Nuc জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং,নরসিংদী শাখা।

Nuc জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং,নরসিংদী শাখা।

Share

জতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক প্রোগ্রাম।

Photos from Nuc জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং,নরসিংদী শাখা।'s post 29/05/2025

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা -২০২৫ এর নরসিংদী সরকারি কলেজ কেন্দ্রের আসন বিন্যাস।

29/05/2025

♦️ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলে যা যা নিতে হবে-

👉 এডমিট কার্ড - কালার কপি
👉এইচএসসির রেজিষ্ট্রেশন কার্ড। (কালার কপি)
👉কলম, পেন্সিল, রাবার, শার্পনার।

🕛 ঘড়ি না নিলেও চলবে প্রতিটা রুমে সাধারনত থাকে।

♦️ পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার দিন সকালে করনীয়-

☑️ অতিরিক্ত চাপ নিয়ে পড়ার প্রয়োজন নেই।
☑️রাত ১০-১১ টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে।
☑️ সকালে উঠে ফজরের নামাজ পড়ে নিবে এবং একটু প্রার্থনা করে নিবে।
☑️সকাল বেলা তেমন কিছু আর পড়ার দরকার নেই। অতিরিক্ত চাপ তোমাদের মধ্যে বিপরীত ধর্মী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ।তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে।
☑️ যাত্রাপথে পড়া নিয়ে কোনো আলোচনা না করাই উত্তম। এইসবে তোমার মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে।

♦️ পরীক্ষার হলে করনীয়-

☑️ পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে কেন্দ্রে পৌছাবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে গেট বন্ধ করে দেয়া হবে। অর্থাৎ ১৫ মিনিট পর কাউকে ঢুকতে দেয়া হবে না। তাই পর্যাপ্ত সময় নিয়ে বের হবে।
☑️যতদ্রুত সম্ভব সিটপ্লান খুজে বের করে কেন্দ্রে প্রবেশ করবে।
☑️ পরীক্ষা কেন্দ্রের প্রতিটি রুমে ঘড়ি থাকে সুতরাং ঘড়ি দেওয়ার প্রয়োজন নেই।
☑️ এডমিট কার্ডে যে সিগনেচার করেছো, পরীক্ষার হলে উপস্থিতির স্বাক্ষরে অনুরূপ সিগনেচার করবে।

♦️ প্রশ্ন হাতে পাওয়ার পর করনীয়-

☑️ সর্বপ্রথম প্রশ্নপত্র ঠিক আছে কিনা চেক করবা। কোন ভাজ বা ছেড়া বা লিখা স্পষ্ট কিনা দেখতে হবে।
☑️এরপর রোল রেজিষ্ট্রেশন নাম্বার পুরণ করবা, সেট কোড সঠিক করে চেক করে পুরণ করবা।
☑️সতর্ক থাকতে হবে যেন OMR সিট না ছেড়ে, নিচে না পড়ে, ভাঁজ যেন না পড়ে বা কালি যেন না লেপ্টে যায়।
☑️সব বৃত্ত সিরিয়ালি পুরণ করবে। কোনোভাবে এলোপাথাড়ি ভাবে বৃত্ত ভরাট করবে না।
☑️ MCQ এর উত্তর ও সিরিয়ালি ভরাট করবা। অন্যথায় কোন প্রশ্ন বাদ পড়তে পারে। কোন প্রশ্ন পরে ভরাট করতে চাইলে পেন্সিল নিয়ে যাবে এবং প্রশ্নের পাশে ফুলস্টপ এর মত ছোট করে মার্ক করে রাখবে এবং লাস্ট এ উত্তর করার সময় রাবার দিয়ে মুছে দিবে।
☑️ যে বিষয় গুলো বেশি সহজ হবে সেগুলো আগে উত্তর করবে।
☑️প্রথমবারে সবচেয়ে সিওর যে প্রশ্ন গুলো পারো সেগুলোর বৃত্ত ভরাট করবে।
☑️ দ্বিতীয়বার কনফিউজিং গুলো এবং তৃতীয়বার একদম আননোন গুলো উত্তর করবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু সবগুলোই উত্তর করে দিয়ে আসতে হবে ।

⚠️ সবশেষে একটি কথা বলবো পরীক্ষার হলে মূল বিষয়টাই হলো তুমি কতটা শান্ত থেকে সব কিছু ভালোমত শেষ করতে পারছো। প্রশ্ন যত কঠিন-ই হোক ঘাবড়ানো যাবে না। প্রশ্ন কঠিন হলে সবার জন্যই কঠিন হবে। সুতরাং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে ।

সবার জন্য শুভকামনা💐

30/01/2025
20/01/2025

ভর্তি চলছে,,,,, ভর্তি চলছে,,,,,, ভর্তি চলছে,,,,,

20/01/2025

আগামীকাল ২১ জানুয়ারি থেকেই শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৩ মে 💥

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Narsingdi Govt. College Road
Narsingdi