16/08/2026
জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
প্রতিষ্ঠানের সম্মানিত সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফোন করে ১০,০০০/- (দশ হাজার) টাকা অথবা ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা শিক্ষাবৃত্তি দেওয়ার কথা বলছে।
পরবর্তীতে তারা শিক্ষাবৃত্তির টাকা পাওয়ার জন্য বিকাশের মাধ্যমে ২,০০০/- (দুই হাজার) টাকা পাঠাতে অথবা বিকাশের PIN, OTP কিংবা অন্যান্য গোপনীয় তথ্য প্রদান করতে বলছে। এটি সম্পূর্ণ একটি প্রতারণামূলক কার্যক্রম (স্ক্যাম)। কোনো অবস্থাতেই এসব প্রতারকের কথায় বিশ্বাস করে টাকা পাঠানো বা ব্যক্তিগত/গোপনীয় তথ্য প্রদান করা যাবে না।
অতএব, সম্মানিত অভিভাবকবৃন্দকে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক ও সজাগ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। শিক্ষাবৃত্তি বা অন্য কোনো আর্থিক সহায়তার নামে কেউ ফোন করলে তার সত্যতা যাচাই না করে কোনো ধরনের লেনদেন করবেন না এবং শিক্ষার্থীদেরও এ ধরনের ফোন বা বার্তার বিষয়ে সতর্ক রাখবেন।
আপনাদের সচেতনতা ও সহযোগিতাই পারে এ ধরনের প্রতারণা থেকে আমাদের শিক্ষার্থীদের নিরাপদ রাখতে।
ধন্যবাদ।