Exclusive private care

Exclusive private care DU,JU,JNU,BUP evening MBA admission coaching as well as GRE,IELTS

08/04/2021
27/02/2021

⭕ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C , C1 , F , I ইউনিট - এই ৪ ইউনিটে বাংলা , ইংরেজি , সাধারণ জ্ঞান , IQ ( বুদ্ধিমত্তা ) - এই ৪ বিষয়ের উপর প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে পারবা। এই ইউনিটগুলোতে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে।
⭕ পরীক্ষা দেওয়ার যোগ্যতা- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে । মানবিক, ব্যবসায় শিক্ষা , মাদ্রাসা ও অন্যান্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে - B , C , C1 , E , F , G , I এই ৭ ইউনিটে ।
❇অনেকেই জানতে চাও একজন ভর্তি পরীক্ষার্থী একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে কিনা?
🔴হ্যাঁ অবশ্যই। তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তবে জাবির ১০ টি ইউনিটের সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা যদি তোমার যোগ্যতা থাকে। আর মানবিক, ব্যবসায় শিক্ষা , মাদ্রাসা ও অন্যান্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে - B , C , C1 , E , F , G , I এই ৭ ইউনিটের সবগুলোতেই যদি আবেদন করার যোগ্যতা থাকে।
🔯*তোমার যদি ইংরেজিতে B গ্রেড থাকে তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের G ইউনিট ব্যতিত বাকি সব ইউনিটেই পরীক্ষা দিতে পারবা। তবে English, IR, Journalism, Economics etc. সাবজেক্ট পেতে গেলে ইংরেজিতে A- ( A মাইনাস) গ্রেড থাকা লাগে। ইংরেজিতে A- ( A মাইনাস) গ্রেড থাকলে তুমি G ইউনিট ( IBA) তেও পরীক্ষা দিতে পারবা।
♣HSC তে ইংরেজিতে C / D গ্রেড থাকলে থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A, C1, D, H ইউনিটে কোন সমস্যা ছাড়াই পরীক্ষা দিতে পারবা. A, C1, D, H ইউনিট বাদে আরো ২ টা ইউনিটে আবেদন করা যাবে ( B, C Unit). তবে B ও C ইউনিটে চান্স পেলেও সব সাবজেক্ট পাবানা ইংরেজিতে C/D থাকার কারণে। বি ইউনিটে চান্স পেলে পাবা " ভুগোল ও পরিবেশ " সাবজেক্ট টি। আর কোন সাবজেক্ট পাবানা। এবং সি ইউনিটে চান্স পেলে পাবা " বাংলা " সাবজেক্ট টি। আর কোন সাবজেক্ট পাবানা।
🔷* এসএসসি/এইচএসসি তে ৩.০০ থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে আবেদন করা যাবে?
-সি, সি১, আই ইউনিটে আবেদন করতে পারবে।
🔶* কত নাম্বার পেলে চান্স পাওয়া যাবে?
-জাবির সকল ইউনিটেই ভর্তি পরীক্ষায় অন্তত ৬৫% নাম্বার না পেলে চান্স পাওয়ার সম্ভাবনা নেই। প্রশ্ন সহজ হলে অন্তত ৭০% লাগতে পারে। তবে D,H ইউনিটে ৭৫% নাম্বার লাগবে।
✅ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটেই বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন করা হয়।বাংলা এবং ইংরেজির জন্য ফলো করতে পারো #বাংলা_পার্বন + #ছায়ামঞ্চ_ইংলিশ বইটি।
✅ এছাড়াও সকল ইউনিটেই IQ থেকে প্রশ্ন করা হয়।আর আমরা অন্য সকল বিষয়ের প্রিপারেশন নিলেও IQ এর তেমন প্রিপারেশন নেয় না।কাজেই আমরা পরীক্ষায় ভালো করতে পারি না।IQ নিয়ে টেনশন এর কারণ নাই।IQ এর জন্য বেস্ট এবং সেরা বই #ছায়ামঞ্চ_IQ_summit পড়লেই IQ তে শতভাগ প্রস্তুতি সম্পুর্ণ হয়ে যাবে।
✅ আমরা সকলে একটা বিষয় অবগত যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অন্য সকল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা।ঢাবির প্রিপারেশন নিয়ে জাবির প্রিপারেশন অসম্ভব। তাই জাবির প্রশ্নের প্যাটার্ন বুঝতে জাবির বিগত বছরের ১০০% ব্যাখ্যা সম্বলিত প্রশ্নব্যাংক " #ছায়ামঞ্চ_প্রশ্নব্যাংক থেকে বুঝে বুঝে জাবির বিগত বছরের ১০ বছরের প্রশ্নের সমাধান করতে হবে।
✅ এছাড়া জাবির B,E,G ইউনিটে সাধারণ গণিত থাকে। সব গ্রুপের শিক্ষার্থীকেই এই General Math উত্তর করতে হয়। জাবির B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ, E ইউনিট ( BBA) , G ইউনিট ( IBA) তে পরীক্ষা দিতে চাইলে আপনাকে Math এর প্রিপারেশন নিতেই হবে। এর জন্য " #ছায়ামঞ্চ_জেনারেল_ম্যাথ" বইটা পড়ো।
✅ জাবির C, F , G ইউনিটে সকল প্রশ্ন ইংরেজি ভার্সনে হয় অর্থাৎ C, F , G ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন ও ইংরেজি ভার্সনে হয় । এছাড়াও BUP তেও সাধারণ জ্ঞান প্রশ্ন ইংরেজিতে হয় । বাংলা ভার্সন সাধারণ জ্ঞান পড়ে এই ইউনিট গুলোতে ভালো করা খুবই কঠিন । তাই , ইংলিশ ভার্সনে রচিত সাধারণ জ্ঞান বই থেকেই প্রিপারেশান নিতে হবে । ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান এর জন্য " #জাহাঙ্গীরনগর_স্পেশাল_জিকে বইটি ফলো করো ।
✅ সাধারন জ্ঞান এ ভালো করে এবং GK দিয়েই যারা চান্স পেতে চান, তাদের জন্য সবচেয়ে সহজ হবে জাবির C এবং I Unit এ চান্স পাওয়া। কারন C তে জিকে থাকবে ৪০ নাম্বারের এবং I তে থাকবে ৫০ নাম্বারের। তাই জিকে তে ৪০ এ ৩০ এবং ৫০ এ যদি ৪০ পাওয়া যায়, চান্স পাওয়া কোনো ব্যাপার ই না। সহজ কথা হলো এই যে C এবং I Unit এ চান্স পেতে হলে জিকে তে ভালো করতেই হবে।
বাংলার জন্য পড়বা -বাংলা পার্বণ
English এর জন্য- ছায়ামঞ্চ English
ম্যাথের জন্য- ছায়ামঞ্চ জেনারেল ম্যাথ
সাইন্সের স্টুডেন্টরা পড়বা- সাইন্স সামিট( 🌹ALL IN ONE🌶️)

31/08/2020

বাংলা_ব্যাকরণ
১। ভাষার মূল উপকরণ – বাক্য
২। ভাষার মূল উপাদান – ধ্বনি
৩। ভাষার বৃহত্তম একক – বাক্য
৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ
৬। বাক্যের মূল উপাদান – শব্দ
৭। বাক্যের মূল উপকরণ – শব্দ
৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
৯। শব্দের মূল উপাদান – ধ্বনি
১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি
১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি
১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ
১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে
১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে
১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে
১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে –
৩৫০০ (প্রায়)
১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি
১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর
ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে –
৫০টি
২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ –
৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )
২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ
– ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ
– ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )
২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ –
৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,­
ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )
২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি
( অ,আ,ই,ঈ,উ,ঊ )
২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি
( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,­
ষ,স,হ,ড়,ঢ়,য় )
৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার।
১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
আ=া, ই= ি,
ঈ=ী, উ=ু,
ঊ=ূ,ঋ ৃ,
এ= ে, ঐ= ৈ,
ও= ো, ঔ= ৌ।
৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক
বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির
সংখ্যা – ২৫ টি
৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
( খ,গ,ণ,থ,ধ,প,শ )
৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি
( অ,ই,উ,ঋ )
৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি
( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )
৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি
উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং
৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি
৪৩। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে
উচ্চরিত হয – ম ধ্বনি।
৪৪। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
৪৫। স্পর্শ ধ্বনি – ২৫ টি
৪৬। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি
(ক, খ, গ, ঘ, ঙ)
৪৭। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
৪৮। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
৪৯। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
৫০। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
৫১। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৫২। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৫৩। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৫৪। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৫৫। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৫৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয় –
কার
৫৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয়
– ফলা
৫৮। নিলীন বর্ণ হচ্ছে – অ
৫৯। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার
স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৬০। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার ।
যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৬১। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৬২। কারক কত প্রকার? = ৬ প্রকার ।
কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান,
সম্প্রদান, অধিকরণ ।
৬৩। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার
। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব,
দ্বিগু, বহুব্রিহি ।
৬৪। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার
। যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক,
বহুব্রিহিমূলক ।
৬৫। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২
ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) ,
ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৬৬। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৬৭। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং
লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব
লিঙ্গ)
৬৮। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা:
একবচন, বহু বচন
৬৯। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি
বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৭০। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার ।
ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৭১। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার ।
শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার
দ্বিরুক্তি ।
৭২। বিভক্তি কত টি? = ৭টি ।
৭৩। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা:
সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও
সমস্যমান পদ ।
৭৪। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার ।
সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
৭৫। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৭৬। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি,
যোগ্যতা।
৭৭। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫
প্রকার
৭৮। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫
প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি,
বিদেশি ।
৭৯। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২
প্রকার। মৌলিক ও সাধিত ।
৮০। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩
প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৮১। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি
।
৮২। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার ।
যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৮৩। নামপদ কত প্রকার? = ৪ প্রকার
(বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৮৪। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা:
সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ,
অনুকার অব্যয়)
৮৫। যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৮৬। অক্ষর কত প্রকার? = ২ প্রকার ।
মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৮৭। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার ।
যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
৮৮। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২
প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
৮৯। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার ।
বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৯০। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার ।
নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা
(সংরক্ষিত)

সমাস
30/08/2020

সমাস

11/02/2019

টবে শুধু ফুল ফল নয় চাষ করতে পারেন শাক-সবজিও। সঠিক উপায়ে টবে শাক-সবজি চাষ করে টাটকা শাক-সবজি যেমন পাওয়া যায় তেমনি পার...

10/02/2019

পেঁপে বাংলাদেশে অত্যন্ত সহজলভ্য একটি ফল। রসালো এই ফল খেতেও বেশ সুস্বাদু। হজমে সহায়তাকারী খাবার হিসেবেও পেঁপের জ....

21/08/2017
19/08/2015

Address

উপজেলা মোড়, নরসিংদী
Narsingdi

Telephone

+8801922429322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exclusive private care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Exclusive private care:

Shortcuts

Share

Category