06/09/2022
অত্র স্কুলের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৭ সেপ্টেম্বর ও ৮ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ রোজ: বুধবার ও বৃহস্পতিবার "২য় সেমিস্টার পরীক্ষার অবকাশ" উপলক্ষে স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
পুনরায় আগামী ১১ সেপ্টেম্বর, রোজ: রবিবার থেকে স্কুলের সকল কার্যক্রম যথারীতি চলবে ইনশাআল্লাহ।
16/08/2022
আপনার সন্তানকে "অভাব" শেখান।
আপনার প্রচুর সামর্থ্য থাকলেও
আপনার সন্তানকে "অভাব" শেখান।
যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম।
ক্ষুধা নিবারন করার জন্য মানুষকে যে পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয়, তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে সে জীবন পার করে দিতে পারবে।
সন্তানকে এমনভাবে প্রস্তুত করেন যে, আপনি না থাকলে সে কিভাবে চলবে তার ট্রেইনিংটা সে পায়।
তাকে কোন কিছু করতে না দিয়ে ঢেকি বানালে,
সে আপনার অবর্তমানে কষ্টতো পাবেই,
আপনাকেই সবচেয়ে বেশি দোষারোপ করবে।
অনেকেই একটা আলাপ করেন পরে এমনিতেই সব শিখে যাবে।
একটা মানুষ হঠাৎ করেই মানুষ হয় না,আস্তে আস্তে মানুষ হয়!
কারন আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে।
সেই একা চলার ট্রেইনিংটা তাকে শক্ত করবে,আপনিও দেখবেন হাল্কা ফিল করবেন! আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না।
সব কিছু পাওয়ার দরকারও নাই...
কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান...
তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে ,দৌড়ায় ,উড়ে।
(সংগৃহীত)
14/08/2022
কে.জি-ফোর (এ,বি) শাখার ২য় সেমিস্টার পরীক্ষার ২য় ক্লাস টেস্ট (সিটি) পরীক্ষা চলছে,,,
22/05/2016
২১শে মে ২০১৬ইং রোজ শনিবার থেকে ৩০শে মে ২০১৬ইং রোজ সোমবার পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে অর্কিড প্রি-ক্যাডেট স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকিবে।
পুনরায় আগামী ৩১শে মে ২০১৬ইং রোজ মঙ্গলবার থেকে সকল কার্যক্রম যথারীতি চলবে ইনশাল্লাহ।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
অর্কিড প্রি-ক্যাডেট স্কুল