Nasima Kadir Molla High School and Homes, Narsingdi.

Nasima Kadir Molla High School and Homes, Narsingdi. শিক্ষার জন‌্য এ‌সো, সেবার জন‌্য বে‌রি‌য়ে যাও।

২০০৮ সাল থেকে দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্যে জনাব আবদুল কাদির মোল্লা, সভাপতি অত্য বিদ্যালয়, উনার নির্দেশনায় অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।

নি‌য়োগ বিজ্ঞ‌প্তি
10/09/2026

নি‌য়োগ বিজ্ঞ‌প্তি

নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তারনরসিংদীতে তাসিন হোসাইন তামিম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলি...
25/08/2026

নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার

নরসিংদীতে তাসিন হোসাইন তামিম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দীর্ঘদিন যাবত নরসিংদীর থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলে রাষ্ট্র বিরোধী নানা বিতর্কিত পোস্ট করতো। এছাড়া বিভিন্ন লোকজনকে সাহায্য সহযোগিতার নামে বিভিন্ন প্রতারণা করার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া তামিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন পূর্ব বাজার এলাকার আবুল হোসেনের ছেলে। সে গ্রীণ ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া ছোট্ট চারাগাছটি স্বপ্নের প্রতীক। এটি শুধু একটি ...
24/08/2026

২০২৫ সালের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া ছোট্ট চারাগাছটি স্বপ্নের প্রতীক। এটি শুধু একটি উপহার নয় বরং এটি তাদের সম্ভাবনা ও ভবিষ্যৎ সাফল্যের প্রতীক। আর সনদটি তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি।
আজকের এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এর ১৪৬ কৃতি শিক্ষার্থীদের হাতে শুধু চারাগাছ ও সনদ নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নকে বড় করে তোলার অনুপ্রেরণা তুলে দেওয়ার জন্য সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
আজকের এই ছোট্ট চারাগাছগুলো একদিন বড় হবে, আর তাদের ছায়ায় গড়ে উঠবে আরও অনেক স্বপ্নবান প্রজন্ম। সেই সুন্দর ভবিষ্যতের বীজ বপনের জন্য আপনার এই উদ্যোগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস-এর সাবেক সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. সেলিম আহমেদ আ...
21/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস-এর সাবেক সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. সেলিম আহমেদ আজ রাত ৮:০০টায় ইন্তেকাল করেছেন।
তাঁর জানাজার নামাজ আজ রাত ১০:৩০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজার নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

সত্যের সৌন্দর্য ফলাফলে, আর মর্যাদার পরিচয় সত্য প্রকাশে! নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস-এর এসএসসি পরীক্ষার ফল...
12/08/2026

সত্যের সৌন্দর্য ফলাফলে, আর মর্যাদার পরিচয় সত্য প্রকাশে!

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস-এর এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি বা বিশেষ মহল কর্তৃক বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কোনো ব্যক্তিবিশেষের দাবি বা প্রচারণার বিষয় নয়; এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত পরিশ্রমের প্রতিফলন। তাই ফলাফল সম্পর্কে কোনো মন্তব্য করার আগে বিদ্যালয়ের ম্যানেজমেন্ট বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা সংশ্লিষ্ট ব্যক্তির নৈতিক দায়িত্ব। এটি প্রতিটি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকবৃন্দই অনুসরণ করেন।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—সত্যকে আড়াল করে, আংশিক তথ্য উপস্থাপন করে কিংবা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে কোনো প্রতিষ্ঠানের অর্জনকে খাটো করা যায় না। সাময়িক প্রচারণা হয়তো বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু প্রকৃত সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় তথ্য-প্রমাণের ভিত্তিতেই।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস-এর অর্জন নিয়ে কারও ভিন্নমত থাকতেই পারে। কিন্তু ভিন্নমত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা, দায়িত্বশীলতা ও তথ্যের প্রতি শ্রদ্ধা থাকা জরুরি। আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। বরং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি—গুজব নয়, যাচাই করা তথ্যের ভিত্তিতে কথা বলুন।
আমাদের বিশ্বাস, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেয়ে শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান করা অনেক বেশি মহৎ।
প্রতিযোগিতা হোক মেধায়, প্রচেষ্টা হোক অর্জনে—অপপ্রচার নয়।
সত্যের পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট।
ফলাফলই কথা বলুক, তথ্যই সত্যের সাক্ষী হোক।
পরিশেষে, চমৎকার ফলাফল অর্জন এর জন্য আমরা নবম ও দশম শ্রেণিতে রেগুলার কাজের পাশাপাশি যে সকল ইউনিক কাজ করা হয়ে থাকে তার কিছু অংশ তুলে ধরছি -
১. ০১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত ক্লাস ও প্রতিটি অধ্যায় শেষ হলে মডেল টেস্ট নেওয়া হয়ে থাকে।
২. প্রতি শনিবার দিন রিকভারি ক্লাস হয়ে থাকে।
৩. প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা হয়ে থাকে। কোন শিক্ষার্থী ক্লাসে পড়া দিতে ব্যর্থ হলে আফটার স্কুল পড়া আদায় হলে ছুটি হয়।
৪. প্রতি ১২জন শিক্ষার্থীর জন্য একজন নিবেদিত গাইড টিচার নিয়োজিত থাকেন। যিনি নিয়মিত সার্বিক খোঁজ-খবর নিয়ে সমাধান করে থাকেন।
৫. অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাসায় নিয়মিত হোম ভিজিট করা হয়ে থাকে।
৬. প্রতি পার্বিক পরীক্ষার পর ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। যেখানে ফলাফল পর্যালোচনা ও পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়ে থাকে।
৭. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের পরামর্শ অনুযায়ী সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্ববধানে স্কুলে বসিয়ে পড়া বুঝিয়ে দেওয়া এবং আদায় করা হয়।
৮. আমাদের বাৎসরিক ছুটি মাত্র ৩০ দিন।
৯. তারপরেও, যারা পরীক্ষায় অপেক্ষাকৃত কম নম্বর পায় তাদের হোস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয়।
১০. প্রতি মাসে সকল অভিভাবকদের সাথে যোগাযোগ করে ফলোআপ করা হয় ।
বাস্তবতা হলো, সবার মেধা একই রকম নয় কেউ হয়তো ভালো ছবি আঁকে , কেউ ভালো ফুটবল বা ক্রিকেট খেলে। আবার কেউ নতুন কিছু আবিষ্কারে বিভোর, অনেকে একাডেমিক পড়াশোনায় ভালো করে। তারপরেও, কিছু শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে অর্থাৎ ৩৩% এর কম পেলে বোর্ডের নিয়ম অনুযায়ী ফরম ফিল আপ করার সুযোগ নেই। এই বিষয়ে সকল সচেতন মানুষ নিশ্চয়ই স্পষ্ট ধারণা রাখেন।
এসএসসি-২০২৬ এর শিক্ষার্থীর সংখ্যা বিষয়ে সঠিক তথ্য :
টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা মোট পরীক্ষার্থী: ৪৮৩ জন
টেস্ট পরীক্ষায় অকৃতকার্য :১০১ জন
এসএসসিতে মোট পরীক্ষার্থী: ৩৮২
এসএসসিতে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থী : ৩৮২ জন ।
ধন্যবাদ।

10/08/2026
এবারও এসএস‌সি‌তে দেশসেরা ফলাফল করেছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী।মোট পরীক্ষার্থী = ৩৮২ জন।জিপিএ ৫...
10/08/2026

এবারও এসএস‌সি‌তে দেশসেরা ফলাফল করেছে
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী।
মোট পরীক্ষার্থী = ৩৮২ জন।
জিপিএ ৫ (A+) = ৩৮২ জন।
অভিনন্দন।

Address

Narsingdi, Dhaka
Narsingdi
1630

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801309134020

Alerts

Be the first to know and let us send you an email when Nasima Kadir Molla High School and Homes, Narsingdi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nasima Kadir Molla High School and Homes, Narsingdi.:

Shortcuts

Share

Category