Putia, Shibpur, Narsingdi - পুটিয়া, শিবপুর

Putia, Shibpur, Narsingdi - পুটিয়া,  শিবপুর

Share

পুটিয়া, শিবপুর, নরসিংদী।
পেইজটি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নকে নিয়ে।

25/04/2026

দৈনিক আবহাওয়া বার্তা!!
তারিখ : ২৬ শে এপ্রিল রবিবার ২০২৬। ১৩ ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল, ৮ ই জিলক্বদ ১৪৪৭ হিজরি।

আকাশ : দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মূলত মেঘলা থাকতে পারে। সাথে রোদের সম্ভাবনা আছে অনেক এলাকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ও পশ্চিম অঞ্চলে।

বৃষ্টি : ২৬ শে এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায়, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় ও দেশের অন্যত্র দু এক স্থানে আকস্মিকভাবে দমকা/ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বজ্রবৃষ্টি হতেপারে।

বৃষ্টি বলয়: ঝুমুল সক্রিয় (২৬ শে এপ্রিল টু ৭ই মে), বেশ শক্তিশালী ।
পরবর্তী বৃষ্টি বলয় :

বজ্রপাত : মাঝারি থেকে তীব্র বজ্রপাত এর আশঙ্কা আছে বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকায়।
শিলাবৃষ্টি : দু'এক জায়গায় হতেপারে ভারী বৃষ্টিপাত যুক্ত এলাকায় ।

কালবৈশাখী ঝড় : ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে বজ্রবৃষ্টির সম্ভাব্য এলাকায় ।

তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় রাতে কিছুটা ভ্যাপসা গরম থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপ প্রবাহ : তাপপ্রবাহ "দহন" খুলনা ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি রূপে সক্রিয় আছে এবং তা দূর্বল হতেযাচ্ছে, ও অনেক এলাকায় পুরোপুরি নিস্ক্রিয় হতেযাচ্ছে।

কুয়াশা : নেই।
দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে ৬ থেকে ৯ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরন পাওয়া যেতে পারে। [উত্তরাঞ্চলে একটু কম]।

মেঘের গতিপথ : (যদি থাকে) গড়ে দক্ষিণ পশ্চিম হতে উত্তর পুর্ব দিকে। ও বৃষ্টিবাহী মেঘ উত্তর পশ্চিম হতে দক্ষিণ পূর্ব দিকে।

সাগর : স্বাভাবিক আছে, তবে কিছুটা উত্তাল হতে যাচ্ছে

২৫ শে এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেতুলিয়ায় ২৮ মিলিমিটার (bmd)

২৫ শে এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহী ৩৮.৪০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়া ২২.৩০° সেলসিয়াস। (bmd)

সূর্যগ্রহণ : ১২ ই অগাস্ট (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
চন্দ্রগ্রহণ : ২৮ শে অগাস্ট (আংশিক গ্রহন) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]

২৬ শে এপ্রিল ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ২৯ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা বেজে ২৫ মিনিটে (ইফতার)।
দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৫৬ মিনিট।

২৬ শে এপ্রিল সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ১২.৭০° দক্ষিণে, মানে দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য কতটা দক্ষিণ আকাশে হেলে থাকবে।

#আপডেট : ২৫ শে এপ্রিল রাত ১১ টা বেজে ৫০মিনিট।

24/04/2026

প্রশ্ন: ইসলামী শরীয়তে স্ত্রী সহবাসের সুন্নাহ সম্মত পদ্ধতি কি? স্ত্রী গর্ভবতী হলে সহবাসে কোন নিষেধাজ্ঞা রয়েছে কি? সহবাসের নিষিদ্ধ কোন সময় আছে কি?
▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬
ভূমিকা: মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার জীবন ধারণের জন্য কিছু চাহিদা দিয়েছেন এবং চাহিদা মিটানোর পদ্ধতিও বলে দিয়েছেন। মানব জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ন্যায় জৈবিক চাহিদাও গুরুত্বপূর্ণ। এই চাহিদা পূরণের জন্য ইসলাম বিবাহের বিধান দিয়েছে। ইসলামের প্রতিটি কাজের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সহবাস তার ব্যতিক্রম নয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে দিবারাত্রে স্বামী-স্ত্রীর যখন সুযোগ হয়, তখনই সহবাস বৈধ। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। সুতরাং তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা গমন কর।’(সূরা বাক্বারাহ; ২/২২৩)। উক্ত আয়াতের তাফসিরে ইবনুল মালিক বলেন, স্ত্রীর পশ্চাৎদ্বারে সঙ্গম সকল ধর্মেই নিষিদ্ধ। কিন্তু পশ্চাৎদিক থেকে সম্মুখের দ্বারে সঙ্গত হওয়া মোটেও নিষিদ্ধ নয়। ইয়াহূদীদের বিশ্বাস ছিল যে, পশ্চাদ্বিক থেকে সঙ্গত হলে তাতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে হবে ট্যারা, এটি একটি কুসংস্কার ও ভ্রান্তধারণা। এই ভ্রান্তধারণা অপনোদনের জন্য আল্লাহ তা‘আলা এ আয়াত নাযিল করেন, ‘‘তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের শষ্যক্ষেত্র স্বরূপ; অতএব তোমরা যেভাবে ইচ্ছা স্বীয় ক্ষেত্রে গমন কর।’’ আয়াতে স্ত্রীগণ দ্বারা বিবাহিত ও মালিকানা স্বত্বের দাসীই কেবল উদ্দেশ্য। তাদেরকে ক্ষেতের সাথে তুলনা করা হয়েছে; ক্ষেত যেমন বীজ থেকে ফসল উৎপন্ন করে তদ্রূপ স্ত্রীগণও মানব সন্তানের উৎপাদন ক্ষেত্র। আর এর উপযোগী পন্থা হলো সম্মুখ পথে সঙ্গম হওয়া। পশ্চাৎদ্বার হলো মলের পথ। তা (সন্তান) উৎপাদনের ক্ষেত্রও নয়, উপরন্তু এটি ঘৃণিত ও কদর্য কর্ম। ‘‘তোমরা যেভাবে ইচ্ছা স্বীয় ক্ষেত্রে গমন কর’’ এর অর্থ হলো দাঁড়িয়ে, বসে, শুয়ে অথবা সম্মুখভাগ হতে অথবা পিছন দিক হতে যেভাবেই ইচ্ছা স্ত্রী গমন তোমাদের জন্য বৈধ, তবে কর্ম সম্পাদন করতে হবে কেবল সম্মুখ দ্বার দিয়ে। আর এতে তোমাদের এবং এর মাধ্যমে জন্মগ্রহণকৃত সন্তানের কোনই ক্ষতির আশংকা নেই। শারহুস্ সুন্নাহ্ গ্রন্থাকার বলেন; সমস্ত ইমাম ও মুহাদ্দিস একমত যে, পুরুষ যে পন্থা ও প্রক্রিয়াই হোক না কেন সম্মুখদ্বারে সঙ্গত হলেই তা বৈধ। অত্র আয়াত তার দলীল। ‘আল্লামা ত্বীবী (রহঃ)-বলেন, স্ত্রীকে ক্ষেতের সাথে তুলনা করার দ্বারা ইশারা করা হয়েছে এই দিকে যে, উৎপাদন ক্ষেত্র হলো সম্মুখদ্বার, আর তা যেন লঙ্ঘিত না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি অভিশপ্ত যে তার স্ত্রীর পশ্চাতদ্বার দিয়ে সঙ্গত হয়। সুতরাং তা সর্বসম্মত হারাম। (ফাতহুল বারী ৮ম খন্ড, হাঃ ৪৫২৮; শারহে মুসলিম ৯/১০ম খন্ড, হাঃ ১৪৩৫; মিরকাতুল মাফাতীহ হা/, ৩১৮৩)

মহান আল্লাহ স্ত্রীদের সাথে সংগমের কোন সময়, দিন তারিখ বা নিয়মনীতি বেঁধে দেননি।তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে, যাতে স্ত্রী সম্ভোগ বৈধ নয়। সেটা শেষে উপস্থাপন করবো। তার পূর্বে সহবাসের সুন্নাহ সম্মত প্রদ্ধতি আলোচনা করছি ইনশাআল্লাহ। যেমন:-

▪️(১)- স্ত্রী সহবাসের প্রথমে নিয়ত খালেস করে নেয়া। অর্থাৎ, কাজটির মাধ্যমে নিজেকে হারাম পথ থেকে বিরত রাখার, মুসলিম উম্মাহর সংখ্যা বৃদ্ধি করার এবং সাওয়াব অর্জনের নিয়ত করা। (এ মর্মে হাদীস দেখুন, সহীহ মুসলিম ১০০৬, আহমাদ ২১৪৮২, সিলসিলা সহীহা ৪৫৪,মিশকাত,১৮৯৮)

▪️(২)- সহবাসের সময় শৃঙ্গার তথা চুম্বন, আলিঙ্গন, মর্দন ইত্যাদি করা। হাদিসে এসেছে, كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُها রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। (সহীহ বুখারী ১৯২৭, মুসলিম ১১০৬, আবু দাঊদ ২৩৮২, তিরমিযী ৭২৯, যাদুল মা’আদ ৪/২৫৩)

▪️(৩)- সহবাসের শুরু করার সময় দোয়া পড়া– بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ‘আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখ এবং আমাদেরকে তুমি যা দান করবে (মিলনের ফলে যে সন্তান দান করবে) তা থেকে শয়তানকে দূরে রাখ। (সহীহ বুখারী হা/১৪১, ৫১৬৫; মুসলিম হা/১৪৩৪; বুলূগুল মারাম হা/১০২০)

▪️(৪)- যেকোনো আসনে স্ত্রী সহবাসের অনুমতি ইসলামে আছে। মুজাহিদ রহ. نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ (তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতস্বরূপ; অতএব তোমরা যেভাবেই ইচ্ছা তোমাদের ক্ষেতে গমণ কর।)-এই আয়াতের তফসিরে বলেন, قَائِمَةً وَقَاعِدَةً وَمُقْبِلَةً وَمُدْبِرَةً فِي الْفَرْجِ ‘দাঁড়ানো ও বসা অবস্থায়, সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে উপরের দিক থেকে বা নিচের দিক থেকে সেটা হোক স্বামী অথবা স্ত্রী (সব দিক থেকে সঙ্গম করতে পারে, তবে তা হতে হবে) স্ত্রীর যোনিপথে অন্য পথে নয়। (তাফসীর তাবারী ২/৩৮৭-৩৮৮ মুসান্নাফ ইবনু আবী শাইবা ৪/২৩২)

▪️(৫)- স্ত্রী সহবাসের পর ঘুমানোর পূর্বে ওযু করা: সহবাসের পরে ঘুমাতে ও পানাহার করতে চাইলে কিংবা পুনরায় মিলিত হতে চাইলে মাঝে ওযু করে নেওয়া সুন্নাত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তিন ব্যক্তির কাছে ফেরেশতা আসে না; কাফের ব্যক্তির লাশ, জাফরান ব্যবহারকারী এবং অপবিত্র ব্যক্তি যতক্ষণ না সে ওযূ করে।’(আবু দাউদ হা/৪১৮০, সহীহ আত-তারগীব হা/১৭৩, সনদ হাসান)

▪️(৬)- একবার সহবাসের পর পুনরায় সহবাস করতে চাইলে অজু করে নেয়া মুস্তাহাব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে ওযু করে নেয়। কেননা, এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক।(সহীহ মুসলিম হা/৩০৮ মিশকাত হা/৪৫৪)। তবে গোসল করে নেয়া আরো উত্তম। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ এরূপ করা অধিকতর পবিত্র, উত্তম ও উৎকৃষ্ট। (মুসনাদে আহমেদ হা/২৩৩৫০, আবু দাউদ হা/২১৯, মিশকাত হা/৪৭০)

▪️(৭)- সহবাসের সময় স্বামী-স্ত্রী পরস্পরের গোপনাঙ্গের দিকে তাকানো জায়েয আছে। এতে স্বাস্থ্যগত কোন ক্ষতিও নেই। (আবু দাঊদ হা/৪০১৯ তিরমিযী হা/২৭৯৪, আল মুগনী ৭/৭৭ ফাতাওয়া ইবনে উষাইমীন ২/৭৬৬)

▪️শরী‘আতে সহবাসের কিছু শিষ্টাচার ও নীতিমালা নির্দেশ করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে স্ত্রী সহবাসের নিষিদ্ধ সময়গুলো হলো;
_________________________________
🔸(ক). প্রসবোত্তর স্রাব অথবা ঋতু স্রাব থাকাকালীন স্ত্রী সহবাস করা হারাম। (সূরা আল-বাক্বারাহ; ২/২২২)
নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি ঋতুবতী নারীর সাথে সহবাস করে সে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর যা অবতীর্ণ করা হয়েছে তা (কুরআন) অবিশ্বাস করে।’(তিরমিযী হা/১৩৫; ইবনু মাজাহ হা/৬৩৯, সনদ সহীহ)। তবে এমতাবস্থায় শুধু সহবাস ছাড়া অন্যান্য সব কাজ করা যাবে। (সহীহ মুসলিম, হা/৩০২)। কিন্তু কেউ যদি এই অবস্থায় জেনে বুঝে সহবাস করে, তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হবে। এমন অবস্থায় তওবার পাশাপাশি কাফফারা স্বরূপ এক দীনার বা অর্ধ দীনার গরীব-মিসকীনকে দান করতে হবে। (তিরমিযী, আবু দাঊদ হা/২৬৪; ইরওয়া হা/১৯৭; মিশকাত হা/৫৫৩)। আর এক দীনার হলো ৪.২৫ গ্রাম স্বর্ণের সমপরিমাণ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫/৩৮ হাজার টাকা। তবে শারঈ বিধান না জেনে অজ্ঞতাবশতঃ কিংবা ভুলক্রমে স্ত্রীর মাসিকের সময় সহবাস করে ফেললে তওবা করাই যথেষ্ট হবে। কাফফারা দিতে হবেনা ইনশাআল্লাহ। (সহীহ মুসলিম ১২৬; ইবনুল উসাইমীন আশ-শারহুল মুমতি; ১/৫৭১)

🔸(খ). স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা হারাম। বর্তমানে যাকে ‘এন্যাল সেক্স’ বা পায়ু সেক্স বলে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَنْ أَتَى امْرَأَتَهُ فِيْ دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘যে তার স্ত্রীর পশ্চাদদ্বারে সঙ্গম করে, সে যেন আল্লাহ তা‘আলা কর্তৃক মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর নাযিলকৃত দ্বীন হতে মুক্ত হয়ে গেল।’(আবু দাঊদ হা/৩৯০৪; তিরমিযী, হা/১৩৫; ইবনু মাজাহ হা/৬৩৯)। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ তা‘আলা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না এবং সে অভিশপ্ত। (তিরমিযী হা/১১৬৬; ইবনু মাজাহ হা/১৯২৩, সনদ হাসান; আবু দাঊদ হা/২১৬২, মিশকাতুল মাসাবিহ হা/৩১৯৩-৯৪)। অতএব স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা কোনক্রমেই বৈধ নয়। এটা অসভ্য ও বিজাতীয়দের ঘৃণ্য অপকর্ম।

🔸(গ). স্বামী-স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো উচিত নয়। যাকে বর্তমানে ‘ওরাল সেক্স’ বলে। মুখ গহ্বর কিংবা জিহ্বা দ্বারা একে অপরের যৌনাঙ্গ চুষা (ঝঁপশ) বা লেহন করা। যা কোন সভ্য ও রুচিশীল মানুষের আচরণ হতে পারে না। এটা অপবিত্র এবং অন্যজন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ আল্লাহ তা‘আলা অপবিত্র বস্তুসমূহকে হারাম করেছেন। (সূরা আল-আরাফ; ৭/১৫৭)। অনুরূপভাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘নিজের কোন অনিষ্টতা বা ক্ষতি এবং পরস্পরে কারোর ক্ষতি করা যাবে না।’(ইবনু মাজাহ হা/২৩৪০, ২৩৪১, সহীহুল জামে, হা/৭৫১৭; সিলসিলা সহীহাহ, হা/২৫০; বিস্তারিত দ্র. ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-২১৪৬, ৫০৭০৮)। এটা রুচিহীন, বিকারগ্রস্ত বেহায়া জাতির অপকর্ম।

🔸(ঘ). রামাযান মাসের দিনের বেলায় সিয়াম থাকাবস্থায় সহবাস করা হারাম। (সূরা আল-বাক্বারাহ,২/১৮৭)। কেউ যদি সিয়াম অবস্থায় সঙ্গম করে,তাহলে সিয়ামের কাযা কাফফারা ওয়াজিব, এতে স্বামী স্ত্রী উভয়ের সম্মতি থাকলে তাদের তাহলে উভয়ের উপর কাযা, কাফফারা অপরিহার্য হবে। কিন্তু যদি শুধু স্বামী জোর করে সহবাস করে তাহলে শুধু স্বামীর উপর কাযা কাফফারা ওয়াজিব হবে স্ত্রী শুধু উক্ত সিয়ামের কাযা আদায় করবে। (সহীহ বুখারী হা/১৯৩৬; মুসলিম হা/১১১১; মিশকাত হা/২০০৪; আব্দুল্লাহ বিন বায, মাজমূ ফাতাওয়া ১৫/৩০৭)। কাফফারার বিষয়গুলোর ধারাক্রম নিম্নরূপ। [অর্থাৎ একটি আদায় করতে সক্ষম না হলে অপরটি করতে হবে প্রথমটির সামর্থ্য থাকলে দ্বিতীয়টি গ্রহন করা জায়েজ নেই।] (১). একটি রোজার বিনিময়ে একটি দাস মুক্ত করা। [বর্তমান যুগে যেহেতু দাস-দাসীর প্রথা নেই তা বাস্তবায়ন করা সম্ভব নয়।] (২). একটানা [বিরতি হীনভাবে] ৬০টি রোজা রাখা। (৩). তাও সম্ভব না হলে ৬০জন মিসকিন তথা গরিব-অসহায় মানুষকে একবেলা পেট পুরে খাবার খাওয়ানো অথবা প্রতিটি রোজার বিনিময়ে অর্ধ সা তথা সোয়া বা দেড় কিলোগ্রাম চাল দেয়া। –টাকা দেয়া সুন্নাহ পরিপন্থী, তাই টাকা দেয়া যাবেনা। – একজন মিসকিনকে ৬০ বেলা খাবার‌ খাওয়ানো যেমন জায়েজ তেমনি ৬০জন মিসকিনকে এক বেলা খাওয়ানোও জায়েজ। (কাফফারা প্রসঙ্গে একটি প্রসিদ্ধ হাদিস সহীহ বুখারী হা/১৯৩৬, সহীহ মুসলিম হা/১১১১, মিশকাত হা/২০০৪)

🔸(ঙ). হজ্জ বা উমরাহর ইহরাম অবস্থায় সহবাস হারাম। মহান আল্লাহ বলেন, “সুবিদিত মাসে (যথাঃ শাওয়াল, যিলক্বদ ও যিলহজ্জে) হজ্জ হয়। যে কেউ এই মাস গুলোতে হজ্জ করার সংকল্প করে, সে যেন হজ্জ এর সময় স্ত্রী সহবাস (কোন প্রকার যৌনাচার), পাপ কাজ এবং ঝগড়া বিবাদ না করে। (সূরা আল-বাক্বারাহ: ১৯৭)। কেননা যৌনমিলনের ফলেই ইহরাম বাতিল হবে

🔸(চ). স্বামী-স্ত্রীর যৌন মিলনের গোপন রহস্য অন্যের কাছে ফাঁস করা হারাম। কেনন এই সম্পর্কে হাদীসে নিষেধাজ্ঞা রয়েছে। (সহীহ মুসলিম, হা/১৪৩৭; বিস্তারিত দ্র. ইসলাম সুওয়াল জাওয়াব, ফাতাওয়া নং-৫৫৬০)

▪️উল্লেখ্য যে, বিভিন্ন সময়ে সহবাস করা যাবেনা মর্মে সমাজে যা কিছু চালু আছে তার শারঈ কোন দলিল নেই। সবই নিজেদের বানানো মনগড়া কথা। যেমন:-
_____________________________________________
🔹(১).গর্ভবতী নারীর সাথে সহবাসের ক্ষেত্রে প্রথম তিন মাস, শেষ তিন মাস বা এর মধ্যবর্তী সময়ে স্বামী-স্ত্রীর মিলন উচিত নয়। করলে যমজ সন্তান জন্মগ্রহণ করে, এতে উভয় সন্তানই দুর্বল হয়। ট্যারা হয় ইত্যাদি মর্মে যা বলা হয়, এই বক্তব্যের শারঈ কোন দলিল নেই এগুলো নিজেদের তৈরি করা কথা। বরং শারঈ নিষিদ্ধ সময় ব্যাতিত সর্বদা সহবাস করা যায়। যদি গর্ভকালীন অবস্থা স্বাভাবিক ভাবে চলমান থাকে তাহলে সন্তান গর্ভে থাকা অবস্থায় প্রসব বেদনা শুরু হওয়ার আগে পর্যন্ত সহবাস করা যায়। সহবাসের সময় স্বাভাবিক নড়াচড়া গর্ভের শিশুর কোন ক্ষতি করে না। তবে এ ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা নিঃসন্দেহে উত্তম। যেমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, আমি স্ত্রীসহবাসের সময় ‘আযল করি। এতে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এটা কর? উত্তরে সে বলল, আমি তার সন্তানের প্রতি সহানুভূতিশীল হওয়ায় এটা করি। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে যদি কোনো প্রকার ক্ষতি হতো তাহলে পারস্যবাসী (ইরান) ও রোমকগণও ক্ষতিগ্রস্ত হতো।(সহীহ মুসলিম হা/১৪৪৩, মিশকাতুল মাসাবিহ হা/৩১৮৮)। উক্ত হাদীসের ব্যাখ্যায় শাফি‘ঈ মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস ও ফাক্বীহ, ইমাম মুহিউদ্দীন বিন শারফ আন-নববী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৬৭৬ হি.] বলেছেন, প্রাচীন আরব সমাজের মানুষের ধারণা ছিল, গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করলে যমজ সন্তান জন্মগ্রহণ করে, এতে উভয় সন্তানই দুর্বল হয়। অথবা গর্ভাবস্থায় কোনো দুগ্ধপোষ্য শিশু থাকলে এবং সেটি দুগ্ধ পান করলে শিশুর ভীষণ ক্ষতি হয়। গর্ভস্থিত সন্তান হোক, দুগ্ধপোষ্য সন্তান হোক অথবা উভয় সন্তানই হোক তার ক্ষতির আশংকা করে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে হাদীসে উল্লেখিত প্রশ্ন করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমার এই ধারণাই যদি সত্য হতো অর্থাৎ গর্ভাবস্থায় অথবা দুগ্ধদানকালীন সময়ে স্ত্রীর সাথে সহবাস যদি ঐ সন্তানদের ক্ষতিই হতো তাহলে রোম এবং পারস্যের নারীদের সন্তানগণ অধিক ক্ষতিগ্রস্ত হতো, কেননা তারা গর্ভাবস্থায় তাদের সন্তানদের দুগ্ধ পান করে থাকে এবং তাদের সাথে সহবাসও করিয়ে থাকে। (শারহে মুসলিম ৯/১০ম খন্ড, হাঃ ১৪৪৩;)

🔹(২). স্বামী-স্ত্রীর একে অন্যের লজ্জাস্থান দেখতে নেই। যেমন বলা হয়, আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কক্ষনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করিনি। বা উলঙ্গ হয়ে গাধার মত সহবাস করো না, বা উলঙ্গ হয়ে সহবাস করলে সন্তান অন্ধ হবে। সঙ্গমের সময় কথা বললে সন্তান তোৎলা বা বোবা হয় ইত্যাদি বলে যে সব হাদীস বর্ণনা করা হয়, তার একটিও সহীহ ও শুদ্ধ নয়। (দেখুন, ইবনু মাজাহ ৬৬২, ১৯২২,মিশকাতুল মাসাবিহ হা/৩১২৩, তুহফাতুল আরুশ ১১৮ –১১৯ পৃঃ)

🔹(৩). শুক্রবারে মিলিত হওয়ার ব্যাপারে আলী (রাঃ) বর্ণিত হাদীসটি ‘মুনকার’ তথা যঈফ। (সিলসিলা যঈফাহ হা/৬১৯৪)

🔹(৪). বিভিন্ন দিনে মিলনের বিভিন্ন ফযীলত সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে, তা শী‘আদের তৈরী জাল বর্ণনা মাত্র। (খোমেনী, তাহরীরুল ওয়াসায়েল, বিবাহ অধ্যায়)

🔹(৫). স্ত্রীর সাথে রাতের প্রথম প্রহরে সহবাস করলে সন্তান মেয়ে হয় আর শেষ প্রহরে করলে সন্তান ছেলে হয় এই কথার কোন শারঈ ভিত্তি নেই। কেননা ছেলে-মেয়ে দেয়ার মালিক কেবল মাত্র আল্লাহ। আল্লাহ তা‘আলা এরশাদ করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। (সূরা শূরা, ৪২/৪৯-৫০)

🔹(৬). পশ্চিম দিকে মাথা রেখে স্ত্রী সহবাস নাজায়েজ মর্মে সমাজে যে বক্তব্য চালু আছে তার কোন ভিত্তি নেই। কেননা এ বিষয়ে শরী‘আতে কোন নিষেধাজ্ঞার কথা উল্লেখিত হয়নি। (ফাতাওয়া ইমাম নববী ১৯০-১৯১ পৃ)। এছাড়াও এর বাহিরে যা কিছু সমাজে প্রচলিত রয়েছে তার সবই ভিত্তিহীন।

🔹(৭). স্ত্রীকে উপুড় করে পিছনের দিক থেকে যদি তার সাথে সঙ্গম করা হয়,তাহলে (সেই সঙ্গমে সন্তান জন্ম নিলে) তার চক্ষু টেরা হয়। এই ধারণার কোন ভিত্তি নেই। যার প্রমাণে মহান আল্লাহ বলেন, তোমাদের স্ত্রী তোমাদের ফসলক্ষেত্র। সুতরাং, তোমরা তোমাদের ফসলক্ষেত্রে গমন কর, যেভাবে চাও। (সূরা বাকারাহ; ২/২২৩)

অবশেষে, মহান আল্লাহ সবাইকে কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী বিধি-নিষেধ পালন করার তৌফিক দিন এবং সমাজে প্রচলিত যাবতীয় কুসংস্কার থেকে হেফাজত করুন,,,আমীন।

13/04/2026

ধেয়ে আসছে দেশের দিকে একই সময়ে তাপ প্রবাহ "দহন" ও আংশিক বৃষ্টি বলয় "ঝংকার"!!

হ্যাঁ একই সময় দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ চলতে পারে ও কিছু এলাকায় বৃষ্টি বলয় চলতে পারে ও কিছু এলাকায় কিছুটা তাপপ্রবাহ ও মাঝেমধ্যে বৃষ্টি বলয়ের ছোঁয়া লাগতে পারে।

শুরু হয়েছে তাপপ্রবাহ দহন!!

আজ ১২ ই এপ্রিল থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ "দহন", এই তাপপ্রবাহ টি চলতে পারে আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত।

এই তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে খুলনা বিভাগের অনেক এলাকায়, রাজশাহী ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ও ঢাকা বিভাগের কিছু এলাকায়। এইসকল এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে।

বেশি আক্রান্ত জেলা গুলো হলো: চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর,পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, রাজবাড়ী, সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকা।

তবে ১৪ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, রাজশাহী সহ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা যাচ্ছে, যেখা‌নে সর্বোচ্চ তাপমাত্রা সাময়িক সময়ের জন্য ৪০-৪১° সেলসিয়াস এর আশেপাশে চলে আসতে পারে।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কিছু জেলায় ও ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ীসহ আরো বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের বাকি এলাকায় মৃদু/মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা আছে।
তাপপ্রবাহ যুক্ত এলাকায় বৃষ্টি বলয় না আসলেও দু এক দিন আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থেকে যায়

বৃষ্টি বলয় "ঝংকার" এর বিস্তারিত আপডেট পরের পোস্টে!!

10/04/2026

এটা কেবল ছবি নয়।
বর্তমান সমাজের এক বাস্তব চিত্র।
বাস্তবে এখন অনেক ঘরেই এমন দৃশ্য দেখা যায়—
মায়ের এক হাতে মোবাইল, আর অন্যদিকে সন্তান যেন নিজের মতোই পড়ে আছে।

একটু ছবিটার দিকে তাকান।

মা মোবাইল স্ক্রিনে ব্যস্ত।
হাতে ফিডার ধরে আছেন ঠিকই।
কিন্তু খেয়ালই করেননি—শিশুটি কখন বিছানা থেকে নিচে পড়ে গেছে।

এক মুহূর্তের অসাবধানতা কখনো কখনো বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এভাবে অসাবধানতায় শিশুর বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে—

১. শারীরিক ঝুঁকি
বিছানা থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত, হাত-পা ভাঙা বা গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।

২. মনোযোগের অভাব
শিশু যখন মায়ের দিকে তাকায় বা সাড়া চায়, কিন্তু মা ব্যস্ত থাকেন—তখন তার মনে অবহেলার অনুভূতি তৈরি হতে পারে।

৩. মানসিক বিকাশে প্রভাব
শিশুর প্রথম নিরাপদ আশ্রয় তার মা। মায়ের মনোযোগ কম পেলে তার আবেগিক বিকাশে প্রভাব পড়তে পারে।

কিন্তু যদি মা খাওয়ানোর সময় শিশুর দিকে তাকান,
চোখে চোখ রাখেন, গল্প করেন, হাসেন বা দুষ্টুমি করেন—

তাহলে সেটি শুধু খাওয়ানো নয়, শিশুর জন্য একটি গুরুত্বপূর্ণ শেখার সময় হয়ে ওঠে।

বিজ্ঞান বলছে, মায়ের সাথে এই চোখে চোখ রাখা, কথা বলা ও হাসির মুহূর্তগুলো শিশুর মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি করতে সাহায্য করে।

এর ফলে—

১. শিশুর ভাষা শেখার ক্ষমতা বাড়ে।
২. মস্তিষ্কের বিকাশ দ্রুত হয়।
৩. মা–শিশুর আবেগিক বন্ধন আরও শক্ত হয়।
৪. শিশুর মধ্যে নিরাপত্তা ও আত্মবিশ্বাস তৈরি হয়।

আর একটি বিষয় মনে রাখা জরুরি—
শিশুরা যা দেখে তাই শিখে।

আজ যদি সে দেখে তার মা সবসময় মোবাইলে ডুবে থাকে,
আগামী দিনে বড় হয়ে সেই শিশুও একই অভ্যাস গড়ে তুলতে পারে।

মোবাইল প্রয়োজনের জিনিস।
কিন্তু সন্তানের শৈশবের চেয়ে কখনোই বেশি গুরুত্বপূর্ণ নয়।

মোবাইল কয়েক মিনিট অপেক্ষা করতে পারে,
কিন্তু আপনার সন্তানের শৈশব অপেক্ষা করে না।

আরও মায়েদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন।
#মা



04/04/2026

এমন সিদ্ধান্ত সময়োপযোগী!!
সামাজিক ব্যধি দূর করতে নরসিংদী জেলায় এভাবেই শুরু হোক পদক্ষেপ।

28/03/2026

প্রতারণার নতুন কৌশল!!

হঠাৎ কোনো অপরিচিত মেয়ের নম্বর থেকে আপনার মোবাইলে কল আসতে পারে। কলকারী মেয়ে অত্যন্ত নম্র-ভদ্র ও আন্তরিক ভঙ্গিতে আপনাকে অনুরোধ করে বলবে—
“ভাইয়া/আপু, আমি অনেক কষ্টে একটি সরকারি চাকরি পেয়েছি। কিন্তু যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলাম, তিনি ভুলবশত আমার নম্বরের জায়গায় আপনার নম্বর দিয়ে দিয়েছেন। এখন চাকরির কনফার্মেশন মেসেজের ওটিপি আপনার নম্বরে গেছে। দয়া করে ওটিপিটা বললে আমার চাকরিটা হয়ে যাবে। আপনি না দিলে আমি খুব বিপদে পড়ে যাব বলেই কান্নাকাটি শুরু করে দিবে।”

তার কথাবার্তা এমনভাবে সাজানো থাকবে, যাতে তার প্রতি আপনার সহানুভূতি জাগে এবং আপনি তাড়াহুড়া করে তাকে সাহায্য করতে চান।

আপনি তার কথায় আকৃষ্ট হয়ে সরল বিশ্বাসে আপনার মোবাইলে পাঠানো OTP (One-Time Password) তাকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতারক আপনার মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। বিশেষ করে — আপনি কল কেটে দেওয়ার আগেই দেখবেন আপনার BKash এবং Nogod একাউন্ট জিরো হয়ে গেছে।

এখানেই শেষ নয়। এরপর শুরু হবে আপনাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। কারণ প্রতারক ইতোমধ্যে আপনার Facebook, Messenger, WhatsApp, imo, এমনকি আপনার ব্যক্তিগত ছবি, মেসেজ ও আর্থিক তথ্য—সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

কাজেই কোনো অপরিচিত মেয়ের সুরেলা কণ্ঠে আকৃষ্ট হয়ে কোনো অবস্থাতেই OTP বলবেন না। মনে রাখবেন, OTP সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্য। কোনো প্রতিষ্ঠান কখনো ফোন করে আপনার OTP চায় না। সন্দেহজনক কল এলে সঙ্গে সঙ্গে কল কেটে দিন।

📢 মনে রাখবেন, একটি ছোট অসাবধানতাই বড় ক্ষতির কারণ হতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন—নিজে বাঁচুন, অন্যকেও সতর্ক করুন।

Photos from Putia High School Alumni Association's post 28/03/2026
26/03/2026

ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা৷ ভ্রমণ, ওমরাহ, ট্রানজিট ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ এ সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি সরকার৷ ১৮ এপ্রিলের মধ্যে এ সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস৷
বিস্তারিত পড়ুন এখানে https://p.dw.com/p/5BB81

Photos from Putia, Shibpur, Narsingdi - পুটিয়া,  শিবপুর's post 11/03/2026

শিবপুরে প্রবীণ শিক্ষকের দুই পা ক/র্তন মামলার ২ আসামি কক্সবাজার থেকে পুলিশ আটক করেছে।

শিবপুরে প্রবীণ এক শিক্ষকের দুই পা কর্তনের চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় দুই আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোশারফ হোসেন ওরফে স্বপন মোগল (৪৫) এবং কিরন মোগল (৪২)। তারা উভয়ই মৃত মিয়া চাঁন মোগলের ছেলে। তাদের বাড়ি শিবপুর উপজেলার মোল্লা কান্দা এলাকায়।

র‌্যাব জানায়, শিবপুর থানার একটি চাঞ্চল্যকর মামলায় তারা এজাহারনামীয় আসামি। প্রবীণ এক শিক্ষকের দুই পা ক/র্তনের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিল।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ।

09/03/2026

নারীর শরীরের গভীর উত্তেজনা আসলে কোথা থেকে শুরু হয়—যা পুরুষরা ভুল জায়গায় খুঁজে বেড়ায়।”

বেশিরভাগ পুরুষ ভাবে উত্তেজনা মানেই সরাসরি যৌনাঙ্গে হাত দেওয়া।
সোজা কথা—এটা ভুল স্টার্ট, আর ভুল স্টার্ট মানেই পুরো অভিজ্ঞতা নষ্ট।

নারীর গভীর উত্তেজনা শুরু হয় অন্য জায়গা থেকে, এমন জায়গা—
যা ছোঁয়ার আগেই তার শরীর ভেতরে ভেতরে খুলে যেতে থাকে।

⭐ ১. মনের নিরাপত্তা

নারী প্রথমে শরীর নয়—মন খুলে।
সে অনুভব করে, “এটা নিরাপদ… আমি চাই।”
এই নিরাপত্তা না থাকলে শরীর এক ইঞ্চিও সাড়া দেয় না।

⭐ ২. ধীর স্পর্শ

হঠাৎ আক্রমণ নয়।
মোচড়ানো, চাপ দেওয়া—এসব প্রথমেই করলে শরীর বন্ধ হয়ে যায়।
ধীরে, উষ্ণ, লম্বা—এটাই তার স্নায়ু জাগিয়ে তোলে।

⭐ ৩. ঘাড়–কান–কাঁধের কোমল এলাকা

এগুলোই তার ‘সুইচ’।
এখানে নরম স্পর্শে শরীরের ভেতরের ঢেউ উঠে আসে।
এটা যৌনাঙ্গের আগেই উত্তেজনা ৫০% বাড়িয়ে দেয়।

⭐ ৪. নিজের উপস্থিতি

তোমার হাত আছে, কিন্তু তোমার উপস্থিতি নেই—নারী তা সাথে সাথে বুঝে ফেলে।
পুরুষ যদি শুধু কাজ করে, কিন্তু অনুভব না করে—শরীর বন্ধ হয়ে যায়।
উপস্থিতি মানে—স্লো, মনোযোগী, তার প্রতিক্রিয়া “শুনে” চলা।

⭐ ৫. ধৈর্যের তাল

উত্তেজনা তৈরি হয় ধীরে।
যে পুরুষ অপেক্ষা জানে—সে-ই নারীর ভেতরে সত্যিকারের আগুন জ্বালাতে পারে।
তাড়াহুড়ো শুধু প্রবেশ ঘটায়—সুখ নয়।

শেষ কথা
আপনার যদি শারীরিক অক্ষমতা থাকে তাহলে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরীহ মানুষ। আপনার না আছে স্ত্রীর কাছে সম্মান আর না আছে আপনার মনে শান্তি।

08/03/2026

কিভাবে স্বামীকে আদর করবেন....(স-হবাসে নারীর ভূমিকা)

সুখী দাম্পত্য জীবন শুধু স্বামীর উপর নির্ভর করে না—স্ত্রীর সক্রিয়তা ও স্নেহও সমান জরুরি।

স্বামী যখন মুখ্যভূমিকা রাখে, তখন স্ত্রী যদি তার আবেগ বুঝে ভালোবাসা, আদর আর আবেদনময়ী রূপে পাশে দাঁড়ায় তাহলেই মিলন হয়ে ওঠে পূর্ণতার উৎসব।

😊সাজুন ও সারপ্রাইজ দিন

মাঝে মাঝে খোলামেলা পোশাক পরে স্বামীর সামনে সৌন্দর্য ফুটিয়ে তুলুন। হঠাৎ ছোট্ট সারপ্রাইজে তাকে মুগ্ধ করুন।

😊 বিছানায় লাজুকতা ঝেড়ে ফেলুন....
লাজুকতা নারীর সৌন্দর্য, কিন্তু মিলনের সময়ে তা ঝেড়ে ফেলতে হবে। উগ্রতা, রোমান্টিকতা আর মিষ্টি চিৎকার স্বামীকে পাগল করে তোলে এবং তার শক্তি বাড়ায়।

😊স্পর্শ ও আদর দিয়ে শুরু করুন.....
স্বামীর বিশেষ জায়গায় আদর ও স্পর্শ দিন। তাকে আগুনের মতো উত্তপ্ত করে তুলুন, যাতে তার বী-র্যপাত সহজে না ঘটে।

😊প্রশংসা করতে ভুলবেন না
স্বামীর পারফরম্যান্স প্রশংসা করুন। তার বিশেষ অঙ্গকে নিজের প্রিয় সম্পদ ভেবে কানে কানে ভালোবাসা জানান।

😊পোশাক খোলার খেলায় অংশ নিন
স্বামীর পোশাক খুলতে সাহায্য করুন বা নিজে খুলে দিন। তাকে আপনার পোশাক খোলার দায়িত্ব দিন—এতে মিলন আরও ঘনিষ্ঠ হবে।

😊বডি মেসাজ দিন শরীরের সেনসিটিভ জায়গায় মেসাজ করুন।এতে যৌ ন আনন্দ বহুগুণ বাড়বে এবং দ্রুত বী-র্যপাত নিয়ন্ত্রণে আসবে।

😊অপ্রত্যাশিত আদর
হঠাৎ ঘুমের মধ্যে আদর করুন।ছোট ছোট ফ্লার্টে সারাদিন তাকে উত্তেজিত রাখুন।

😊যৌ/নালাপ ও টেক্সট
উঠতে বসতে হালকা যৌ-নালাপ করুন।গোপন সাংকেতিক ভাষা ব্যবহার করুন যা শুধু আপনাদের দুজনের জন্য। মাঝেমধ্যে সে-ক্সি টেক্সট পাঠান তাতে তার মনে আগুন জ্বলবে।

😊চরম মুহূর্তে ভালোবাসা
স্বামী যখন বী-র্যপাত করবে, তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরুন।সেই মুহূর্তে আবেগপূর্ণ ভালোবাসা মিলনকে করবে আরও পরিপূর্ণ।

ভালো কাটুক আপনাদের দাম্পত্য জীবন।

07/03/2026

দ্রুত বীর্যপাত কমাতে ১৫টি কার্যকর টিপস
১️⃣ কেগেল (Kegel) এক্সারসাইজ করুন
পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী হলে বীর্যপাত নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়তে পারে।
২️⃣ অতিরিক্ত হস্তমৈথুন এড়িয়ে চলুন
বারবার এই অভ্যাস থাকলে স্নায়ু দ্রুত উত্তেজনায় অভ্যস্ত হয়ে যেতে পারে।
৩️⃣ শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখুন
মিলনের সময় ধীরে ও গভীর শ্বাস নিলে উত্তেজনা ধীরে বাড়ে এবং নিয়ন্ত্রণ সহজ হয়।
৪️⃣ আদা ও খাঁটি মধু খাদ্যতালিকায় রাখুন
এগুলো রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে।
৫️⃣ অশ্বগন্ধা ব্যবহার করা যেতে পারে
অনেকের ক্ষেত্রে এটি স্নায়ু শক্ত রাখতে ও পারফরম্যান্স-ভয় কমাতে সহায়ক বলে মনে করা হয়।
৬️⃣ পুষ্টিকর খাবার বাড়ান
ডিম, দুধ, মাছ ও প্রোটিনসমৃদ্ধ খাবার শরীরের শক্তি ও সহনশীলতা বাড়াতে সাহায্য করে।
৭️⃣ অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা কমান
এটি মস্তিষ্ককে অস্বাভাবিক উত্তেজনায় অভ্যস্ত করে দিতে পারে।
৮️⃣ মানসিক চাপ কমান
টেনশন বা দুশ্চিন্তা থাকলে শরীর দ্রুত উত্তেজিত হয়ে পড়তে পারে।
৯️⃣ নিয়মিত ব্যায়াম করুন
হাঁটা, হালকা জগিং বা ব্যায়াম রক্ত সঞ্চালন ও শারীরিক সক্ষমতা বাড়ায়।
🔟 ফোরপ্লেতে সময় দিন
ধীরে উত্তেজনা তৈরি হলে নিয়ন্ত্রণ রাখা তুলনামূলক সহজ হয়।
১১️⃣ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।
১২️⃣ ধূমপান ও অতিরিক্ত ক্যাফেইন কমান
এগুলো স্নায়ু ও রক্ত সঞ্চালনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
১৩️⃣ স্বাস্থ্যকর খাবার যোগ করুন
মেথি, কলা, কালোজিরা, রসুন, আদা ও খেজুর শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সহায়ক হতে পারে।
১৪️⃣ মিলনের সময় তাড়াহুড়া করবেন না
অতিরিক্ত উদ্বেগ বা পারফরম্যান্সের ভয় থাকলে দ্রুত বীর্যপাতের সম্ভাবনা বাড়ে।
১৫️⃣ প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করুন
জিঙ্ক, ভিটামিন-ডি ও ওমেগা-৩ স্নায়ু ও হরমোনের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📌 মনে রাখবেন: সমস্যা দীর্ঘদিন থাকলে বা খুব বেশি হলে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


পুটিয়া, শিবপুর, নরসিংদী/Putia, Shibpur
Narsingdi
1600

Opening Hours

Monday 00:00 - 23:59
Tuesday 00:00 - 23:59
Wednesday 00:00 - 23:59
Thursday 00:00 - 23:59
Friday 00:00 - 23:59
Saturday 00:00 - 23:59
Sunday 00:00 - 23:59