Classmate-SKKI

Classmate-SKKI Official Fb page of Satirpara Kali Kumar Institution School and College.

সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৬ জুন ২০২৪, বুধবার হতে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সকল কার্যক্রম ...
21/06/2024

সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৬ জুন ২০২৪, বুধবার হতে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সকল কার্যক্রম খোলা থাকবে। শিক্ষার্থীদের সকাল ৮ টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান করা হলো।

04/06/2024

অনিবার্য কারণবশত আগামী শুক্রবার ;7-6-2024 তারিখের নরসিংদী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা -২০২৪ এ জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: শনিবারের (০৮/০৬/২০২৪) সংবর্ধনা অনুষ্ঠান যথাসময়ে বহাল থাকবে।

04/06/2024

সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা -২০২৪ এ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নরসিংদী পৌরসভা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থান : নরসিংদী পৌরসভা মিলনায়তন।
সময়: বিকেল ৪ (চার)টা।
তারিখ : ০৭/০৬/২০২৪
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের যথাযথ সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হচ্ছে।
এছাড়াও শনিবার সকাল ৮ টায় সকল জিপিএ - ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ড্রিম হলিউডে পার্ক,নরসিংদীতে সংবর্ধনা দেয়া হবে। পার্কে প্রবেশের টুকেন নিজ বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে। ছাত্ররা অবশ্যই নিজ দায়িত্বে যথা সময়ে পার্কে উপস্থিত থাকবে। একজন শিক্ষক (অহিদুজ্জামান অপু) শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পার্কে উপস্থিত থাকবে।
অনুষ্ঠান সূচি;
তারিখ : ০৮/০৬/২০২৪
১ম পর্ব : প্রবেশ সকাল ৮:০০- ৯ টা পর্যন্ত।
স্বাগত বক্তব্য ৯ টা ঘটিকায়, সমাপ্ত : ১২ : ৩০ মিনিট।
২য় পর্ব: বিনোদন ও দুপুরের খাবার।

এসএসসি মডেল টেস্ট পরীক্ষা ২০২৪ রুটিন
02/01/2024

এসএসসি মডেল টেস্ট পরীক্ষা ২০২৪
রুটিন

এসএসসি-২০২৩ পরিক্ষার্থীদের মডেল টেস্টের রুটিন।
02/01/2024

এসএসসি-২০২৩ পরিক্ষার্থীদের মডেল টেস্টের রুটিন।

16/12/2023

১৬ ডিসেম্বর ২০২৩, ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে মুসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিসপ্লেতে, সাটিরপাড়া কালী কুমার ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ ২য় স্থান অর্জন করেছে।
ডিসপ্লেটির জন্য যে সকল শিক্ষক ও ছাত্র অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি রইলো লাল সালাম।

আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিন...
14/12/2023

আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর ১৯৭১; জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বছর ঘুরে আবারও এসেছে ১৪ ডিসেম্বর—শহিদ বুদ্ধিজীবী দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করবে একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ পরিবারের এক ক্ষুদ্র নৈবেদ্য।

13/12/2023

সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক পরীক্ষার ফলাফল ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশ করার কথা ছিল। কিন্ত, শিক্ষকদের ট্রেনিং থাকায় ফলাফল আগামী ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার সকাল ১২ টায় প্রকাশিত করা হবে।

Address

Satirpara
Narsingdi
1600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801812903903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Classmate-SKKI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Classmate-SKKI:

Shortcuts

Share

Category