ–পদবি, অনেক টাকার মালিক হওয়া নাকি অন্য কিছু? সান্তিয়াগো সামাজিক মর্যাদার সর্বনিম্ন প্রান্তে ছিলেন। তিনি গরিব ছিলেন, কিন্তু তাঁর ছিল জীবনদর্শন। তাঁর কাছে সফলতার অর্থ ছিল মূল্যবোধ অনুযায়ী জীবন যাপন করা। তিনি সততা ও কঠোর পরিশ্রমের মতো গুণাবলি অনুসরণ করে জীবন যাপন করতে পছন্দ করতেন। তিনি সাফল্যের জন্য কারও কাছে হাত পাতেননি, বরং তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তিনি নিজের ব্যর্থতা ও ভুল স্বীকার করেছেন এবং সফলও হয়েছেন।
যা আছে তার জন্য কৃতজ্ঞ হোন:
আমরা শুধু ব্যর্থতার হিসাব করি। আমার এটা নেই, সেটা নেই প্রভৃতি কথা বলি। কিন্তু যা আমাদের আছে, তা নিয়ে খুব একটা কৃতজ্ঞ হই না। আমাদের উচিত যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সেগুলোর যথাযথ ব্যবহার করা। মুক্তিযুদ্ধের সময়ও আমাদের তেমন কিছু ছিল না। দৃঢ় মনোবল নিয়ে যা ছিল, তা নিয়ে ঝাঁপিয়ে পড়ায় বিজয় অর্জিত হয়েছে। ঠিক তেমনি উপন্যাসে সান্তিয়াগোর পৃথিবী খুবই কঠিন ছিল। তাঁর একমাত্র জীবিকার উৎস ছিল সমুদ্রে মাছ ধরা। তিনি অত্যন্ত গরিব ছিলেন, ঠিকমতো খাবার খেতে পারতেন না। তাঁর বন্ধু ম্যানোলিন মাঝেমধ্যে তাঁর জন্য খাবার নিয়ে আসতেন।
অন্যের কথায় কান না দেওয়া:
আপনি নিজেই নিজের বস হোন। আপনাকে নিয়ে অন্য কে কী ভাবল, এসব ভেবে সময় নষ্ট করবেন না। ছোট জেলেরা তাঁর দিকে তাকিয়ে হাসত এবং বড়রা তাঁর জন্য করুণ চোখে দুঃখ প্রকাশ করত, কিন্তু সান্তিয়াগো এতে কান দেননি। পাত্তা না দিয়ে আপন মনে নিজের কাজটি করে গেছেন। কেননা তিনি জানতেন, যা করছেন তা ঠিকই করছেন। তাঁর মনে ছিল স্বপ্ন। একদিন তিনি স্বপ্নকে স্পর্শ করেন।
শুধু ভাগ্যের আশায় বসে না থাকা:
ভাগ্যে বিশ্বাস করা উচিত। তবে কাজ না করে শুধু ভাগ্যের ওপর নির্ভর করা ঠিক নয়। কঠোর পরিশ্রম করুন, অধ্যবসায়ী হোন। দেখবেন, ভাগ্য একদিন আপনার পদধূলি নেবে। সান্তিয়াগো ভাগ্যের ওপর নির্ভর করে বসে ছিলেন না। তিনি কঠোর পরিশ্রম করেছেন। এরপর যখন সুযোগ আসে, তখন তার জন্য প্রস্তুত থেকে নিজের ভাগ্য নিজে তৈরি করেছেন। ৮৪ দিন মাছ ছাড়া থাকার পরও তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন এবং চেষ্টা চালিয়ে যান। সান্তিয়াগো সফলতার জন্য শর্টকাট পথ বেছে নেননি, বরং তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। তবে এটা ঠিক, শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না; স্মার্টলি কঠোর পরিশ্রম করতে হবে।
অভিযোগ না করা:
সকালের ঠান্ডায় বুড়ো সান্তিয়াগো কাঁপছিলেন। কিন্তু তিনি জানতেন, তিনি নিজেকে উষ্ণ করে তুলবেন। সে জন্য তিনি শিগগির নৌকা চালাতে শুরু করবেন। তার আগপর্যন্ত সান্তিয়াগো ঠান্ডায় কষ্ট সহ্য করেছেন। কিন্তু তিনি প্রচেষ্টা থামাননি। এমনকি যখন তিনি ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি হন, তখনো তিনি কেবল যা করা দরকার তা–ই করেছিলেন। তিনি কখনো অভিযোগ করেননি। নিজের প্রতি করুণা দেখাননি, তিনি কেবল ব্যবস্থা নিয়েছিলেন। একবার মাছ ধরার লাইন থেকে তাঁর হাত কেটে যায়। কিন্তু তা তাকে দমাতে পারেনি। তিনি বসে বসে কান্না না করে নিজের কাজ করে গেছেন।

-দৈনিক আজকের পত্রিকা
©এম এম মুজাহিদ উদ্দীন

11/11/2019

[●] উৎসর্গকৃত জীবনই হচ্ছে স্বার্থক জীবন। ~ আইনস্টাইন

[●] ধর্মহীন বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ। ~ আইনস্টাইন

[●] সফল মানুষ হবার চেষ্টা না করে, গুণী মানুষ হবার চেষ্টা কর। ~ আইনস্টাইন

[●] ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না। ~ আইনস্টাইন

[●] যারা আমাকে সাহায্য করে নাই,আমি তাদের প্রতি কৃতঙ্গ। কারন তারা সাহায্য না করার কারনে আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। ~ আইনস্টাইন

[●] যারা আমাকে সাহায্য করে নাই,আমি তাদের প্রতি কৃতঙ্গ। কারন তারা সাহায্য না করার কারনে আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। ~ আইনস্টাইন

[●] স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তা-ই হলো শিক্ষা। ~ আইনস্টাইন

[●] এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। ~ আইনস্টাইন

[●] আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব। ~ আইনস্টাইন

[●] যে কেউ ,যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ~ আইনস্টাইন

[●] একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন! ~ আইনস্টাইন

[●] বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল- প্রতিভার সীমা আছে, বোকামির কোন সীমা নেই। ~ আইনস্টাইন

[●] আপনি যদি অন্যদের অনুসরন করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরী করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্যমন্ডিত যায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেন নি ~ আইনস্টাইন

18/09/2019

মানুষ কি বলবে সে কথাটাই ভাবা বোকামি,,,,
বোকামির ফল অবশ্যই কঠিন।

13/09/2019

জীবন গড়া মানে কি বড়লোক হওয়ার যুদ্ধ??
বড়লোক হওয়ার ইচ্ছা মানুষকে অমানবিক করে তুলে।
অমানবিক হয়ে সুখি হওয়া যায় নারে পাগলা।

31/08/2019

*কিছু কথা বুকে চেপে মুখে বলতে হয়, যা মানুষ বলতে চায় না।তবুও বাস্তবতা মানুষকে বলতে বাধ্য করে।

30/08/2019

বিরহকে মনে প্রশ্রয় দিও না,,
আঘাতে ধ্বংস হয়ে যাবে।

29/08/2019

ভালো মানুষ খুজে বেড়ায়,,,

#অনেক খুজার পরে পেলাম মা আর বাবার মতো স্বার্থহীন দুজন ভালোমানুষ 😍😍

29/08/2019

বাঁচতে হলে যোদ্ধা হতে হয়,,
জীবনে যুদ্ধ করে টিকে থাকে যোদ্ধারা,ভিতুরা নই।

11/12/2018

বরফের পিছনে বাঁশ দিয়া নাম রাখছে আইসক্রিম,
জনগণের পিছে বাঁশ দিয়া নাম রাখছে গণতন্ত্র।

Address

Nasirabad

Telephone

+8801630208087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upokaari Somachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Upokaari Somachar:

Shortcuts

Share