MasuM

MasuM Digital Creator

আমার প্রাক্তন কর্মস্থল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ হতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০জন শিক্ষার্থী A+ প...
10/08/2026

আমার প্রাক্তন কর্মস্থল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ হতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০জন শিক্ষার্থী A+ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।
এই সাফল্যর পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় জনাব আবুল হারিস রিকাবদার।

শ্রদ্ধেয় বিভা রানী মন্ডলতিনি চন্দনবাড়ি সেকেন্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং কাপাসিয়া ড...
07/08/2026

শ্রদ্ধেয় বিভা রানী মন্ডল

তিনি চন্দনবাড়ি সেকেন্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও স্নাতক সম্পন্ন করেন।

১৫ জুলাই ১৯৯১ সালে শুকুন্দি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে ০১ জুলাই ১৯৯২ সালে তিনি শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষিকা হিসেবে যোগদান করেন এবং সুদীর্ঘ সময় নিষ্ঠার সাথে শিক্ষাদানে আত্মনিয়োগ করেন।

০৫ এপ্রিল ১৯৬৬ সালে জন্মগ্রহণকারী এই গুণী শিক্ষিকা দীর্ঘ সফল কর্মজীবন শেষে ০৪ এপ্রিল ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে অবসরে যান।

একজন প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে তাঁর প্রতি সম্মান ও ভালোবাসা রইলো। ম্যাডামের জন্য শুভকামনা। ❤️

জনাব শফিকুল আজম ভূঁইয়া (মানিক মাষ্টার), পিতাঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন দুলালপুর গ্রামে ০১ জ...
21/07/2026

জনাব শফিকুল আজম ভূঁইয়া (মানিক মাষ্টার), পিতাঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন দুলালপুর গ্রামে ০১ জুলাই ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন। লেখাপড়া সম্পন্ন করার পর তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং গড়বাড়ি এম.এ রশিদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্থ ছিলেন। আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুন-আমিন।

জনাব মোশাররফ হোসেন ভূইয়া (চাঁন মিয়া) নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন মাছিমপুর গ্রামে ১৯৪৪ সনের ১ জুন জন্মগ্রহণ করেন। তাঁর...
16/07/2026

জনাব মোশাররফ হোসেন ভূইয়া (চাঁন মিয়া) নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন মাছিমপুর গ্রামে ১৯৪৪ সনের ১ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব মোঃ ছানু ভূঁইয়া ও মাতার নাম মোসাঃ আয়নব বানু।
১৯৬৬ সালে নরসিংদী সরকারী কলেজ থেকে বি.এ পাশ করার পর তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং দুলালপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পরীক্ষক এবং তিন বছর বাংলা ২য় পত্র বিষয়ের প্রধান পরীক্ষক ছিলেন। ২০০৬ সালের ৩১ মে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব হতে অবসর গ্রহণ করেন।
স্কুল জীবন থেকেই তিনি সংস্কৃতিমনা ছিলেন। ছাত্রজীবনে তিনি তিনটি নাটিকা রচনা করেছিলেন, যেগুলো বিভিন্ন স্থানে মঞ্চস্থ হয়। এছাড়া তিনি কাব্যচর্চা করতেন এবং ২০১৪সনে বর্ণালী কবিতাগুচ্ছ নামক বই প্রকাশ করেন।
২৪ জুন ২০২২খ্রিঃ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ এই গুণী মানুষটিকে বেহেশত নসিব করুন-আমিন।

জনাব এ কে এম মোবাশ্বের হোসেন খান (শিমাল মেম্বার)। ০৮ জুলাই ১৯৭১সনে জন্মগ্রহণ করেন এবং ২৪ ডিসেম্বর ২০১৭ সালে মৃত্যুবরণ কর...
12/07/2026

জনাব এ কে এম মোবাশ্বের হোসেন খান (শিমাল মেম্বার)। ০৮ জুলাই ১৯৭১সনে জন্মগ্রহণ করেন এবং ২৪ ডিসেম্বর ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ৫ম।
শ্রদ্ধেয় এই মানুষটি নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন দুলালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে ০২বার নির্বাচিত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও অত্র ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। আল্লাহ তায়লা মানুষটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। - আমিন।

জনাব মোঃ মেরাজুল হক মেরাজ। বিগত মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার দুলালপুর ই...
10/07/2026

জনাব মোঃ মেরাজুল হক মেরাজ। বিগত মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হিসেবে। - ওনার দীর্ঘায়ু কামনা করি-আমিন।

অত্র দুলালপুর রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা (অবসরপ্রাপ্ত)  শ্রদ্ধেয় রুশিয়া বেগম শারীরিক ভাবে অসুস্থ। আল্...
09/07/2026

অত্র দুলালপুর রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) শ্রদ্ধেয় রুশিয়া বেগম শারীরিক ভাবে অসুস্থ। আল্লাহ তায়লা ম্যাডামের সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। - আমিন।

শ্রদ্ধেয় জনাব মিয়া হোসেন নাজির। অত্যন্ত ভালো একজন মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার  দুল...
08/07/2026

শ্রদ্ধেয় জনাব মিয়া হোসেন নাজির। অত্যন্ত ভালো একজন মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। - আমিন।

শ্রদ্ধেয় জনাব আনোয়ারুল ইসলাম মঞ্জু, পিতাঃ হাবিবুর রহমান। তিনি ১৯৫৬সালে জন্ম গ্রহণ করেন, পরিবারের চার সন্তানের মাঝে ছিলেন...
07/07/2026

শ্রদ্ধেয় জনাব আনোয়ারুল ইসলাম মঞ্জু, পিতাঃ হাবিবুর রহমান। তিনি ১৯৫৬সালে জন্ম গ্রহণ করেন, পরিবারের চার সন্তানের মাঝে ছিলেন দ্বিতীয়। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। ছাত্র জীবন থেকেই মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছেন। নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।২০১২ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আল্লাহ তায়লা মানুষটিকে বেহেশত নসিব করুন। - আমিন।

আমাদের দুলালপুর ইউনিয়ন পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন জনাব নাজিম উদ্দিন আহম্মেদ মুকুল...
05/07/2026

আমাদের দুলালপুর ইউনিয়ন পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন জনাব নাজিম উদ্দিন আহম্মেদ মুকুল। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন।

Address

Shibpur
Narsinghdi
1620

Alerts

Be the first to know and let us send you an email when MasuM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MasuM:

Shortcuts

Share