Narsingdi Polytechnic Institute

Narsingdi Polytechnic Institute

Share

5 Technology are available for student. There are Computer, Electrical, Civil, Food & RAC. It was established in 2006 .

Narsingdi Polytechnic Institute is the Modern Polytechnic Institute in Bangladesh. It is the only one Mid level Government Engineering Institution in Narsingdi . Narsingdi Polytechnic Institute provide 4 years Diploma in Engineering Course under the (BTEB) as maintaining International Standard.

BTEB Admission System 10/08/2020

দেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা - ইন - ইঞ্জিনিয়ারিং এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় শিফটে অনলাইনে ভর্তি শুরু হয়েছে।

BTEB Admission System

11/05/2019
BTEB Admission System 11/05/2019

২০১৯ এর ভর্তি সংক্রান্ত সকল তথ্য এই ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।

BTEB Admission System

Photos 30/05/2017
Photos 30/05/2017

Admission Start and End Date

02/06/2016

২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে ।

01/06/2016

মেধা ও অপেক্ষমানতালিকা প্রণয়নঃ
১. মোট আসন সংখ্যা অনুযায়ী মেধা ও কোটা ভিত্তিক তালিকা প্রণয়নের পাশাপাশি একটি অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে।

২. মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান/টেকনোলজি ভিত্তিক মাইগ্রেশনের সুযোগ পাবে।

৩. মেধা তালিকা অনুযায়ী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠান/টেকনোলজি ভিত্তিক শূণ্য আসনে অপেক্ষমান তালিকা হতে মেধা ও কোটার ক্রমানুসারে ভর্তি করা হবে।

৪. সংরক্ষিত কোটাঃ মহিলা-২০%, এসএসসি(ভোকেশনাল)-১৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের –ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিটিতে ৪টি করে ও অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে ২টি করে, মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের প্রতি টেকনোলজিতে প্রতি গ্রুপে ২টি করে, প্রতিবন্ধী ৫% এবং শিক্ষা মন্ত্রণালয় এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য ২% আসনে মেধা ও আবেদন ফরমে বর্ণিত পছন্দের ভিত্তিতে কোটা সংরক্ষণ করে ভর্তি করা হবে। এসএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীদের ট্রেড কোর্সে প্রাপ্ত নম্বরের ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে এবং তাদেরকে ৫% সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।

৫. কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রঃ (ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র, (খ) মুক্তিযোদ্ধার সন্তানদের/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র, (গ) শিক্ষা মন্ত্রণালয়, এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের সনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত সনদ এবং (ঘ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্সধারীদের সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনকারীর Track Number সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে অত্র অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় তার কোটা বিবেচিত হেব না। ট্রেড কোর্সধারী শিক্ষার্থীদের ট্রেড সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হবে। সংরক্ষিত আসন কোটা ভিত্তিক পূরণের পর কোন আসন শূণ্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।

৬. ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে কেউ ক্লাস শুরুর ০৭(সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল করতঃ উক্ত শূণ্য আসনে পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে অপেক্ষমান তালিকা হতে মেধার ক্রমানুসারে পূরণ করা হবে।

৭. ভর্তির ক্ষেত্রে ২০% ড্রপ-আউট বিবেচনায় টেকনোলজি ভিত্তিক প্রতি গ্রুপে আসন সংখ্যা (৬০) ষাট নির্ধারন করা হয়েছে।

৮. ভর্তির বিস্তারিত চূড়ান্ত ব্যাখ্যা প্রদানের ক্ষমতা কারিগরি শিক্ষা অধিদপ্তর সংরক্ষণ করে।

01/06/2016

মেধাতালিকা প্রণয়নের ভিত্তি

(ক) প্রার্থী নির্বাচনে কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

(খ) সমান গ্রেড পয়েন্ট (জিপি) পাওয়া প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে পর্যায়ক্রমে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত / জীব বিজ্ঞান, এ প্রাপ্ত জিপি বিবেচনা করা হবে।

(গ) ”খ ” অনুচ্ছেদের আলোকে প্রার্থী নির্বাচন করা সম্ভব না হলে পর্যায়ক্রমে ইংরেজী, পদার্থ বিজ্ঞান বা রসায়নে প্রাপ্ত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে।

01/06/2016

ভর্তির শিক্ষাগত যোগ্যতা

২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে দেশের সকল শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল/এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে ।

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Police Lines Road
Narsingdi
1600

Opening Hours

Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00