17/07/2026
মানবতার টানে, মানুষের দুয়ারে...
চলমান বন্যা পরিস্থিতিতে ছদাহা ইউনিয়ন, ১,২,৩, ৫,৬ এবং ৭ নং ওয়ার্ড, সাতকানিয়া উপজেলা এবং চন্দনাইশ উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিট ও CPI Timeline-এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম।
পানি ও কাদাময় পথ পেরিয়ে, দুর্গম গ্রাম ও অসহায় পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে জরুরি খাদ্যসামগ্রী। প্রতিটি পদক্ষেপে ছিল মানবতার আহ্বান, প্রতিটি সহায়তায় ছিল ভালোবাসা ও সহমর্মিতার স্পর্শ।
দুর্যোগের এই কঠিন সময়ে আমরা বিশ্বাস করি—
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"
সকল স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
❤️🤍 Youth Red Crescent, CPI Unit × CPI Timeline