হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার

হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার হয়তো পারিনি কিছু তাই ছুটেছি বইয়ের পিছু, যদি ভালো কিছু হয় সার্থক হবে ক্ষণিকালয়।

28/01/2025
হারায় সময় হারায় স্বজনবিফলে অন্ত নিত্য জীবন, তব নতুনের জয়গানে যেনমুখরিত হয় আকাশ পবন।অনুরাগে বাঁধি সুশীল ইচ্ছা নতুন বর্ষে ...
01/01/2025

হারায় সময় হারায় স্বজন
বিফলে অন্ত নিত্য জীবন,
তব নতুনের জয়গানে যেন
মুখরিত হয় আকাশ পবন।
অনুরাগে বাঁধি সুশীল ইচ্ছা
নতুন বর্ষে রাঙা শুভেচ্ছা।
---------- খাদেম রসুল সরকার

15/11/2024

তুমি আছো বলে.....

অন্তর নয়নে দেখি প্রশান্তির সাজআমার পাঠাগারে নিত্য করে বিরাজ।
15/11/2024

অন্তর নয়নে দেখি প্রশান্তির সাজ
আমার পাঠাগারে নিত্য করে বিরাজ।

22/10/2024

শ্রদ্ধাভাজন মায়েদের নিয়ে আমার পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠান। মহান আল্লাহ সবার সহায় হোক। আমিন।

21/10/2024

আমার পাঠাগার, আমার অমরাবতী
হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার

আমার পাঠাগার, আমার অমরাবতী হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার
21/10/2024

আমার পাঠাগার, আমার অমরাবতী
হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার

২২৩. যেন অন্তর শীতল হয় অনন্ত অসীম =============================খাদেম রসুল সরকার আমার সবকিছু বিকিয়ে দিতে পারিহোক সে সম্পদ...
15/10/2024

২২৩. যেন অন্তর শীতল হয় অনন্ত অসীম
=============================
খাদেম রসুল সরকার

আমার সবকিছু বিকিয়ে দিতে পারি
হোক সে সম্পদ, হোক সে স্বাস্থ্য,
হোক সে আমিত্ব কিংবা জীবন স্বত্ব।
পুনশ্চ শুনতে চাই মায়ের মুখের কথা আর
দেখতে চাই পান চিবানো লাল ঠোঁটের হাসি।

কোথায় সুজন স্বজন আমাকে হেন কর্মে
বিনা শর্তে সাহস জোগাবে, পাশে এসে দাঁড়াবে?
জানি না, আমার প্রত্যাশা ক'জন আমলে নেবে?

আমি যাঁর জন্যে বোকা হয়েছি
বেমালুম নির্বোধ হয়েছি, অশান্ত অবুঝ হয়েছি।
আমার নির্বোধিতার জন্যে কেউ আছে কি
আমাকে দু'একটি কথা বলবে, খোঁজখবর নিবে?

আমি জানি অনেকের সময় সল্পতা
অনেকের বৈষয়িক জ্ঞান অঢেল
অনেকের তীক্ষ্ণ দৃষ্টি অন্য কোথাও
যেখানে অবস্থান, আচমকা সুবিধাজনক।
আমার মতো বোকাদের পাশে নয়।

তবে কেউ কেউ আছে নিজের খেয়েপড়ে
আমৃত্যু বোকা হতে দ্বিধা নেই, নেই অতৃপ্তি
তাদের কারণে কিঞ্চিৎ ঠাওর পাই।

কেন জানি ফুলফলহীন বৃক্ষের তলে
জল ঢালতে ইচ্ছে করে
কেন জানি নিজেকে বিসর্জন দিতে পা বাড়াই
কেন জানি নতুনের চেয়ে পুরাতন ভালোবাসি
কেন জানি অতীতকে ভবিষ্যতের চেয়ে
বহুগুণে সমৃদ্ধ মনে হয়
কেন জানি আগামী প্রভাতের প্রতি আস্থা হারাই
আমার পৃথিবী নিদারুণ শঙ্কায় মলিন।

আমি জানি স্রষ্টার পরে সত্য পবিত্র ভালোবাসা
কেবল মায়ের কাছেই নিহিত
অপরাপর ভালোবাসা রয় শুধু বিনিময়ে।

সত্য পবিত্র ভালোবাসার জন্য আমি অন্ধ হয়েছি
আমার ধরণীতে ঘোর আঁধার নেমেছে
তবু আমি পথ হাঁটি অজানায়-
আরও কিছু সময় চাই মহান স্রষ্টার দ্বারে
মায়ের পাশাপাশি থাকি, কান পেতে কথা শুনি
যেন অন্তর শীতল হয় অনন্ত অসীম।

১২ অক্টোবর, ২০২৪
হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার
ঘোড়াদিয়া, নরসিংদী।

05/08/2024

বহুদিন মানুষ স্বাধীনতার সুখ পায়নি, আজ স্বাধীনতার সুখ বাঙালির ছাত্র সমাজ এনে দিয়েছে। এই আনন্দ আনতে যাঁদের আত্মত্যাগ মহান আল্লাহ তাঁদের সহিদের মর্যাদা দান করুক আর এই আত্মত্যাগের বাংলাদেশ যেন কারো হাতের পুতুল না হয় সেই দিকে নতুন প্রজন্মের আরও সজাগ থাকতে হবে। আমাদের ছাত্র ও আমাদের সন্তানের কাছে আমরা চির ঋণী। আনন্দ হোক ধৈর্যের সাথে। মহান আল্লাহ তোমাদের সহায় হোক সেই সাথে চির শুভাশিস।

২২৬. নিঃসীম বেদনায় মাতম ক্রন্দসী ===========================খাদেম রসুল সরকার "মানুষ মানুষের জন্যেজীবন জীবনের জন্যে "একথা...
02/08/2024

২২৬. নিঃসীম বেদনায় মাতম ক্রন্দসী
===========================
খাদেম রসুল সরকার

"মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে "
একথা আজ বড়ো অসহায়
মিথ্যে বলে প্রমাণিত।
ফিলিস্তিনে, কাস্মিরে, মায়ানমারে
মানুষ মারছে মানুষ।
মানুষের জীবন যেন খেলনা সরূপ।
স্বাধীন সোনার বাংলা অতর্কিত লাল
এ যেন হৃদয়ে রক্ত ক্ষরণে স্রোতঃস্বিনী ফুরাত।
ভয়ানক আক্রোশ, অসীম স্বার্থ আর তুমুল দ্ধন্ধে
রেহায় পায়নি আবালবৃদ্ধবনিতা
এমনকি নিস্পাপ শিশু।
স্থাবর অস্থাবর সম্পত্তি মানুষের চেয়ে
অসামান্য দামী-অমূল্য ধন, কস্মিনকালেও না।
যার জন্যে কাঁদে অদয় মন!
স্বজন হারানোর কান্না যে বুঝে
তার কাছে মানুষের মূল্য এতো নগন্য?
সন্তানের কাছে পিতামাতা পরাস্ত হয়
পদে,জ্ঞানে,দাবীতে এটি অমূলক নয়
বরং তাদের অধিকার পূরণ করাই
প্রশান্তির আর গৌরবের।
আকাশে আজ কালো মেঘের ঘনঘটা
শুধু বৃষ্টি নয় ঝড় তুফান প্রবাহমান।
কোথায় কার সর্বনাশ করে কে জানে?
নিঃসীম বেদনায় মাতম ক্রন্দসী।
আজ অনিবার্য জাতির জন্য ইত্তেফাক।
মনে পড়ে জাতীয় কবির কবিতা-
"গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"

https://youtu.be/Uf4XRfJbfCs?si=026K17UMpvEcxLIy
02/08/2024

https://youtu.be/Uf4XRfJbfCs?si=026K17UMpvEcxLIy

বাংলা কবিতা | হলফ করে বলছি | মৌমিতা তানজিন মেরিন | খাদেম রসুল সরকার | Poetry | Kobita | CompassLog ...

Address

Shakhinalay, Sangita Road, Ghoradia
Narsingdi
1602

Telephone

+8801871021713

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to হাজী ইয়াকুব-সখিনা স্মৃতি পাঠাগার:

Shortcuts

Share