Khidirpur College

Khidirpur College The more that you read, the more things you will know. The more that you learn, the more places you’ll go.
(1)

04/08/2026

এতদ্বারা খিদিরপুর ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫ আগস্ট-২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। সে মোতাবেক, "ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগ" শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে খিদিরপুর কলেজে নিম্নলিখিত কর্মসূচির আয়োজন করা হয়েছে:
তারিখঃ ০৫/০৮/২০২৬
সময়ঃ সকাল ১০.০০ টা
রচনা প্রতিযোগিতা: (বিষয়: "৩৬ জুলাই")।
চিত্রাঙ্কনপ্রতিযোগিতা, আবৃত্তি ও বিশেষ আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত ও সক্রিয় অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হল।
নির্দেশক্রমে
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
খিদিরপুর ডিগ্রি কলেজ
মনোহরদী, নরসিংদী।

এইচএসসি পরীক্ষা ২০২৬কেন্দ্র : মনোহরদী সরকারি কলেজ কেন্দ্র কোড ১৮৩এক নজরে আসন বিন্যাস:
01/07/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬
কেন্দ্র : মনোহরদী সরকারি কলেজ
কেন্দ্র কোড ১৮৩
এক নজরে আসন বিন্যাস:

22/06/2026

এতদ্বারা খিদিরপুর ডিগ্রি কলেজের সকল শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আগামী ২৩/০৬/২০২৬ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সে মোতাবেক সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে
মো:নাজিম উদ্দিন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
খিদিরপুর ডিগ্রি কলেজ
মনোহরদী,নরসিংদী।

31/03/2026
26/03/2026

🇧🇩 স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ⚽

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খিদিরপুর কলেজ কর্তৃক এক প্রাণবন্ত ও আনন্দঘন ফুটবল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের মাঝে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও ক্রীড়াচেতনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যে পুরো পরিবেশ হয়ে ওঠে মুখরিত।

খেলার মাধ্যমে শুধু বিনোদনই নয়, বরং শিক্ষার্থীদের মাঝে ঐক্য, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও দৃঢ় হয়েছে।

🇧🇩 স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত হোক আমাদের নতুন প্রজন্ম।
⚽ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সুন্দর, সচেতন ও দেশপ্রেমিক সমাজ।

আয়োজনে:
🏫 খিদিরপুর কলেজ

Address

Narsingdi
1650

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Khidirpur College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category