01/06/2020
কলেজে Vs ডিপ্লোমা?
আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন। কলেজে পড়বা তুমি, পরীক্ষায় পাস করার জন্য বইটা ও পড়বা তুমি, সবকিছুই যখন তুমি করবা তখন একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে তোমার জীবন। আমরা অনেকেই না বুঝে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকে। হয়তো কোন এক ভাই বলছিল বিজ্ঞান ভালো হয়তোবা বলছিল কমার্স ভালো হয়তোবা বলছিল মানবিক ভালো। আর আমরা সেই কোন কিছু বিচার না করে একটা তে পড়ে গেছি।দুই বছর একটা ভুল করলে তুমি এখন যেত আমার সুযোগ এসেছে তাই এবার একটি সঠিক সিদ্ধান্ত নেও তুমি।
#কলেজে Vs #ডিপ্লোমা?
তুমি যেখানেই ভর্তিও না কেন লেখা পড়ার কোন বিকল্প নাই। যা কিছুই করো না কেন তোমাকে পড়তেই হবে। আর যদি মনে করো পড়তে পারবো না তাইলে মনে হয় তোমার জন্য কলেজে ভালো। এই গেলা আসলাম বাপের টাকা নষ্ট করলাম তারপর দিন শেষে দেখবা যে পুরা দুনিয়া অন্ধকার।
কলেজ সত্যিই একটি মধুময় সময়।যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারো তাইলে তুমি শেষ। তুমি হয়তোবা অঙ্কে খুব ভালো কিন্তু কলেজে তুমি নিলা কি মানবিক? আমার ধরো একজন ইংরেজিতে খুবই ভালো কিন্তু সে নিল কি বিজ্ঞান? আবার ধরো যে কিনা স্কুল জীবন সমাজ কিংবা ধর্মে ছিল খুব ভালো সে দিল কি কমার্স? এখন কি তাদের কোন সিদ্ধান্ত কি সঠিক ছিল? না কারো সিদ্ধান্ত সঠিক ছিল না।
তুমি নিজে তো জানো তুমি কোন বিষয়ে ভালো?তুমি সেটাই নিবা যেটাতে তুমি ভালো কিছু করতে পারবো। আগে তুমি তোমার লক্ষ ঠিক করো।তুমি কি হতে চাও বা ভবিষ্যতে তোমাকে তুমি কোন পজিশনে দেখতে চাচ্ছ? সেটা চিন্তা করে তুমি নিজের সিদ্ধান্ত নাও। তোমার এলাকা নিশ্চয়ই বড় ভাই ব্রাদার আছে, অথবা কোন বোন আছে?তাদের সাথে তুমি একান্ত ব্যক্তিগত ভাবে কথা বলতে পারো।তুমি তোমার নিজের সমস্যা সীমাবদ্ধতা তার সাথে সবকিছুই মন খুলে শেয়ার করতে পারো।তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে যাদের সাথে তোমার খুব ভালো রিলেশন আছে 5-10 জন মিলে একজনের বড় ভাই বা বোনের কাছে যাও। তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বল।তারপর দেখবে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তুমি কি কলেজে ভর্তি হবা নাকি ডিপ্লোমাতে ভর্তি হবে?
যদি তুমি মনে করো তুমি #ইংরেজিতে খুব ভালো #বাংলাতে খুব ভালো তোমার #গণিত তেমন একটা ভালো লাগে না তাহলে তুমি চোখ বন্ধ করে #মানবিক নিতে পারো।আর #মানবিকে যে পড়তে হবে না এমন কিন্তু না তুমি যেখানেই পড়ো না কেন পড়া একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার নিজেকে পড়তে হবে।
আর তুমি #গণিতে খুব ভালো তোমার সাইন্টিফিক বিষয়গুলো খুব ভালো লাগে আবার তুমি মোটামুটি দক্ষ।তুমি গণিতের ভয় কে কাটিয়ে উঠতে পারলে তোমার জন্য #বিজ্ঞান বা #ব্যবসা শিক্ষা খুবই ভালো হবে।
আবার #ডিপ্লোমা ওকে আমরা সবাই যতই দুর্বল মনে করি না কেন সেটা কিন্তু তেমন না। অবশ্যই আপনি যখন নিজে যখন পরবর্তী হবেন ডিপ্লোমাতে তখন আপনি নিজেই বুঝতে পারবেন। যে আমি কি সঠিক ছিলাম নাকি আপনি সঠিক ছিলেন? ডিপ্লোমা তে আপনার গণিত বিজ্ঞান এর সকল বিষয়গুলো আপনার খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ আপনি ভবিষ্যতে একজন #প্রকৌশলী হতে চাচ্ছেন নিশ্চয়ই আপনি বাংলা-ইংরেজি দিয়ে প্রকৌশলী হতে পারবেন না। হয়তোবা হতে পারবেন কিন্তু আপনার সমাজে কোনো মূল্য থাকবে না। গণিত,পদার্থ,রসায়ন ও উচ্চতর গণিত এই সকল বিষয়গুলো থাকবে তোমার ডিপ্লোমাতে। যদি তুমি মনে করো গণিত তুমি খুব ভালো তাহলে তুমি #ডিপ্লোমাতে খুব ভালোভাবে আসতে পারো।নাহলে দিনশেষে তোমার নিজের কাছেই ভালো লাগবে না যে আমি কি করতেছি আমিতো কিছুই জানিনা কিছুই পারিনা শুধু তখন মাথায় বারি দিতে ইচ্ছা হবে। #ডিপ্লোমা কে যতটা সহজ ভাবে ঠিক ততটা সহজ কিন্তু না জীবনে কোন কিছু করতে হলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। যাদের কাছে #গণিত_বিজ্ঞান ভালো লাগেনা তাদেরকে আমি বলব ভাই বোন তোমরা দয়া করে মানবিকে যাও মানবিকে খুব ভালো কিছু করতে পারবা তোমরা।