সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi

সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi, Education Website, Narsingdi.
(1)

EIIN:140070 (সরকার অনুমোদিত ) CODE:3145
প্লে-১০ম
প্লে থেকে দশম(SSC) শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলের নামেই সরকারি সকল পরীক্ষায় অংগ্রহণ করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারবে। মূল বইয়ের উপর বিশেষ গুরুত্ব সহকারে সম্পূর্ণ বই ও সিলেবাস পাঠদান সম্পন্ন হয়।

*পরীক্ষা - শুধু একটি খাতা নয়, জীবনের প্রস্তুতি* আজকের এই নীরব ক্লাসরুমে বসে আছে আমাদের আগামীর স্বপ্ন। প্রতিটা কলমের আঁচড়...
20/08/2026

*পরীক্ষা - শুধু একটি খাতা নয়, জীবনের প্রস্তুতি*

আজকের এই নীরব ক্লাসরুমে বসে আছে আমাদের আগামীর স্বপ্ন।
প্রতিটা কলমের আঁচড়ে লুকিয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা, বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম।

পরীক্ষা মানে শুধু নম্বর পাওয়া না।
পরীক্ষা মানে ধৈর্যের পরীক্ষা, সততার পরীক্ষা আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার পরীক্ষা।
আজকের এই ছোট ছোট যুদ্ধগুলোই একদিন ওদের বড় সাফল্যের গল্প লিখবে ইনশাআল্লাহ।

আমাদের সকল সোনামণিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের মেধা, পরিশ্রম আর চেষ্টাকে কবুল করেন। আমিন 🤲

স্থির চিত্রে দেখতে পাচ্ছেন আমাদের ষষ্ঠ-দশম শ্রেণির পরীক্ষার্থীদের একাংশ।
* #পরীক্ষা #শিক্ষার্থী #আগামীরভবিষ্যৎ #দোয়ারদরখাস্ত*

*পরীক্ষা - শুধু একটি খাতা নয়, জীবনের প্রস্তুতি* আজকের এই নীরব ক্লাসরুমে বসে আছে আমাদের আগামীর স্বপ্ন। প্রতিটা কলমের আঁচড়...
17/08/2026

*পরীক্ষা - শুধু একটি খাতা নয়, জীবনের প্রস্তুতি*

আজকের এই নীরব ক্লাসরুমে বসে আছে আমাদের আগামীর স্বপ্ন।
প্রতিটা কলমের আঁচড়ে লুকিয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা, বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম।

পরীক্ষা মানে শুধু নম্বর পাওয়া না।
পরীক্ষা মানে ধৈর্যের পরীক্ষা, সততার পরীক্ষা আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার পরীক্ষা।
আজকের এই ছোট ছোট যুদ্ধগুলোই একদিন ওদের বড় সাফল্যের গল্প লিখবে ইনশাআল্লাহ।

আমাদের সকল সোনামণিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদের মেধা, পরিশ্রম আর চেষ্টাকে কবুল করেন। আমিন 🤲

স্থির চিত্রে দেখতে পাচ্ছেন আমাদের ১ম-৫ম শ্রেণির পরীক্ষার্থীদের একাংশ।
* #পরীক্ষা #শিক্ষার্থী #আগামীরভবিষ্যৎ #দোয়ারদরখাস্ত*

আজ থেকে শুরু হলো সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi -এর শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী প...
13/08/2026

আজ থেকে শুরু হলো সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi -এর শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা। স্থিরচিত্রে দেখতে পাচ্ছেন আমাদের প্রভাতী শাখার নার্সারি শ্রেণির পরীক্ষার্থীদের এক অংশ।

*"পরীক্ষা শুধু খাতায় লেখা নয়, এটা ধৈর্য, চেষ্টা আর আত্মবিশ্বাসের পরীক্ষা। আজকের এই ছোট পরীক্ষাগুলোই একদিন ওদের বড় স্বপ্নের পথ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইলো।"*

09/08/2026

★ #ছোট্ট #হাতে #বড় #স্বপ্ন, #রঙিন #ক্লাসে #জ্ঞানের #আলো।"★
এই স্লোগানকে সামনে রেখে আমাদের মর্নিং শিফটের নার্সারি রোজ শাখায় চমৎকারভাবে নিজের সহপাঠীদের পড়িয়েছেন আমাদের মালাসে।

# #

জুলাই—একটি মাস, যা আমাদের স্মরণ করিয়ে দেয় সাহস, আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষার কথা।জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ...
05/08/2026

জুলাই—একটি মাস, যা আমাদের স্মরণ করিয়ে দেয় সাহস, আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষার কথা।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি সিলভার বেলস্ হাই স্কুলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি রইল আন্তরিক সহমর্মিতা।
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষার্থীরা সত্য, ন্যায়, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠুক—এই আমাদের প্রত্যাশা। একটি সচেতন, দায়িত্বশীল ও সুন্দর বাংলাদেশ গঠনে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই বিশ্বাস আমাদের।

#সিলভার_বেলস্_হাই_স্কুল
"শিক্ষায় আলোকিত, আদর্শে সমৃদ্ধ।"
#জুলাই_গণঅভ্যুত্থান #শ্রদ্ধাঞ্জলি #দেশপ্রেম #নতুন_প্রজন্ম

02/08/2026

আজকের ক্রাফট ক্লাসে কোনো কেনা খেলনা ছিল না।

ছিল শুধু রঙিন কাগজ, কাঁচি, আঠা, আর ৩০ জোড়া ছোট্ট হাত।
আর এই হাতগুলো দিয়েই ওরা বানিয়েছে বিড়াল, ভাল্লুক, ইঁদুরের মাস্ক।

প্রতিটা মাস্কের পিছনে আছে একটা গল্প।
প্রতিটা রঙের মধ্যে আছে একটা স্বপ্ন।

ক্রাফট করলে বাচ্চারা শিখে: কাটতে, জোড়া লাগাতে, ভাবতে আর নিজে কিছু করে দেখাতে।
বইয়ের বাইরে এই শিক্ষাটুকুই ওদের সারাজীবন মনে থাকবে।

আমাদের ছোট্ট শিল্পীদের জন্য অনেক ভালোবাসা ❤️

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉​জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা...
01/08/2026

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉

​জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায়
('ক' গ্রুপে) দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী-এর সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান ইমা।
​তোমার এই অসাধারণ ও গৌরবময় অর্জনের জন্য সিলভার বেলস্ হাই স্কুল পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা! ❤️
​আমরা তোমার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 🌟 ✨

31/07/2026

জুলাই গণ অভ্যুত্থান ২০২৬ উপলক্ষে সরকারি গণ গ্রন্থাগার কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় (উক্ত আবৃত্তি)
ক গ্রুপে ২য় স্থান অর্জন করে আমাদের শিক্ষার্থী নুসরাত জাহান ইমা।
অনেক অনেক শুভকামনা রইলো ওর জন্য।

আদর্শ শিক্ষক হওয়ার জন্য প্রয়োজন গভীর বিষয়ভিত্তিক জ্ঞান, ধৈর্যশীল ও সহানুভূতিশীল আচরণ এবং আধুনিক শিক্ষাদানের কার্যকর ক...
28/07/2026

আদর্শ শিক্ষক হওয়ার জন্য প্রয়োজন গভীর বিষয়ভিত্তিক জ্ঞান, ধৈর্যশীল ও সহানুভূতিশীল আচরণ এবং আধুনিক শিক্ষাদানের কার্যকর কৌশল। একজন ভালো শিক্ষক হতে হলে শিক্ষার্থীদের ভালোবাসতে হবে, নিয়মিত পাঠের প্রস্তুতি নিতে হবে এবং নৈতিকতার মূর্ত প্রতীক হতে হবে।
📷ছবিতে সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi -এর একঝাঁক মেধাবী নিবেদিত প্রাণ।

27/07/2026

ক্লাসে পড়ার সময় জোরে পড়ার অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে প্রধান হলো মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি বা তথ্য মনে রাখা সহজ হওয়া এবং উচ্চারণ ঠিক হওয়া। এটি মস্তিষ্কে একসাথে একাধিক ইন্দ্রিয়কে সচল রাখে।তার-ই ধারাবাহিকতা বজায় রেখে সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi পাঠদান দিয়ে থাকে।চলমান দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মর্নিং শিফটের প্লে শ্রেণির ময়না শাখার ছোট্ট সোনামনিদের ক্লাসে পড়ায় অংশগ্রহণের চমৎকার একটি অংশ।

Address

Narsingdi
1602

Telephone

+8801913169070

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সিলভার বেলস্ হাই স্কুল, নরসিংদী / Silver Bells High School , Narsingdi:

Shortcuts

Share