Narsingdi Presidency College

Narsingdi Presidency College Best College in Narsingdi - Diversity results,curriculum,examination,best in modern education system.

24/09/2026
নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত!নরসিংদী | ২৪ সেপ্টেম্বর ২০২৬নরসিংদী প্রেসিডেন্সি ক...
24/09/2026

নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত!
নরসিংদী | ২৪ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। তাদের হাসি, উচ্ছ্বাস ও কলরবে যেন নতুন করে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। নবীনদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ সাজানো হয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শন করা হয় নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মো. মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবধারা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন অনিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই জীবনের পূর্ণ সাফল্য আসে না; জ্ঞান, নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও অন্যান্য গুণাবলির সমন্বয়ে একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, যে প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা এই বিদ্যাপীঠে ভর্তি হয়েছে, কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে তারা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারে—এটাই সবার প্রত্যাশা। নির্ধারিত কারিকুলাম অনুযায়ী নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি মোতাহার হোসেন অনিক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাজীবী হওয়াই যথেষ্ট নয়; সর্বাগ্রে একজন ভালো মানুষ হতে হবে। এমন শিক্ষা অর্জন করতে হবে, যার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের মানুষের জন্য কিছু করা যায়। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, পারিবারিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা বলেন, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের রয়েছে নিজস্ব বিভাগ, আধুনিক শ্রেণিকক্ষ, দক্ষ শিক্ষক, বিস্তৃত ক্যাম্পাস ও সমৃদ্ধ লাইব্রেরি। ফলে প্রতিষ্ঠানটিকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। তবে শুধু প্রতিষ্ঠানের ঐতিহ্য নিয়ে গর্ব করলেই হবে না; এখান থেকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যে শিক্ষা অর্জন করবে, তার সুফল যেন শুধু তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। অর্জিত জ্ঞান ও যোগ্যতা দিয়ে বাবা-মা, ভাই-বোন, পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি নবীনদের কলেজের নিয়ম-কানুন মেনে চলা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকেও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। তাঁরা উচ্চশিক্ষার প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ
নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনকে স্মরণীয় করে রাখতে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ। প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সবুজ পৃথিবীর বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক ও ভর্তি প্রস্তুতিতে সহায়তার জন্য বিতরণ করা হয় Admission Guide ও Question Bank। ফলে প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা নিয়মিত একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পায়।
ওরিয়েন্টেশনের আরেকটি বিশেষ আয়োজন ছিল—নবীন শিক্ষার্থীদের প্রথম দিনের অনুভূতি লিখে রাখার ব্যবস্থা। প্রত্যেক শিক্ষার্থী নিজের প্রথম দিনের অনুভূতি, স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ লক্ষ্য লিখে রাখে। পরবর্তী সময়ে সেই লেখাগুলো তাদের শিক্ষাজীবনের স্মৃতি হিসেবে সংরক্ষিত থাকবে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের কাছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের একাডেমিক শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ, মানবিকতা ও ভবিষ্যৎ প্রস্তুতির সামগ্রিক দর্শন তুলে ধরা হয়।

24/09/2026

নরসিংদী প্রেসিডেন্সি কলেজ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬

24/09/2026

নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬

Address

206/27 West Brahmondi, Narsingdi Sadar
Narsingdi
1602

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801717324975

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Presidency College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Narsingdi Presidency College:

Shortcuts

Share