Janata Adarsha Bidyapith

Janata Adarsha Bidyapith An Institution for providing quality education in the Bangladesh

জনতা আদর্শ বিদ্যাপীঠ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় । বিদ্যালয়টি ১৯৬৯ সনে যাত্রা শুরু করে অত্র এলাকার ছেলেমেয়েদের ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করে আসছে । বর্তমানে জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রায় ১০০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে । একটি কম্বাইন্ড শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে এখানে ছেলে মেয়েদের অধিকতর সতর্ক দৃষ্টি সহকারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় । প্রধান শিক্ষকের যোগ্য নেতৃত্বে ৩৩ জন শিক্ষক- কর্মচারী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ ও নিবিড় তদারকির মাধ্যমে একাডেমিক কার্যাবলী দেখভাল করা হয় ।

28/09/2026

🚨🔥 আগুন লাগলে আতঙ্ক নয়—সচেতনতাই হতে পারে জীবন রক্ষার প্রথম পদক্ষেপ! 🔥🚨

🎯 জনতা আদর্শ বিদ্যাপীঠে এবার শ্রেণিকক্ষের বাইরে বাস্তব জীবনের শিক্ষা!

আগুন লাগলে কী করতে হবে?
কীভাবে নিরাপদে আগুন নেভানোর চেষ্টা করতে হয়?
কোন পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে হয়?

এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এবার বইয়ের পাতায় নয়, বাস্তব মহড়ার মাধ্যমে শিখল আমাদের প্রিয় শিক্ষার্থীরা। 👨‍🚒🔥

🚒 পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মানিত সদস্যরা জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সামনে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বাস্তব মহড়া প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে মহড়াটি প্রত্যক্ষ করে এবং নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ বিষয়ে গুরুত্বপূর্ণ বাস্তব জ্ঞান অর্জন করে।

🙏 পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মানিত সদস্যদের প্রতি জনতা আদর্শ বিদ্যাপীঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

“জ্ঞান অর্জন করি, দক্ষতা অর্জন করি, নিরাপদ সমাজ গড়ি।” 🇧🇩❤️

#জনতা_আদর্শ_বিদ্যাপীঠ
#পলাশ_নরসিংদী
#অগ্নিনির্বাপণ_মহড়া

#সিভিল_ডিফেন্স
#সচেতনতাই_নিরাপত্তা
#জীবনঘনিষ্ঠ_শিক্ষা
#শিক্ষার্থীদের_বাস্তব_শিক্ষা
#নিরাপদ_আগামীর_জন্য

১০ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপ...
27/09/2026

১০ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: মাসুদ খান।
একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়—এটি তার ভবিষ্যৎ পথচলার একটি গুরুত্বপূর্ণ সোপান। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগ, উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং পরীক্ষার প্রস্তুতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে সভায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।
💬 আলোচনায় উঠে আসে—
✅ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় অভ্যস্ত করা
✅ দুর্বল শিক্ষার্থীদের বিশেষভাবে সহযোগিতা করা
✅ মোবাইল ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা
✅ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও সময়ানুবর্তিতা বৃদ্ধি করা
✅ এসএসসি পরীক্ষার জন্য পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ
✅ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকা

31/08/2026

নজরুল বর্ষ উপলক্ষে বিদ্রোহী কবিতা পাঠ করছেন ১০ম শ্রেণির শিক্ষার্থী নিশাত নাফিছা।

৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় : মাদকাসক্তি রোধে পরিবার নয়, সামাজিক দায়বদ্ধতাই বেশ...
30/08/2026

৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা।
বিতর্কের বিষয় : মাদকাসক্তি রোধে পরিবার নয়, সামাজিক দায়বদ্ধতাই বেশি।

মাদক মুক্ত সমাজ, সামাজিক নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান...
30/08/2026

মাদক মুক্ত সমাজ, সামাজিক নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: মাসুদ খান।

নরসিংদীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ এর শুভ উদ্বোধন এবং রেজিস্ট্রেশন শুরু!👉 শ্রেণী: স্কুল ও মাদরাসার ৪র্থ–১০ম শ্র...
22/08/2026

নরসিংদীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ এর শুভ উদ্বোধন এবং রেজিস্ট্রেশন শুরু!

👉 শ্রেণী: স্কুল ও মাদরাসার ৪র্থ–১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে।
👉রেজিস্ট্রেশন সময়: ২০ আগস্ট - ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত
অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন করা যাবে
👉 রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা
👉 পরীক্ষার তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
👉 বিষয়: বাংলা, ইংরেজি, গণিত ও সমসাময়িক বিষয়ে MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে
👉 পুরস্কার: সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিজয়ীদের জন্য (স্টুডেন্ট অব দ্য ইয়ার) ল্যাপটপসহ মোট ৫ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে।

📌 অনলাইন রেজিস্ট্রেশন লিংক: https://kishorkanthafoundation.com/narsingdi

যোগাযোগ:
১৩৩/১ পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর,নরসিংদী
01410362024

নরসিংদীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ...

11/08/2026

এসএসসি ২০২৬-এ গৌরবময় সাফল্য: আনন্দ-উল্লাসে জনতা আদর্শ বিদ্যাপীঠ।

প্রিয় শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আজ আনন্দ-উল্লাসে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের চোখেমুখে সাফল্যের আনন্দ,...
11/08/2026

প্রিয় শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আজ আনন্দ-উল্লাসে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের চোখেমুখে সাফল্যের আনন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের হৃদয়ে গর্ব ও ভালোবাসা—সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

https://www.newstolife.com/2026/08/10/%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87...
10/08/2026

https://www.newstolife.com/2026/08/10/%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

এসএসসি পরীক্ষার ফলাফলে নরসিংদীর পলাশে এবারও সাফল্যের শীর্ষস্থান ধরে রেখেছে জনতা আদর্শ বিদ্যাপীঠ। ২০২৬ সালের এস...

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,এসএসসি পরীক্ষায় সফল সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই সাফল্যে আমি অত্...
10/08/2026

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

এসএসসি পরীক্ষায় সফল সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নিয়মিত প্রচেষ্টারই প্রতিফলন।

তোমাদের এই সাফল্যের পেছনে যাঁরা নিরলসভাবে সহযোগিতা করেছেন—সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

আমি বিশ্বাস করি, এসএসসি পরীক্ষার এই সাফল্য তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে তোমরা উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এই প্রত্যাশা রইল।

তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ, নৈতিক মূল্যবোধ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

অভিনন্দন ও শুভকামনা রইল তোমাদের সকলের জন্য।

শুভেচ্ছান্তে,
প্রধান শিক্ষক
জনতা আদর্শ বিদ্যাপীঠ

Address

Palash
Narsingdi
1610

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

01711126780

Alerts

Be the first to know and let us send you an email when Janata Adarsha Bidyapith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share