10/05/2015
আসুন শুরু করি নতুন ক্যারিয়ার ক্লাব
- এই বিষয়ে (রসায়ন) অনার্স পড়ে কোন ধরনের চাকরি পাওয়া যাবে???
- আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই-বোনেরা এখন কোথায় কি করছে , কেমন করে চাকরিটা পেল???
- নিয়োগ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া যায় , সব উল্টা-পাল্টা লাগে।
- কিভাবে পড়া উচিৎ ???
- ব্যাংকে / বিসিএস / এমবি এই আজব আজব জিনিসগুলো কি ??? হজম করা যায় তো?
- কি করব, কোথায় যাব , কিচ্ছু ভাল লাগে না , মানুষ করে লেখাপড়া....????
বিভিন্ন পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজারো প্রশ্নের জবাব খুঁজতে , ভবিষ্যৎ পথ নির্ধারণের লক্ষ্যে কিংবা ক্যারিয়ার গঠনে সহায়তার জন্য ওরা নিজেরা নিজেরা কিংবা ডিপার্টমেন্ট ভিত্তিক একটি ক্যারিয়ার ক্লাব / সংগঠন কিংবা গ্রুপ তৈরী করে। সেখানে কতকিছুই না হয়।
ওরা ক্যারিয়ার নিয়ে সেমিনার করে , ওরা বছর বছর চাকুরি মেলা / জব ফেয়ার
এর আয়োজন করে , ওরা ট্রেনিং করে - করায় , ওরা সিনিয়রদের কাছে টিপস নেয় , টিচারদের সাথে গ্রুপ ডিসকাস করে , সিভি রাইটিং শিখে নেয় , ওরা বেছে বেছে ভাল বইয়ের তালিকা করে ..............কত ধরনের কত কিছু করে।
আমাদের নরসিংদী সরকারি কলেজে ২৫-২৭ হাজারের মতো শিক্ষার্থী পড়াশোনা করছে , এর অধিকাংশই অনার্স / মাস্টার্স বা ডিগ্রি লেভেলের বিভিন্ন ইয়ারে পড়ছে। আমাদের এই কলেজটাকে কেন্দ্র করে কি এমন কিছু করা যায় না???
আমরা চাই- আপনারা যার যার ক্ষেত্রে থেকে এই ধরনের কিছু করার চিন্তা করুন। ফ্রেন্ডরা মিলে শুরু করে দিন না একটা ক্লাব কিংবা সংগঠন এরকম ক্যারিয়ার সম্পর্কিত........
আমাদের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আগ্রহী থাকলে এই পেইজের উদ্যোগে শীঘ্রই শুরু করতে যাচ্ছি নতুন একটি ক্যারিয়ার ক্লাব নতুন নামে নতুন উদ্যোমে.........সবাইকে পাশে চাই , সাথে থাকতে চাইলে হাত তোল......